• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পরিবহণ ধর্মঘটে নারায়ণগঞ্জের পথে পথে ভোগান্তি

Friday, 5 November 2021, 11:36 am
পরিবহণ ধর্মঘটে নারায়ণগঞ্জের পথে পথে ভোগান্তি
14
SHARES
45
VIEWS
Share on FacebookShare on Twitter

চাষাড়া চত্তরের বিআরটিসি পরিচালিত গণপরিবহন বন্ধ করে দেয় বিভিন্ন পরিবহন মালিক-শ্রমিকদের আন্দোলনরত অনেকেই । এমন ঘটনায় ছুটে আসে পুলিশের একাধিক দল । শেষ পর্যন্ত পরিবহণ শ্রমিকদের মারমুখি আন্দোলনের মধ্যে সরকারী এই বিআরটিসি বাস বন্ধ করে  দিতে বাধ্য হয় । এভাবেই চলছে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট । শুক্রবার সকাল থেকেইে এমন ধর্মঘটের কারণে নারায়ণগঞ্জের প্রতিটি সড়কের পয়েন্টে পয়েন্টে দেখা গেছে ভোগান্তির শিকার হাজারো মানুষের বিরক্তিকর মন্তব্য

‘সরকার হঠাৎ তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে বুধবার রাতে। বৃহস্পতিবার সকালে পাম্পে গিয়ে খোঁজ নিয়ে জানলাম শুধু তেল নয়, পাওয়ার ওয়েল ও মবিলের দামও লিটারে ৫০ টাকা বেড়েছে। রাতারাতি সবকিছুর দাম বেড়ে গেলো, এখন আমরা কী করবো? পরিবহন ধর্মঘট ডাকা ছাড়া তো কোনো উপায় দেখছি না।’

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট নিয়ে কথাগুলো বলছিলেন বাসচালক ফারুক হোসেন। তিনি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন পরিবহনের বাস চালান।

ফারুক আরও বলেন, ‘সরকার হয় তেলের দাম কমিয়ে আনুক, তা না হলে ভাড়া বৃদ্ধি করুক। সরকার যা বলবে, আমরা তাই মানবো। আমরা সেবক হতে চাই, আমরা তো দানব না।’

এদিকে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটে সারাদেশের মতো ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই সড়কে কোনো বাস চলছে না। কেউ বাস চালাতে চাইলেও তাদের আটকে দেওয়া হচ্ছে। এতে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

jagonews24

শুক্রবার (৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের বাস টার্মিনালসহ বিভিন্ন স্ট্যান্ডগুলোতে গিয়ে দেখা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী বন্ধন পরিবহন, উৎসব পরিবহন, আনন্দ পরিবহন ও শীততাপ নিয়ন্ত্রিত শীতল পরিবহনের বাসগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে। কেউ কোথাও যাচ্ছে না।

বাসশ্রমিকরা একত্রিত হয়ে নজরদারি করছেন, কেউ বাস চালাচ্ছে কি না। যেই বাস চালানোর চেষ্টা করলেই তাকে আটকে দেওয়া হচ্ছে। তারা বিআরটিসির বাসগুলোও আটকে দিচ্ছে।

বন্ধন পরিবহনের চেয়ারম্যান মো. জুয়েল হোসেন বলেন, ‘পরিবহন মালিকরা কেউই ভালো নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। আন্দোলনে যাওয়া ছাড়া বিকল্প কোনো উপায় নেই।’

এদিকে, বাস বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে জনসাধারণের। যদিও আজ সাম্পাহিক ছুটির দিন শুক্রবার। তবে ছুটির দিনে জরুরি কাজে বের হওয়া মানুষ গন্তব্যে পৌঁছানোর জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো পরিবহন পাচ্ছে না।

শহরের টান বাজারের গার্মেন্টস কর্মী সাজন বলেন, ‘জরুরি কাজে আমাকে গ্রামের বাড়ি টাঙ্গাইল যেতে হবে। কিন্তু চাষাঢ়া এলাকায় এসে দেখি কোনো বাস নেই। শুনলাম সব বাস নাকি বন্ধ। এখন কীভাবে যাবো সেই চিন্তা করছি। আবার না গেলেও চলবে না।’

Previous Post

পুকুরের সেরা ইলিশেও (!) শেষ রক্ষা হলো না ফজর আলীর

Next Post

'আইন ভঙ্গকারী কাউকে ছাড় দেওয়া হবে না'

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
‘আইন ভঙ্গকারী কাউকে ছাড় দেওয়া হবে না’

'আইন ভঙ্গকারী কাউকে ছাড় দেওয়া হবে না'

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য