• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

হরতালের মিছিলে পুলিশের লাঠিচার্জ

হরতালের মিছিলে পুলিশের লাঠিচার্জ

Monday, 28 March 2022, 6:11 pm
হরতালের মিছিলে পুলিশের লাঠিচার্জ
5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীদের বের করা মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ।

সোমবার (২৮ মার্চ) সকাল সাতটার দিকে শহরের চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে আজ সারা দেশে আধাবেলা হরতাল পালন করে বাম গণতান্ত্রিক জোট।

পুলিশের লাঠিপেটায় ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমন্বয়ক নিখিল দাস। আহত ব্যক্তিদের মধ্যে আছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা কমিটির সভাপতি সুলতানা আক্তার, বাসদ ফতুল্লা ইউনিয়ন কমিটির সদস্য মোজাম্মেল হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সদস্য সামিউল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সদস্য ইকবাল হোসেন প্রমুখ।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, সকাল পৌনে ছয়টার দিকে হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হরতাল–সমর্থনকারী ব্যক্তিরা সড়কে যানবাহন চলাচলে বাধা দেন। হরতালে দুপুর পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখারও আহ্বান জানান তাঁরা। এ সময় চাষাঢ়া এলাকায় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। পরে হরতাল–সমর্থনকারী ব্যক্তিরা চাষাঢ়া ও ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থান নিলে সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ এসে তাঁদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। এতে বাম জোটের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।

পরে সকাল পৌনে আটটার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে আবার মিছিল বের করেন হরতাল–সমর্থনকারী ব্যক্তিরা। সেখানেও পুলিশ বাধা দেয় এবং তাঁদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। মিছিলে বাধা দেওয়ায় ও লাঠিপেটা করার প্রতিবাদে পরে বাম গণতান্ত্রিক জোটের নেতারা ২ নম্বর রেলগেট এলাকায় সমাবেশ করেন। এতে বক্তব্য দেন জোটের জেলা সমন্বয়ক ও বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের সদস্যসচিব আবু নাঈম, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু হাসান প্রমুখ।

এদিকে নারায়ণগঞ্জ শহরে হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। শহরের যানবাহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক। দোকানপাটও খোলা ছিল।

বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাসদের সমন্বয়ক নিখিল দাস প্রথম আলোকে বলেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে লাঠিপেটা করেছে। এ সময় পুলিশের হাতে ছিল বাঁশ। লাঠিপেটায় নারীসহ ১৫ জন আহত হয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান সাংবাদিকদের বলেন, হরতালে মিছিল করতে বাধা দেওয়া হয়নি। মিছিল থেকে দুটি গাড়ি ভাঙচুর ও হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এ কারণে মৃদু লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

Previous Post

ফতুল্রায় চুল্লি বিস্ফোরণে শ্রমিক নিহত

Next Post

‘খুৎবায় সম্প্রীতির কথা বলুন, ফেৎনা ফেসাৎ সৃষ্টি করবেন না’- আইভী

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

Next Post
‘খুৎবায় সম্প্রীতির কথা বলুন, ফেৎনা ফেসাৎ সৃষ্টি করবেন না’- আইভী

‘খুৎবায় সম্প্রীতির কথা বলুন, ফেৎনা ফেসাৎ সৃষ্টি করবেন না’- আইভী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য