• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জে ট্রাফিক বক্সের সামনে বোমা, নিষ্ক্রিয়ে পুলিশ

Monday, 17 May 2021, 10:37 pm
সিদ্ধিরগঞ্জে ট্রাফিক বক্সের সামনে বোমা, নিষ্ক্রিয়ে পুলিশ
13
SHARES
41
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার হয়েছে।

খবর পেয়ে আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটির ‘নিরাপদ বিস্ফোরণ’ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ব্যাগের ভেতরে বোমাসদৃশ বস্তু দেখে সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকাটি ঘিরে রাখা হয়। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে ব্যাগের ভেতরে বস্তুটিকে ‘রিমোট কন্ট্রোলচালিত বোমা’ বলে নিশ্চিত করে। বোমাটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশের যানবাহন চলাচল বন্ধ রেখে রোবট দিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল চারটার দিকে সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্সের সামনে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে ট্রাফিক পুলিশের সদস্যরা সেখান থেকে সরে যান। এরপর ওই এলাকায় বোমা–আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে কে বা কারা প্লাস্টিকের ব্যাগে করে বোমা রেখে যায়।

ট্রাফিক পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, মহাসড়কের সাইনবোর্ডে সকালে পাঁচজন এবং বিকেলে পাঁচজন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করেন। ট্রাফিক সার্জেন্টদের বসার জন্য সাইনবোর্ডের ওই পুলিশ বক্স। বিকেল চারটার দিকে ট্রাফিক পুলিশ বক্সের সামনে দেয়ালের সঙ্গে একটি ব্যাগের ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশের যানবাহন চলাচল বন্ধ রেখে রোবট দিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়

অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, বোমাটি অনেক শক্তিশালী। এই বোমা বিস্ফোরণের সময় ৩০ মিটারের মধ্যে কোনো স্থাপনা বা মানুষ থাকলে ব্যাপক ধ্বংস ও প্রাণহানি ঘটাতে পারত। তিনি বলেন, কী কারণে, কারা কী উদ্দেশ্যে বোমাটি সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের আগে নিশ্চিত করে কোনো কিছু বলা সম্ভব নয়।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম। এই মহাসড়ক দিয়ে দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের প্রায় ১৮টি জেলার যানবাহন চলাচল করে। এই মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা। এই এলাকায় শত শত পথচারীসহ বিভিন্ন যানবাহনে যাত্রী চলাচল করে।

Previous Post

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের গন্ধে আতংক !

Next Post

রিমান্ডে মামুনুল, আনা হচ্ছে নারায়ণগঞ্জে

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
আইসোলেশনে মামুনুল হক

রিমান্ডে মামুনুল, আনা হচ্ছে নারায়ণগঞ্জে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য