• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘এতো শিশু মরলো কেন ?’

Tuesday, 13 July 2021, 11:04 pm
‘এতো শিশু মরলো কেন ?’
2
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে ট্র‍্যাজেডির ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনো প্রায় ৪০ লাখ শিশু শ্রমিক কাজ করে। পুড়ে যাওয়া কারখানাটিতে ১০ বছর বয়সী শিশু শ্রমিকেরাও কাজ করেছে। তাদের অনেকেই পুড়ে মরেছেন। যদিও সরকার দাবি করছে আমরা অনেক উন্নত হয়ে গেছি। এতই যদি দেশের উন্নতি হবে, তাহলে কল কারখানা গুলোতে এত এত শিশু কাজ করছে কেন, দেশে এত শিশু শ্রমিক কেন ?’

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড লিমিটেডের পুড়ে যাওয়া ভবন দেখতে এসে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির প্রতিনিধি দলটি কারখানাটি ঘুরে দেখে।

নজরুল ইসলাম খানের নেতৃত্বে খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম ও কার্যকরী সদস্য মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে কারখানা পরিদর্শন শেষে ফেরার সময় বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে আসা নেতা-কর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কারখানার বাইরে বেতনের জন্য অপেক্ষমাণ শ্রমিকেরা আতঙ্কিত হয়ে কারখানা এলাকার বিভিন্ন অলিগলিতে আশ্রয় নেন। পরে পুলিশ ও নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শনে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় কারখানার মূল ফটকের সামনে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম খান বলেন, কেবল অবহেলা, ভুল ও ব্যবস্থাপনার ত্রুটির কারণে এতগুলো মানুষকে অকালে জীবন দিতে হয়েছে। দেশে-বিদেশে কারখানাটির পণ্যের যতটা সুনাম কারখানার কর্মপরিবেশ সে অনুযায়ী নিরাপদ নয়। একটি ভালো কারখানায় পরিবেশ যেমন থাকার কথা, তার কোনোটাই এখানে দেখা যায়নি। অথচ এগুলো দেখার জন্য, কর্মপরিবেশ নিরাপদ করার জন্য সরকারের অনেক প্রতিষ্ঠান আছে। সেসব প্রতিষ্ঠানের তরফ থেকে একটাই অভিযোগ, এখানে শিশু শ্রমিক কাজ করে। কিন্তু এখানকার পরিবেশ যে কাজ করার উপযোগী নয়, এত বড় ফ্লোরে যে মাত্র দুটি সিঁড়ি, সেগুলো নিয়ে তারা কথা বলেনি।

তিনি বলেন, ‘আমাদের দেশের আইনে ত্রুটি আছে সত্য। কিন্তু যতটুকুই আইন আছে, সেটার বাস্তবায়ন নিয়েও অবহেলা। আইনের বাস্তবায়ন হলে এ ধরনের ঘটনা ঘটত না।’

আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী আন্তর্জাতিক মানদণ্ড মেনে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান নজরুল ইসলাম। তিনি বলেন, ‘রানা প্লাজায় মারা যাওয়া শ্রমিকদের আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এই কারখানার সঙ্গে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের সম্পর্ক আছে। সেই ব্র্যান্ডগুলোরও দায়িত্ব আছে। সেসব বিদেশি প্রতিষ্ঠানকেও দায়িত্ব নিতে হবে। সরকারের উচিত এ বিষয়ে উদ্যোগ নেওয়া। আমরা সেখানে সহযোগিতা করতে রাজি আছি।’

দেশের কারখানাগুলোতে লাখ লাখ শ্রমিক অনিরাপদ কর্মপরিবেশে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, নাগরিকের জীবন রক্ষার দায়িত্ব সরকারের। বিনা ভোটে ক্ষমতায় আসায় তারা সেই দায়িত্ব পালনে নির্বিকার। এ কারণে সরকারের প্রতিষ্ঠানগুলোরও কোনো জবাবদিহি নেই ।

Previous Post

রূপগঞ্জে পরিচয়হীন যুবকের লাশ উদ্ধার

Next Post

‘অসংখ্য শিল্প কারখানায় হাসেম ফুডের মতোই’- বিএনপি

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
‘অসংখ্য শিল্প কারখানায় হাসেম ফুডের মতোই’- বিএনপি

‘অসংখ্য শিল্প কারখানায় হাসেম ফুডের মতোই’- বিএনপি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য