• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আড়াইহাজারের পর এবার মদনপুরে জঙ্গি আস্তানায় অভিযান

Monday, 12 July 2021, 1:15 am
আড়াইহাজারের পর এবার মদনপুরে জঙ্গি আস্তানায় অভিযান
7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও এলাকায় জঙ্গি আস্তানার একটি বাড়িতে অভিযান শেষ করেছে পুলিশ।

আড়াইহাজারে অভিযানে তিনটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেন সিটিসিসির সদস্যরা। 

নারায়ণগঞ্জ নরসিংদির সীমান্তবর্তী এলাকা আড়াইহাজারে অভিযানে তিনটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেন সিটিসিসির সদস্যরা।

জেলার আড়াইহাজারের নয়াগাঁও এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান শেষে তিনটি শক্তিশালী বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

রোববার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এই অভিযান শেষ হয়েছে বলে সাংবাদিকদের জানান সিটিসিসি প্রধান মো. আসাদুজ্জামান।

এই অভিযান সমাপ্তি ঘোষণার পর তিনি জানিয়েছেন, এই আস্তানার এক জঙ্গির তথ্যের ভিত্তিতে তারা রোববার রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে হাজিপাড়ায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করছেন।

সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মো. আসাদুজ্জামান জানান, অভিযানে তিনটি শক্তিশালী বোমা উদ্ধার করেছেন সিটিসিসির সদস্যরা। বোমা তিনটি নিস্ক্রিয় করা হয়েছে। এছাড়া জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছেন তারা।

সিটিটিসি সূত্র জানায়, সিটিটিসির সদস্যরা রোববার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে। তিনি সাংগঠনিকভাবে ডেভিড কিনারা ওরফে আকিন আল বাঙালি নামে পরিচিত। আড়াইহাজারের ওই এলাকার একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন। নিজের পরিচয় লুকিয়ে একটি এতিমখানাতেও দায়িত্ব পালন করছিলেন। তার কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতেই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ওই বাড়ির একটি কক্ষে থাকেন আবদুল্লাহ আল মামুন।

আসাদুজ্জামান জানান, মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার আরও একজন সহযোগীকে শনিবার গ্রেপ্তার করেছে সিটিসিসি।

তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে আমরা এখনই তার নাম প্রকাশ করছি না। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা নারায়নগঞ্জের মদনপুরে অভিযান পরিচালনা করছি।’

রোববার সন্ধ্যার দিকে আড়াইহাজারের নয়াগাঁও এলাকায় ওই বাড়িটি ঘিরে রাখা হয়। এরপরই ঢাকা থেকে জঙ্গি দমনে বিশেষায়িত সোয়াট টিম ঘটনাস্থলে ছুটে যায়।

সিটিটিসির বোমা ডিসপোজাল ইউনিটের প্রধান অতিরিক্ত উপ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী এর আগে সাংবাদিকদের জানিয়েছেন, মামুনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরি করতো। তার থাকার কক্ষে এ ধরনের বিস্ফোরকও রয়েছে। এরপরই পুলিশ বাড়িটি ঘিরে ফেলে।

গত মে মাসে নব্য জেএমবি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাফিক পুলিশ বক্সের পাশে দূর নিয়ন্ত্রিত (রিমোট কন্ট্রোল) আইইডি রেখে যায়। সেটি দেখতে পেয়ে কাউন্টার টেররিজম ইউনিটের বোমা ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করে।

পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, মামুনের বাড়িতে তৈরি বিস্ফোরকই পুলিশের স্থাপনার পাশে রাখা হয়েছিল। তবে সেটি সময়মতো বিস্ফোরিত না হওয়ায় হতাহত থেকে রক্ষা পাওয়া গেছে।

আড়াইহাজার ও মদনপুরের অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাগণ ঘটনাস্থলে অবস্থান করছেন ।

Previous Post

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জঙ্গি আস্তানা, অভিযানে সিটিটিসি

Next Post

ছাত্রলীগ নেতা হোয়াইট রবিনকে বহিস্কার

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
ছাত্রলীগ নেতা হোয়াইট রবিনকে বহিস্কার

ছাত্রলীগ নেতা হোয়াইট রবিনকে বহিস্কার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য