• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আইভি বনাম তৈমূর : কারোই নেই নিজ দলের পূর্ণ সমর্থন

Thursday, 6 January 2022, 5:43 pm
আইভি বনাম তৈমূর : কারোই নেই নিজ দলের পূর্ণ সমর্থন
4
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

শীতের সকালে শত বছরের পুরনো বোস কেবিনের সামনে বসে চা খাচ্ছিলেন তরিকত হোসেন, তার বন্ধু আনোয়ার হোসেনসহ ৪-৫ জন ষাটোর্ধ্ব মানুষ।

তাদের কাছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন এবং প্রধান আলোচনায় থাকা ২ প্রার্থীর অবস্থা সম্পর্কে জানতে চাইলে, তারা এই দায়িত্ব দেন তরিকতকে।

কেশে গলা পরিষ্কার করে তরিকত জানান, আইভির সঙ্গে নেই আওয়ামী লীগের একাংশ, তৈমূরের সঙ্গে নেই জেলা বিএনপির অনেক নেতা। ২ প্রার্থী নিজেদের মতো করে নির্বাচন করছে। পরিবেশ এখনো পর্যন্ত খুবই ভালো। তৈমূরকে যদি বিএনপি থেকে অব্যাহতি না দিতো, তাহলে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতো। আর আইভি যদি বন্দরের মতো শহরেও কিছু উন্নয়ন করতো, তাহলে আইভির মাঠ আরও ভালো থাকতো।

তরিকতের কথায় সায় দিলেন তার বন্ধু আনোয়ার। বললেন, নির্বাচন হবে শান্তিপূর্ণ। তবে জয়-পরাজয়ের হিসেব নিকেশ পরিষ্কার হতে আরও কিছুটা সময় লাগবে।

১৬ জানুয়ারির নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  নির্বাচনকে সামনে রেখে সঙ্গে কথা বলতে গিয়ে আরও বেশ কিছু স্থানীয় ও ২ দলের সূত্ররা এই বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন।

এই নির্বাচনে ৫ লাখ ভোটার পরবর্তী ৫ বছরের জন্য তাদের মেয়র নির্বাচিত করবেন।

দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার কারণে বিএনপি সম্প্রতি তৈমূরকে চেয়ারপার্সনের উপদেষ্টা পদ থকে অব্যাহতি দিয়েছে। এর আগে তাকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে।

যখন তিনি প্রচারণা শুরু করেন, তখন দলের বেশ কিছু নেতা তার পাশে ছিলেন। তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন রোজেল ও আবদুল হাই রাজু। কিন্তু এখন মাত্র অল্প কয়েকজন তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। যাদের মধ্যে জেলা বিএনপির মহাসচিব এটিএম কামাল অন্যতম।

সূত্ররা জানিয়েছেন, সাবেক বিএনপি সংসদ সদস্য গিয়াস উদ্দিনের হাতে শহরের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি শক্তিশালী ভোটব্যাংক রয়েছে। তিনিও তৈমূরের প্রচারণার সঙ্গে যুক্ত নন। তবে গিয়াস উদ্দিন তার ছেলে কাউন্সিলর পদপ্রার্থী গোলাম সাদরিলের জন্য ভোট চাইছেন।

মজার বিষয় হচ্ছে, সাদরিল নিজে আইভির জন্য প্রচারণায় ব্যস্ত।

তৈমূরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, সব স্থানীয় বিএনপি নেতার কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন এবং তারা ‘নিজ নিজ অবস্থান’ থেকে তার জন্য প্রচারণা চালাচ্ছেন।

অপরদিকে, আইভি প্রভাবশালী ওসমান পরিবার ও তাদের সমর্থকদের কাছ থেকে যথোপযুক্ত সহায়তা পাচ্ছেন না বলে জানিয়েছে আওয়ামী লীগে অভ্যন্তরীণ সূত্ররা। তারা আরও জানান, দলের সংসদ সদস্য শামীম ওসমান ও আইভির মধ্যের দ্বন্দ্বের কথা ‘ওপেন সিক্রেট’ ছাড়া আর কিছুই নয়।

নারায়ণগঞ্জ শহর ঐতিহাসিকভাবে ওসমান পরিবারের ঘাঁটি হিসেবে পরিচিত। শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলী আওয়ামী লীগের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তা স্বত্বতেও, ২০১১ সালের মেয়র নির্বাচনে আইভি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে ১ লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

সূত্ররা জানান, শামীম ওসমানের অনুসারীরা এখনও আইভির প্রচারণায় যোগ দেননি এবং শোনা যাচ্ছে, তারা গোপনে তৈমূরকে সমর্থন দিচ্ছেন।

সূত্ররা আরও জানান, শামীম ওসমানের নিকটতম সহযোগী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের মহাসচিব খোকন সাহা, সহ সভাপতি চন্দন শীল মেয়র প্রার্থী আইভির পক্ষে প্রচারণায় অংশ নিলেও তারা সেভাবে সক্রিয় নন।

এ বিষয়ে মন্তব্যের জন্য শামীম ওসমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

আইভি বলেন, ‘সব তৃণমূল নেতারা আমার সঙ্গে আছেন। ওসমান পরিবারও আওয়ামী লীগের অংশ। কিন্তু শামীম ওসমান একজন সংসদ সদস্য। তাই তিনি নিজে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না।’

তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

একাধিক তৃণমূল কর্মী বলেন, আইভি ও তার অনুসারীরা নারায়ণগঞ্জে ‘দলের মধ্যে বিভেদ’ সৃষ্টি করেছেন।

তারা জানান, আইভি শুধুমাত্র বন্দর এলাকায় সক্রিয় ছিলেন, সারা শহরে নয়।

নাম না প্রকাশ করার শর্তে একজন নেতা বলেন, ‘আইভি নিজেকে আওয়ামী লীগের নিষ্ঠাবান ও আস্থাভাজন নেতাদের থেকে আলাদা করে রেখেছেন। তিনি শুধুমাত্র নিজের অনুসারীদের নিয়ে রাজনীতি করেন। তিনি চাইলেই এই পরিস্থিতি এড়াতে পারতেন।’

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, যদিও তৃণমূল কর্মী ও নেতাদের সঙ্গে আইভির খুব একটা সংযোগ নেই, তবুও তারা তার বিজয় নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন। কারণ মেয়র পদের জন্য তাকেই দল প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে।

এ বিষয়ে ওসমান পরিবারের ভূমিকা নিয়ে জিজ্ঞাসা করা হলে আনোয়ার বলেন, ‘কী হয় সেটা দেখার জন্য আরও কয়েকটা দিন লাগবে। তাদের হাতে খুব বেশি বিকল্প নেই। এখানে আইভি কোন ইস্যু নন, “নৌকা” হচ্ছে ইস্যু।’

সুত্র : দ্য ডেইলি স্টার

Previous Post

কাঁচপুর স্কয়ার নীট কম্পোজিটে আগুন নিয়ন্ত্রণে

Next Post

ফতুল্লায় ট্রলারডুবি : চালকসহ তিন আসামি কারাগারে

Related Posts

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

Next Post
ফতুল্লায় ট্রলারডুবি : চালকসহ তিন আসামি কারাগারে

ফতুল্লায় ট্রলারডুবি : চালকসহ তিন আসামি কারাগারে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য