• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘ভালো ভোট হোক, একদম একের ভোট’

Tuesday, 4 January 2022, 2:42 pm
‘ভালো ভোট হোক, একদম একের ভোট’
5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

শৈশবের কথা বলতেই চোখমুখে চাপা উচ্ছ্বাস ভেসে ওঠে আবিদের। ‘আমাদের শৈশব মানেই ছিল পুকুরে ঝাঁপাঝাঁপি, দিনভর খেলার মাঠ দাপিয়ে বেড়ানো আর পাড়া–মহল্লার ফলের গাছগুলোয় দল বেঁধে হানা দেওয়া। সেটা কিন্তু বেশি দিন আগের কথা না। আট থেকে দশ বছর আগেও আমরা এমন আনন্দমুখর দিন কাটিয়েছি। এখনকার শিশু–কিশোরদের দেখলে ওদের জন্য মায়া হয়।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হওয়ার ১০ বছরে পাওয়া না–পাওয়ার হিসাব কষতে গিয়ে এসব কথা বলছিলেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী সৈয়দ আবিদুজ্জামান। গতকাল সোমবার সন্ধ্যায় সিটি করপোরেশনের বন্দর দড়ি সোনাকান্দা এলাকায় কথা হয় আবিদ ও তাঁর বিশ্ববিদ্যালয়পড়ুয়া বন্ধু আনোয়ার হোসেনের সঙ্গে।

সৈয়দ আবিদুজ্জামান বলেন, ‘১০ বছর আগেও আমাদের জমিগুলোয় ফসল ফলেছে। শীতলক্ষ্যার পানি তখনো দূষিত ছিল, কিন্তু সরকারি–বেসরকারি অসংখ্য পুকুর ছিল এলাকাজুড়ে। তখন এলাকায় মাত্র একটা মাঠ থাকলেও খোলা জায়গা ছিল অসংখ্য। সিটি করপোরেশন হওয়ার পর সোনাকান্দা হাটের জায়গায় অত্যাধুনিক মাঠ হয়েছে, কিন্তু খোলা জায়গাগুলোয় বাড়িঘর উঠে যাওয়ায় শিশুরা পর্যাপ্ত খেলার সুযোগ পাচ্ছে না। গাছ নেই, পাখি নেই, পুকুর কিংবা জলাশয়ও নেই। বন্দরে কখনোই কোনো পার্ক ছিল না, এখনো নেই। চোখের সামনেই আমরা কেমন বন্দী হয়ে গেলাম।’

নগর আরও বেশি জনাকীর্ণ হয়ে যাওয়ার আগেই সোনাকান্দা স্টেডিয়াম সংস্কার, এলাকার খালগুলো পুনরুদ্ধার, পার্ক নির্মাণসহ বিনোদনের ব্যবস্থা করার দাবি ২০ নম্বর ওয়ার্ড এলাকার শিক্ষার্থীদের। তাঁরা জানান, ভোট দেওয়ার ক্ষেত্রে এসব বিষয়ে দেওয়া প্রার্থীদের প্রতিশ্রুতির কথা মাথায় রেখে ভোট দেবেন। তবে ২১ নম্বর ওয়ার্ডের সালেহনগর এলাকার দিনমজুর খোকন সরদারের কাছে বিনোদনের চেয়ে বেশি প্রয়োজন ব্যবহারযোগ্য নিরাপদ পানি আর সুষ্ঠু নির্বাচন। খোকনের ভাষায়, ‘একের নির্বাচন।’

গতকাল বিকেলে মাহমুদনগর এলাকায় কথা হয় খোকনের সঙ্গে। ‘নির্বাচন নিয়ে প্রত্যাশা কী—এমন প্রশ্নের উত্তরে লাজুক হাসি খোকনের। তারপর পাল্টা প্রশ্ন করেন। ‘কইলে কি প্রত্যাশা পূরণ করবেন? আমি চাই বাজারে জিনিসপত্রের দাম কমুক। মেয়র সাব কি জিনিসপত্রের দাম কমাইতে পারব ? ওনারা পারব না, এইডা সরকারের কাম। সরকার নির্বাচনে (সংসদ নির্বাচন) তো ভোটই দিতে পারি নাই। যাইয়া দেখি ১১টার আগেই কেন্দ্রে ব্যালট নাই। এহন একটাই চাওয়া। সিটিতে ভালো ভোট হোক, একদম একের ভোট।’

সিটি করপোরেশনের ১০ বছরের সবচেয়ে বড় সমস্যার নাম গৃহস্থালি বর্জ্য আর মশার উৎপাত।

শিল্পী বেগম, গৃহিণী

খোকনের কথা শুনে অটোরিকশাচালক ইয়াদ আলী, জহিরুল মিয়া আর পাশের চা–দোকানি ফয়জুন নেসা এগিয়ে আসেন। নির্বাচন নিয়ে তাঁদের ভাবনা ও প্রত্যাশার কথা জানান। নানাজনের কথার ফাঁকে খোকন বলেন, ‘শীতলক্ষ্যার পানি নষ্ট। এই পানি মেডিসিন দিয়া আমাগো সাপ্লাই দেয়। গোসল করলে চুল ওঠে, মুখে নিলে গন্ধ আইয়ে। পরিষ্কার পানি লাগব। বাড়ি বাড়ি যেন পরিষ্কার পানি যায়।’ খোকনের কথায় সায় দেন ফয়জুন নেসারা। আর ইয়াদ আলী চান রাতবিরাতে নিরাপদে চলাচল করতে। ইয়াদ আলী বলেন, জন্ম থেকেই বন্দরের ফরাজিকান্দা এলাকায় বসবাস তাঁর। পাঁচ বছর আগেও এলাকায় ছিনতাইয়ের কথা শোনেননি। কিন্তু সিটি করপোরেশন হওয়ার পর এলাকায় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ছিনতাই বেড়েছে। এবারের নির্বাচিত জনপ্রতিনিধিরা এসব বিষয়ে গুরুত্ব দেবেন বলে আশাবাদী তিনি।

তবে ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ এলাকার গৃহিণী শিল্পী বেগম মনে করেন, সিটি করপোরেশনের ১০ বছরের সবচেয়ে বড় সমস্যার নাম গৃহস্থালি বর্জ্য আর মশার উৎপাত। এই গৃহিণীর অভিযোগ, সিটি করপোরেশন–নির্ধারিত বিলের চেয়ে বেশি বিল নেওয়া হলেও পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত বর্জ্য সংগ্রহ করতে আসেন না। লোকজন বাধ্য হয়ে এলাকার যেখানে–সেখানে গৃহস্থালির বর্জ্য ফেলে আসেন। বর্জ্য সমস্যার সমাধানের পাশাপাশি মশার উৎপাত বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

ভোট দিতে যাবেন কি না—এমন প্রশ্নে শিল্পী বেগমের স্পষ্ট উত্তর, ‘ভোট তো দিমুই। সিটি নির্বাচনে ঝামেলা হইব না। আইভী-তৈমুর ঝামেলার লোক না। তবে শুনতাছি ইভিএম মেশিনে ভোট দেওয়া ঝামেলার।’

১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন।

কেবল শিল্পী বেগমই নন; গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের অন্তত নয়জন ভোটার নির্বাচন বিষয়ে কথা বলার সময় ইভিএম পদ্ধতি নিয়ে তাঁদের শঙ্কার কথা জানিয়েছেন। তাঁরা বলছেন, ইভিএম পদ্ধতি সম্পর্কে না জানা থাকায় তাঁরা ভোটের পদ্ধতি নিয়ে শঙ্কায় আছেন। ভোটের আগে এই পদ্ধতি সম্পর্কে না জানানো হলে ভোটকেন্দ্রে গিয়ে ঝামেলা পোহাতে হবে।

নির্বাচনকে সামনে রেখে এমন অসংখ্য প্রত্যাশার কথা জানালেও ভোটারদের প্রত্যেকেই বলেছেন, পুরোনো কদম রসুল পৌরসভা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে রূপান্তরের পর অবিশ্বাস্য পরিবর্তন এসেছে তাঁদের জীবনে। যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। জলাবদ্ধতা দূর হয়েছে, পর্যাপ্ত সড়কবাতির ফলে দিন–রাতের পার্থক্য কমেছে। তাঁরা বলছেন, অন্ধকারাচ্ছন্ন অবহেলিত একটি পৌরসভা সিটি করপোরেশনের ১০ বছরে আলো–ঝলমলে একটি শহরে পরিণত হয়েছে। আগামীর জনপ্রতিনিধিদের কাজ হবে শহরকে বাসযোগ্য রাখা।

১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। সূত্র : প্রথম আলো

Previous Post

আড়াইহাজারে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু

Next Post

“খেলারামের খেলায় হাতি এখন ফান্দে পইরা কান্দে”

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

Next Post
“খেলারামের খেলায় হাতি এখন ফান্দে পইরা কান্দে”

“খেলারামের খেলায় হাতি এখন ফান্দে পইরা কান্দে”

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য