• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লায় বিস্ফোরণ : ভবন সিলগালা, তদন্ত কমিটি গঠন

Friday, 23 April 2021, 7:23 pm
ফতুল্লায় বিস্ফোরণ : ভবন সিলগালা, তদন্ত কমিটি গঠন
11
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকায় গ্যাস বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তিন তলা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিলগালা করে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। একইসঙ্গে এই ঘটনা তদন্তে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার ২৩ এপ্রিল দুপুরে পশ্চিম তল্লা জামাইবাজার এলাকার ওই ভবনটি পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ নির্দেশ দেন।

দুপুর আড়াইটার দিকে ভবনের বাসিন্দাদের আসবাবপত্র সরিয়ে নেওয়ার পর ভবনটিকে সিলগালা করে দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তবে, প্রকৃত কারণ জানতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তারকে আহবায়ক ও ইউএনও আরিফা জহুরাকে সদস্য সচিব এবং ফায়ার সার্ভিস, পুলিশ, তিতাসসহ সবার সমন্বয়ে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘এছাড়াও ক্ষতিগ্রস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ, তাই ভবনটি সিলগালা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় দগ্ধদের সরকারি সহায়তা দেওয়া হবে ।’

ইউএনও আরিফা জহুরা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বাড়িটির গ্যাস লাইন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বাসিন্দারা তাদের আসবাবপত্র সরিয়ে নেওয়ার পর ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে সিলগালা করে দেওয়া হয়েছে।’

স্থানীয়রা জানান, আল আমিন নামে এক ব্যক্তি ভবনটি আট বছর আগে নির্মাণ করেন। তবে ভবনটির পুরো কাজ এখনো শেষ হয়নি। এরমধ্যেই গত তিন বছর ধরে ১২টি ফ্ল্যাটে ১৩টি পরিবার বসবাস করছে। যার মধ্যে বিস্ফোরিত ফ্ল্যাটে একসঙ্গে দুটি পরিবার থাকতেন।

সরেজমিনে দেখা যায়, ভবনের এক পাশের দেওয়াল ভেঙে নিচে পড়ে আছে। ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার ভাঙা কাঁচের টুকরা ও অ্যালুমিনিয়াম। ভবনটির নিচ তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত ১২টি ফ্ল্যাটের মধ্যে ৮টির দরজা ও জানালা ভেঙে গেছে। এলোমেলোভাবে পড়ে আছে আসবাবপত্র। মেঝেতে আগুনে পোড়া কাপড়ের অংশবিশেষ পড়ে আছে। দেওয়ালে লেগে আছে শরীরের পোড়া চামড়ার অংশ। ভবনটির বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে।

ভবনের ভাড়াটিয়া আরমান হোসেন বলেন, ‘সেহেরি করে আর ঘুম আসেনি। তাই মোবাইলে মায়ের সঙ্গে কথা বলছিলাম। ছয়টার দিকে বিকট শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। জানালার কাঁচ বৃষ্টির মতো নিচে পড়ছে। দৌড়ে বের হতে গিয়ে দেখি দরজার সামনে আগুন। পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া শরীরে আগুন নিয়ে চিৎকার করছে। পানি দিয়ে নিভিয়ে নিচে নামতেই দেখি গেটের সামনে উপর থেকে দেওয়ালের অংশ ভেঙে পড়ছে। কিছুক্ষণ পর তাদের ভবনের পেছন দিক দিয়ে হাসপাতালে পাঠানো হয়।’

এ বিস্ফোরণের ঘটনায় ভবনের দুই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- হাবিবুর রহমান (৫০), লিমন (২০), সাথি (২০), মিম (২০), মাহিরা (৩ মাস), আলেয়া (৫০), সোনাহার মিয়া (৪০), শান্তি (৩২), সামিউল (২০) ও মনোয়ারা (২২)। এক জনের নাম জানা যায়নি। এদের ছয় জনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। পাঁচ জনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘এ বাসায় গ্যাসের চুলা আছে। এতে লিকেজ হয় কিংবা রান্নার চুলা ঠিকমতো বন্ধ না করায় গ্যাস বের হয়। সকালে ঘুম থেকে উঠে রান্নার চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়।’

Previous Post

সিদ্ধিরগঞ্জে ডাকাতি, নৈশ প্রহরী খুন করে লুট

Next Post

“এলোমেলো করে দে মা, চেটেপুটে খাই !”

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
“এলোমেলো করে দে মা, চেটেপুটে খাই !”

“এলোমেলো করে দে মা, চেটেপুটে খাই !”

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য