• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

প্রতিটি মুহুর্ত চ্যালেঞ্জিং : আইভী

Wednesday, 12 January 2022, 10:10 pm
প্রতিটি মুহুর্ত  চ্যালেঞ্জিং : আইভী
4
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, “নির্বাচনের প্রতিটি মূহুর্ত চ্যালেঞ্জিং। আমি জনগণের কাছে যাচ্ছি ভোট চাচ্ছি। আমার কাছে প্রতিটা ঘর, প্রতিটা মুহূর্ত চ্যালেঞ্জিং।”

বুধবার (১২ জানুয়ারী) সকালে শহরের নিতাইগঞ্জ এলাকায় ১৫ নং ওয়ার্ডে গণসংযোগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইভী বলেন, এখনো পর্যন্ত পরিবেশ ভালো আছে। ১৬ তারিখ পর্যন্ত এমন পরিবেশ চাই। মানুষ যাতে সুষ্ঠ সুন্দর ভাবে ভোট দিতে পারে।

তৈমূরের অভিযোগ তার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে ? জবাবে আইভী বলেন, আমি এ বিষয়ে জানি না। তবে শুনেছি সিদ্ধিরগঞ্জে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে তিনি জামিন নেননি। আমি আরো নির্বাচন করেছি। আমার তরফ থেকে সেরকম কিছু ছিল না। সুতরাং যদি আইনশৃঙ্খলা বাহিনী শহরের পরিবেশ ঠিক রাখার জন্য কোনো মাদকাসক্ত বা মাদক বিক্রেতাকে ধরে কিংবা টেরোরিস্ট কাউকে ধরে অথবা কিশোর গ্যাংদের যদি ধরে। সেটা যদি করে থাকে তাহলে সঠিক কাজ করেছে। এর বাইরে আমি জানি না কাকে ধরেছে। কারণ, আমি ব্যস্ত।

আমি আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাবো সুষ্ঠ সুন্দর ও উৎসবমুখর পরিবেশ রাখার জন্য অবশ্যই যেন তাদের করণীয় কাজ করে।

কোনো বাধা পাচ্ছেন কিনা ? জবাবে তিনি বলেন, আমি নিজে কোনো বাধাপ্রাপ্ত হইনি। কিন্তু কিছু কিছু জায়গায় আমার কর্মীকে ফোনে বকাটকা দেওয়া হয়েছে। সামনা সামনি হলে একটু ধাক্কাধাক্কি হয়ে যায়। এটা হয়ই নির্বাচনে। সিরিয়াস কিছু না।

 

তৈমূর আলম খন্দকারের সাথে কি বহিরাগত সন্ত্রাসীরা আছে মনে হয় ? জবাবে আইভী বলেন, আমি জানি না তৈমুর কাকার সাথে কে আছে । বহিরাগতরা আছে কিনা বা সন্ত্রাসীরা আছে কিনা । সন্ত্রাসী যে কারো সাথে থাকতে পারে। সন্ত্রাসীদের কোনো দল নাই, ধর্মও নাই, জাতও নাই। শহরে চিহ্নিত সন্ত্রাসীরা তো আছেই। যারা কিশোর গ্যাংয়ের লিডার, যারা মাদক বিক্রেতা। গুণ্ডাবাহিনী থেকে শুরু করে বহুকিছু আছে। তাদেরকে ধরা হোক। আমি কোনো নেতাকে নির্দিষ্ট (ইন্ডিকেট) করে কিছু বলি নাই। আমার চাওয়া এইটা সব সময় ছিল। শহরের পরিবেশ যেন সুন্দর থাকে। কেউ যেন কাউকে ভয়ভীতি দেখাতে না পারে। নির্বাচনে যেন কোনো বিশৃঙ্খলা তৈরী না হয়।

আমি আবারো বলছি, সন্ত্রাসী সন্ত্রাসীই, অপরাধি অপরাধিই। সে কোনো দলের বা গোষ্ঠীর হতে পারে না। সে নিজের স্বার্থে কাজ করে।

ভোট টাকা দিয়ে কেনার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এমন অভিযোগ আমিও পেয়েছি। টাকার ছড়াছড়ি হচ্ছে বিভিন্ন জায়গায়। এটাও বন্ধ করতে হবে প্রশাসনকে। সারা বাংলাদেশ জানে আমি গরীব মানুষ। গরীব বলতে আমি অর্থনৈতিক ভাবে সাধারণ জীবন যাপন করি। এটা আমার শত্রু পক্ষও জানে। আমার কাকা তৈমুর আলম খন্দকারও জানে। এবং আমি কখনোই টাকার রাজনীতি করি নাই করবও না। টাকা কোত্থেকে ছড়াচ্ছে, কারা ছড়াচ্ছে এটা আমারো প্রশাসনকে জিজ্ঞাসা।

শামীম ওসমানের কাছে সহযোগিতা পাচ্ছেন কিনা? জবাবে বলেন, এক প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত। তৈমূর কাকাকে নিয়ে প্রশ্ন করেন। একটা বিশেষ মানুষকে নিয়ে কেন? উনি নৌকার মানুষ, নৌকা ছাড়া কোথায় যাবে ?

১৬ তারিখ নির্বাচন হবে নাকি খেলা হবে ? জবাবে আইভী বলেন, ১৬ তারিখ নির্বাচন হবে। ২০১১ তে নারায়ণগঞ্জে খুব সুন্দর নির্বাচন হয়েছিল। বাংলাদেশ সরকার খুব সুন্দর নির্বাচন করেছে। একদম নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। যদি নিরপেক্ষ নির্বাচন না হতো, প্রশাসন যদি সহযোগীতা না করতো তাহলে আমি মেয়র হতে পারতাম না।

২০১৬ সালে নির্বাচন করেছি সাখাওয়াতের সাথে। খুব সুন্দর পরিবেশ ছিল সেখানেও কিন্তু উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে। ১৬ তারিখেও উৎসবমুখর পরিবেশে ভোট দিবে। প্রশাসনের কাছে দাবি মানুষ যাতে ভয় না পেয়ে সুন্দরভাবে ভোট দিতে পারে।

হাতি বনে যাবে নাকি নৌকা ডুববে ? জবাবে তিনি বলেন, বনের হাতি বনে যাবে, নৌকা মার্কা জিতে যাবে।

 

Previous Post

অপ্রতিরোধ্য মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রক বিটু গ্রেফতার

Next Post

শহরে ককশিট গোডাউনে আগুন

Related Posts

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট
Lead 1

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
শহরে ককশিট গোডাউনে আগুন

শহরে ককশিট গোডাউনে আগুন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট 02 May, 2026
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য