• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জে আন্ডা রফিকের বিরুদ্ধে ৫০০ বিঘা জমি দখলের অভিযোগ

Tuesday, 4 May 2021, 12:17 am
রূপগঞ্জে আন্ডা রফিকের বিরুদ্ধে ৫০০ বিঘা জমি দখলের অভিযোগ
42
SHARES
134
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে এলাকার ৫০০ বিঘা জমি দখলের অভিযোগ আনা হয়েছে।

ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এ অভিযোগ আনে।

এই ৫০০ বিঘার মধ্যে অর্ধেকই নিজেদের বলে দাবি করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ বি জামান।

আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ বি জামান এক সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন। তবে অভিযোগের বিষয়ে রফিকুলকে ফোনে কল করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেডের চেয়ারম্যান লিখিত বক্তব্যে বলেন, গত ২২ এপ্রিল বেলা ১১টার সময় রূপগঞ্জের কায়েতপাড়ার মাঝিনা মৌজার ওয়েলকেয়ারের অফিসে এসে রফিকুল ইসলামসহ তাঁর সহযোগীরা চাঁদা দাবি করেন। টাকা পয়সা না দেওয়ায় তাঁরা অফিসে থাকা নিরাপত্তারক্ষীদের বের করে দিয়ে অফিস ভাঙচুর করেন ও মালামাল লুট করে নিয়ে যান। আর মাঠের ভেতরে থাকা ওয়েলকেয়ার কোম্পানির দুটি টিনের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেন রফিকুল। ওই টিনের ঘরে ছয় থেকে সাতজন লোক থাকেন। যাঁরা কোম্পানির পাহারাদার ছিলেন।

রফিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, জমির যেসব স্থানে ওয়েলকেয়ার কোম্পানির সাইনবোর্ড ছিল, তা মুছে একটি শিল্পপ্রতিষ্ঠানের নাম লেখা হয়। ওই শিল্পপ্রতিষ্ঠানের নাম ব্যবহার করে রফিকুল ইসলাম কৌশলে মানুষের জায়গা দখল করেছেন। বিষয়টি ৯৯৯ ফোন করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। পরে রূপগঞ্জ থানার দুই থেকে তিনজন পুলিশ সদস্য সেখানে আসেন। তবে পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।

এ ঘটনায় থানায় মামলা করতে গেলেও মামলা নেওয়া হয়নি বলে অভিযোগে জানানো হয়। পরে ওয়েলকেয়ার গ্রুপের পক্ষ থেকে রফিকুল ইসলামসহ অন্যদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আদালত উভয় পক্ষকে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসীম উদ্দিন বলেন, অনেক দিন ধরে ওয়েলকেয়ার কোম্পানির সঙ্গে জমি–সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরোধ চলে আসছে। পরে ওয়েলকেয়ার কোম্পানি আদালতে গেলে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়। তবে ওয়েলকেয়ার কোম্পানির পক্ষ থেকে কেউ থানায় আসেননি।

রফিকুল ইসলাম রংধনু গ্রুপের চেয়ারম্যান হলেও রূপগঞ্জসহ জেলার সর্বত্র তিনি আন্ডা রফিক হিসেবে পরিচিত । আন্ডা রফিক না বললে কেউ তাকে সহসা চিনেন না বলে জানান সংবাদ সম্মেলনে থাকা অনেকেই। তাঁর (রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক) বিরুদ্ধে আগেও স্থানীয় মানুষের জমি দখলের অভিযোগ ওঠে।

Previous Post

অর্ধশত অবৈধ কারখানায় তৈরী হচ্ছে নিম্নমানের লাচ্ছা

Next Post

ওয়ারেন্টের পরও অধরা সেই সোর্স আশরাফ !

Related Posts

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার
Lead 5

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

Next Post
ওয়ারেন্টের পরও অধরা সেই সোর্স আশরাফ !

ওয়ারেন্টের পরও অধরা সেই সোর্স আশরাফ !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য