• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর পেট্রোল বোমা হামলা, গ্রেফতার ২

Monday, 13 September 2021, 7:32 pm
সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর পেট্রোল বোমা হামলা, গ্রেফতার ২
12
SHARES
39
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে বন্ধঘোষিত মনোয়ারা জুট মিল থেকে পরিত্যক্ত মেশিনারিজের পার্টস চুরি করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর হামলা চালিয়েছে একদল দুস্কৃতিকারী। এ সময় ৮-১০ জনের একটি দুস্কৃতিকারী দল পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ।

এ সময় আব্দুল হান্নান ও জুয়েল নামে ২ দুস্কৃতিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ১ টি পেট্রোল বোমা, ১ টি ধারালো দা, ৩ টি মোবাইল ফোন ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ মালামাল জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি গ্রামের মনোয়ারা জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোর ৪ টার দিকে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় অবস্থিত মনোয়ারা জুট মিল থেকে আব্দুল হান্নান এবং তার সহযোগী জুয়েলসহ আরো ৭-৮ জন দুষ্কৃতকারী কর্তৃক পরিত্যক্ত মেশিনারীজের পার্টস খুলে ট্রাকে ভর্তি করতে দেখে এলাকাবাসী সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছালে দুষ্কৃতকারীরা ট্রাক ভর্তি মালামাল নিয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে এসময় পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। পরবর্তীতে পুলিশ তাদের ধরতে গেলে পিছন থেকে কয়েকজন দুস্কৃতিকারী পুলিশের গাড়ি ভাংচুর করে।

এ সময় পুলিশ হাতেনাতে একটি অবিস্ফোরিত পেট্রোল বোমাসহ আব্দুল হান্নানকে গ্রেফতার করে। হান্নানের দেয়া তথ্যমতে পরবর্তীতে ওই জুটমিলের পাশে থেকে জুয়েল নামে আরো এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করে। এসময় কবির নামে এক ব্যক্তিকে আটক করা হলেও তার সম্পৃক্ততা না পেয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।

পুলিশের উপর হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে হান্নান ও জুয়েল নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২-৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

Previous Post

সোনারগাঁয়ে শিশু অপহৃত, শ্বাসরুদ্ধকর ৭ ঘন্টা

Next Post

মেয়র আইভীর ৩৪ উন্নয়ন পরিকল্পনা

Related Posts

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

Next Post
মেয়র আইভীর ৩৪ উন্নয়ন পরিকল্পনা

মেয়র আইভীর ৩৪ উন্নয়ন পরিকল্পনা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য