• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ট্রিপল মার্ডার মামলার আসামী ৫ম শেণীর ছাত্র !

ট্রিপল মার্ডার মামলার আসামী ৫ম শেণীর ছাত্র !

Monday, 24 January 2022, 8:22 pm
ট্রিপল মার্ডার মামলার আসামী ৫ম শেণীর ছাত্র !
29
SHARES
92
VIEWS
Share on FacebookShare on Twitter

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুনায়েদ (১৩) নামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থী জুনায়েদ ৯৬নং ইলমদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার রুল নং ৩৮। তবে মামলায় তার বয়স উল্লেখ করা হয়েছে ২৬ বছর। জম্ম সনদের তার জম্ম তারিখ উল্লেখ রয়েছে ১৫-১০-২০০৯ইং। সে স্থানীয় হাইজাদী ইউনিয়নের ইলমদী এলাকার মৃত ইব্রাহিমের ছেলে বলে জানা গেছে। সাজানো মামলা দাবি করে মামলা থেকে দ্রুত সময়ের মধ্যে জুনায়েদসহ অন্যান্য আসামীদের অব্যাহতির দাবি জানিয়েছে শিক্ষার্থীর মা সুমী আক্তার ও তার চাচা কাইয়ুমের নেতৃত্বে এলাকাবাসী গতকাল মানবন্ধন করেছেন।

নারায়ণগঞ্জ বিজ্ঞ আমলী আদালত “গ” অঞ্চল পিটিশন মামলা নং-৩৩/২০২২ইং। মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ জানুয়ারী সকাল ৫টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকার হাবিবুর রহমান হবুর ছেলে নিহত জহিরুল হক ওরফে জেসনো একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মফিজুল হোসেন ও আড়াইহাজার উপজেলার সেন্দী মাধবদী এলাকার মোসলেমের ছেলে নিহত নবী তাদের লেগুনা গাড়ীতে করে শ্রমিক আনা-নেওয়া করতেন।

ঘটনার দিন ইলমদী বাজারে গেলে মামলার ১নং আসামী স্থানীয় আপরদী এলাকার সমুর ছেলে মফিজউদ্দিন কৌশলে নিহত তিন ব্যক্তিকে ডেকে নিয়ে দুইটি লেগুনায় তুলে মামলার পাঁচ আসামি মিলে হাতুড়ীসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত কর। পরে তাদের ইলমদী বাগ নামক এলাকায় রাস্তার পাশে ফেলে ডাকাত বলে চিকিৎকার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকবাহী গাড়ী থেকে ডাক-চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন তিন ডাকাতকে গণপিটুনি দেয়। পরে তারা তিনজনই মারা যায়। এই ঘটনায় আড়াইহাজার থানায় নিহত তিন ব্যক্তিসহ অজ্ঞাত আরো ১৪-১৫ জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ করে একটি মামলা করেছেন ওইরাতে ডাকাতের হামলার শিকার গাড়ীর চালক হানিফ নামে এক ব্যক্তি। তিনি মামলায় উল্লেখ করেন, ওই রাতে ডাকাত দলের সদস্যরা শ্রমিকবাহী মিনিবাসের ভেতরে থাকা শ্রমিকদের মধ্যে ৯ নারী-পুরুষ শ্রমিকের কাছ থেকে নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে। খবর পেয়ে এলাকাবাসী তাদের গণপিটুনি দিয়ে হত্যা করে। আড়াইহাজার থানায় মামলা নং-১৭(০১)২২ইং। অপরদিকে আড়াইহাজার থানার এসআই আব্দুর রহমান ঢালী বাদি হয়ে অজ্ঞাত ২০০-২৫০জন গ্রামবাসীর বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। যাহার নং-১৮(০১)২২ইং। পিটিশন মামলার বিবাদী কাইয়ুম বলেন, ২০২১ সালের ২৯ জুন তার ভাই চাল ব্যবসায়ী ইব্রাহিমকে ইলমদীর কান্দকাপাড়া এলাকার মোজাম্মেলের ছেলে এনামুলসহ আরও বেশ কয়েক জন মিলে হত্যা করে। এই ঘটনায় আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। যাহার নং-১(৭)২১ইং।

তিনি আরও বলেন, মামলাটি তুলে নিতে বিবাদীরা নানাভাবে আমাকে হুমকী-ধমকী দিয়ে আসছে। মামলাটি না তুলায় পরিকল্পিতভাবে একে অপরের যোগসাজসে তিনি ও তার ১৩ বছর বয়সী পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ভাতিজা জুনায়েদের বিরুদ্ধে আদালতে পিটিশন মামলা করা হয়েছে। এদিকে জুনায়েদের মা সুমী আক্তার বলেন, আমার স্বামী ইব্রাহিমকে সাত মাস আগে হত্যা করা হয়েছে। স্বামীর হত্যা মামলা থেকে রেহায় পেতে আসামিরা তাদের সঙ্গে মিলে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশু জুনায়েদ ও আমার ভাসুর কাইযুমের নামে সাজানো হত্যা মামলা দিয়েছে।

তিনি আরও বলেন, ‘ওই রাতে তিন ব্যক্তিকে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে কে বা কারা রাতে হত্যা করেছে তা আমরা জানি না। আমরা সকালে ঘুম থেকে উঠে ঘটনা শুনতে পারি। ঘটনারস্থলেও আমাদের পরিবারের কেউ যায়নি।’

এদিকে আদালতে মামলার খবরে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মামলার প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে ইলমদী মোড় বাজারে ভুক্তভোগী পরিবারের লোকজনসহ এলাকাবাসী মানববন্ধন করেছেন। ঢাকা জজকোর্টের আইনজীবি আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া (রাশেদ) বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে কারুর ক্ষতির উদ্দেশ্যে কেউ যদি মিথ্যা মামলা করেন আদালতে অথবা থানায়। তার বিরুদ্ধে প্রচালিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।

 

 

Previous Post

রূপগঞ্জ থেকে যুবকের লাশ উদ্ধার

Next Post

বুধবার পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে, কমবে তাপমাত্রা

Related Posts

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

Next Post
বুধবার পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে, কমবে তাপমাত্রা

বুধবার পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে, কমবে তাপমাত্রা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য