• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

৫ কিলোমিটারে ৬ সেতু, আরেকটির প্রস্তাব

Sunday, 12 September 2021, 5:26 pm
৫ কিলোমিটারে ৬ সেতু, আরেকটির প্রস্তাব
12
SHARES
38
VIEWS
Share on FacebookShare on Twitter

পাঁচটি সেতুর পাশেই আরেকটি সেতু নির্মিত হচ্ছে। মেনিখালী খালের ওপর আরও একটি সেতু নির্মাণের প্রকল্প প্রস্তাব একনেকে জমা পড়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেনিখালী খালের ওপর সেতুটি (বাঁয়ে) নির্মাণ করা হয় ১৯৮২ সালে। অপ্রশস্ত হওয়ার কারণে ২০০৭ সালে এর পাশে আরও একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। দুটি সেতুর কোনটিতেই বড় যানবাহন চলতে পারে না।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সদরে মেনিখালী খালের ওপর পাঁচ কিলোমিটারের মধ্যে পাঁচটি সেতু আছে। সেতুগুলোর কোনোটি অপ্রশস্ত, কোনোটির সংযোগ সড়ক সরু, আবার কোনোটির সংযোগ সড়কই নেই। এসব কারণে সেতুগুলোতে রিকশা, অটোরিকশা ছাড়া অন্য যান চলাচল করতে পারে না। এমন পাঁচটি সেতুর পাশেই এবার আরেকটি সেতু নির্মাণ করছে এলজিইডি। সেটির সংযোগ সড়কও অপ্রশস্ত। এখন ওই খালের ওপর আরও একটি সেতু নির্মাণের জন্য একনেকে প্রকল্প প্রস্তাব জমা দিয়েছে সওজ।

এলাকাবাসী ও জন প্রতিনিধিরা বলছেন, ৩৯ বছরের ব্যবধানে ছয়টি সেতু বানিয়েও মানুষের কোনো কাজে এল না। এসব সেতু ব্যবহারের জন্য সংযোগ সড়কগুলো প্রশস্ত করার দাবি এলাকাবাসীর।

এলজিইডির তৈরি সেতুগুলোর পাঁচটি পড়েছে উপজেলার পিরোজপুর ইউনিয়নে, আরেকটি শম্ভুপুরা ইউনিয়নে। শম্ভুপুরার কাইকারটেক বাজারের পাশের সেতুটি সড়ক থেকে নিচু হওয়ায় সিঁড়ি দিয়ে নেমে এতে উঠতে হয়। ইউনিয়ন পরিষদ থেকে এ সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সোনারগাঁ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা ও ব্রহ্মপুত্রের সংযোগ খাল হিসেবে পরিচিত মেনিখালী খালটি বৈদ্যেরবাজার থেকে কাইকারটেক হাট পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ। এ খালের সোনারগাঁ সরকারি কলেজের পাশে ১৯৮২ সালে প্রথম ১৯০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হয়। ৮ ফুট প্রস্থের সেতুটি দিয়ে রিকশা ও অটোরিকশা ছাড়া কোনো যানবাহন চলতে পারত না। এ কারণে এলজিইডি ২০০৭ সালে ওই সেতু থেকে ১৩ ফুট দূরে একটি বেইলি সেতু নির্মাণ করে। কিন্তু এটিও আট ফুট প্রশস্ত।

পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, মেনিখালী খালে একের পর এক সেতু হচ্ছে। কিন্তু সেতু মানুষের কাজে আসছে না। সরকারি অর্থের অপচয় বন্ধ করা উচিত।

এই দুটি সেতু থেকে তিন কিলোমিটার দূরে একই খালের শম্ভুপুরা ইউনিয়নে কাইকারটেক বাজারের পাশে ২০০৬ সালে একটি পাকা সেতু নির্মাণ করা হয়। সেতুটির সংযোগ সড়ক নেই। মূল সড়ক থেকে নিচুতে হওয়ায় সেতুতে ওঠার জন্য সিঁড়ি বানানো হয়েছে।

একই খালে সোনারগাঁ থানার সামনে ভবনাথপুর গ্রামের মানুষের চলাচলের জন্য ২০০৭ সালে ১২ ফুট প্রস্থের একটি সেতু নির্মাণ করা হয়। তবে সংযোগ সড়ক অপ্রশস্ত হওয়ায় এই সেতু দিয়েও বড় যানবাহন চলাচল করতে পারছে না। এই সেতু থেকে মাত্র ৫০০ মিটার দূরে ভাটিবন্দর গ্রামের পাশে ২০১৯ সালে ২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ১৯০ ফুট দৈর্ঘ্যের আরেকটি পাকা সেতু নির্মাণ করা হয়। এ সেতুর প্রস্থ ১৬ ফুট। সংযোগ সড়ক অপ্রশস্ত ও পাকা না হওয়ায় এ সেতু দিয়েও ভারী যানবাহন চলাচল করতে পারে না।

* মেনিখালী খালের ওপর সেতুগুলো বানিয়েছে এলজিইডি। * শম্ভুপুরার কাইকারটেক বাজারের পাশের সেতুটি সড়ক থেকে নিচু হওয়ায় সিঁড়ি দিয়ে নেমে এতে উঠতে হয়।

পাশাপাশি দুটি সেতুর সংযোগ সড়ক অপ্রশস্ত হওয়ায় এর ৭০০ মিটার দূরে ২০২০ সালে এলজিইডি ১৭৭ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থের আরেকটি সেতুর দরপত্র আহ্বান করে। এই সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় ৬ কোটি ৮৯ লাখ টাকা। পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এই সেতুর নির্মাণকাজ চলছে।

স্থানীয় লোকজন বলছেন, নির্মাণাধীন সেতুটির সংযোগ সড়ক মাত্র ৪ ফুট প্রশস্ত। সড়কের দুই পাশে আমবাগান। সংযোগ সড়ক করতে হলে সরকারি জমি কিংবা ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ করতে হয়। এই সেতুর ৬০ ভাগ কাজ শেষ হলেও এলজিইডি সংযোগ সড়কের জমি অধিগ্রহণ করতে পারেনি।

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজের) নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার আনন্দবাজার থেকে উদ্ধবগঞ্জ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে মেনিখালী খালে আরেকটি সেতু নির্মাণের প্রকল্প প্রস্তাব একনেকে জমা দেওয়া হয়েছে।

এলজিইডি সোনারগাঁর উপজেলা প্রকৌশলী আরজুরুল হক বলেন, ‘সংযোগ সড়ক অপ্রশস্ত থাকায় সেতুগুলো মানুষের
কাজে আসছে না। আমি এ উপজেলায় যোগদানের আগেই সেতুগুলো নির্মাণ করা হয়েছে। এ খালের সেতুর চিত্র এলজিইডির সদর দপ্তরকে অবগত করেছি।’

সূত্র : প্রথম আলো

Previous Post

আপন ভুবনে ফিরে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা

Next Post

নারায়ণগঞ্জ মেঘনাসহ পাঁচ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
নারায়ণগঞ্জ মেঘনাসহ পাঁচ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ মেঘনাসহ পাঁচ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য