• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

চাষাড়ায় বাবা-মেয়ের ঘাতক ট্রাকটির ছিল না ফিটনেস

Sunday, 12 December 2021, 11:08 pm
চাষাড়ায় বাবা-মেয়ের ঘাতক ট্রাকটির ছিল না ফিটনেস
29
SHARES
93
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ট্রাকচাপায় বাবা ও যুক্তরাষ্ট্র প্রবাসী মেয়ে নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।

শনিবার দুপুরে নিহত মেয়ে মুক্তি আলীফের মা আয়েশা রহমান সিদ্দিকা ট্রাকচালক হাবিবুর রহমানের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন।

এদিকে ট্রাকটির ফিটনেস ছিল না বলে জানায় পুলিশ।

আয়েশা রহমান এজাহারে উল্লেখ করেন, তিনি ও তাঁর মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। দেড় মাস আগে মায়ের অসুস্থতা ও পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করতে দেশে আসেন। শুক্রবার তাঁর সাবেক স্বামী আলতাফ হোসেন ও মেয়ে মুক্তি আলীফ বেড়ানোর উদ্দেশে ব্যাটারিচালিত রিকশায় ওঠেন। এক পর্যায়ে দ্রুতগতির একটি ট্রাক সামনের দিক থেকে রিকশাকে ধাক্কা দেয়। তাঁরা পড়ে গেলে ট্রাকচালক হাবিবুর রহমান বাবা-মেয়ের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আয়েশার ভগ্নিপতি আলী আকবর জানান, মেয়েকে হারিয়ে তিনি (আয়েশা) মানসিকভাবে ভেঙে পড়েছেন। সারাক্ষণ বিলাপ করছেন। তিনি এখন পাগলপ্রায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ কুণ্ডু বলেন, ট্রাকটি অনেক আগের। এটি বেডফোর্ড ইঞ্জিনের। কিছু কাগজ পাওয়া গেছে, ট্রাকটির ফিটনেস নেই। বিআরটিএতে কাগজপত্র যাচাই করতে দেওয়া হবে। ট্রাকচালক হাবিবুরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এসআই দেবাশীষ কুণ্ডু বলেন, শুক্রবার এমনিতে সড়ক ফাঁকা থাকে। এ কারণে দ্রুতগতিতে চালানোর কারণে ওই দুর্ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদে চালক জানান, হঠাৎ রিকশাটি সড়কে উঠে এলে তিনি ব্রেক কষেও গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ট্রাকচাপায় বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। নিহত মেয়েটির মা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। ওসি বলেন, সড়ক পরিবহন আইনের সর্বোচ্চ শাস্তির ধারায় মামলাটি হয়েছে।

নাম প্রকাশ না করার অনুরোধে এক শ্রমিক নেতা জানান, বেডফোর্ড ইঞ্জিনের অধিকাংশ ট্রাকের ফিটনেস মেয়াদোত্তীর্ণ। কিছু গাড়ির কাগজপত্র আছে, সেগুলোর সংখ্যা খুবই কম। পুলিশকে মাসোহারা দিয়ে ট্রাকগুলো সড়কে চলছে। মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে এসব ট্রাকের দাম কম। চালক ও হেলপার মিলে কিনে এসব ট্রাক নিজেরাই চালান।

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক বলেন, ‘জেলা পরিষদের ডাকবাংলোর কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কটি প্রশস্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছি। কিন্তু দাবি বাস্তবায়িত হয়নি। সেখানে প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে। অবিলম্বে সড়কটি প্রশস্ত করা ও অবৈধ ট্রাকসহ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম সংবাদ মাধ্যমে বলেন, এ ধরনের মৃত্যু কখনো কাম্য নয়। ট্রাকসহ যেসব যানের ফিটনেস নেই, সেগুলোর বিরুদ্ধে বিআরটিএসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে যৌথ অভিযান চালানো হবে।

শুক্রবার দুপুরে শহরের চাষাঢ়া জেলা পরিষদের ডাকবাংলোর সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে ইটবোঝাই দ্রুতগতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওষুধ ব্যবসায়ী আলতাফ হোসেন ও তাঁর মেয়ে মুক্তি আলীফের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন আশপাশের লোকজন। শুক্রবার দুপুরে শহরের জামতলার খালার বাসা থেকে বাবা আলতাফ হোসেনের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে ব্যাটারিচালিত রিকশায় সোনারগাঁ গ্রামের বাড়ি যাচ্ছিলেন মুক্তি আলীফ। বেপরোয়া ট্রাকের চাপায় বাবা-মেয়ে প্রাণ হারান।

Previous Post

সোনারগাঁয়ে ছাত্র খুন : মৃত্যুদণ্ড ১ জনের, ৯ জনের যাবজ্জীবন

Next Post

জল্পনা কল্পনা শেষে নসিক নির্বাচনে মেয়র প্রার্থী তৈমুর

Related Posts

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার
Lead 5

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

Next Post
জল্পনা কল্পনা শেষে নসিক নির্বাচনে মেয়র প্রার্থী তৈমুর

জল্পনা কল্পনা শেষে নসিক নির্বাচনে মেয়র প্রার্থী তৈমুর

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট 02 May, 2026
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য