• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ভাঙ্গার আদলে করা হচ্ছে পঞ্চবটি মোড়

ভাঙ্গার আদলে করা হচ্ছে পঞ্চবটি মোড়

Tuesday, 12 April 2022, 6:54 pm
ভাঙ্গার আদলে করা হচ্ছে পঞ্চবটি মোড়
78
SHARES
250
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিনিধি:

পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্প বদলে দেবে মুন্সীগঞ্জের সড়ক নেটওয়ার্ক। পঞ্চবটি-মুক্তারপুর সড়ক আধুনিকায়ন হলে যাতায়াতে সময় কমবে অর্ধেকের বেশি আর যানবাহনের গতি বাড়বে প্রায় ৫ গুণ।

যানজট কমাতে ফরিদপুরের ভাঙ্গার আদলে করা হচ্ছে নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড়। পঞ্চবটি-মুক্তারপুর বর্তমান সরু সড়কের গড় প্রশস্ততা মাত্র সাড়ে ৫ মিটার। মুন্সীগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের প্রধান এই সড়কের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে।

মুক্তারপুরে সিমেন্ট কারখানা, হিমাগারসহ ভারি ভারি শিল্প কারখানায় ২৪ থেকে ৫০ মেট্রিক টন ওজনের যান চলাচল করে। কিন্তু আঁকাবাঁকা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আর যানজট তো লেগেই থাকে ।

এ অবস্থায় পুরো সড়কের চেহারা বদলে দিতে নেয়া হয়েছে আধুনিকায়ন প্রকল্প। ১০ দশমিক ৩৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কে ২ দশমিক ৮০৫ কিলোমিটার র‌্যামসহ দোতলা হবে ৯ দশমিক ০৬ কিলোমিটার। পঞ্চবটি মোড় হবে ভাঙ্গার আদলে। পঞ্চবটিকে কেন্দ্র করে সড়কটি ছয় লেনে উন্নীত হয়ে ৩১০ মিটার করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ দুই দিকে প্রসারিত হবে।

আর শীতলক্ষ্যা-৩ সেতু পর্যন্ত ৬ কিলোমিটার পথ দোতলা হবে দুই লেনে। সঙ্গে পুরনো সড়কটি উন্নীত হবে দুই লেনে। আরেকটি গোলচত্বর হবে চর সৈয়দপুরের শীতলক্ষ্যা-৩ পয়েন্টে। এই গোল চত্বর থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ৩ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক হবে সরাসরি চার লেন। পাঁচটি ওজন স্কেল আর টোলপ্লাজা থাকবে চারটি।

প্রকল্পটির পরিচালক শফিকুল ইসলাম জানান, ২ হাজার ২শ’ ৪২ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান স্যানডন ও সিএসআই তিন বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করবে। গেল ২৯ মার্চ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। আগামী তিন মাসের মধ্যেই কাজ শুরুর কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রকল্পের জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয়সহ যাবতীয় কর্মকা- পরিচালনা করছে। আর চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির কাজ শুরুর যাবতীয় প্রস্তুতি শুরু করেছে।

পঞ্চবটি-মুক্তারপুর সড়ক আধুনিকায়ন হলে যাতায়াতে সময় কমবে অর্ধেকের বেশি আর যানবাহনের গতি বাড়বে প্রায় ৫ গুণ। প্রকল্প গবেষণায় এই বিষয়টিই উঠে এসেছে। প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে এই সড়ক ভ্রমণে সময় হ্রাস পাবে ৬২ দশমিক ৮৯ শতাংশ। আর যানবাহনগুলোর গতি বেড়ে যাবে ৪ দশমিক ৪৫ গুণ।

তাই এই সড়ক ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে যেমন ঝামেলাহীন গন্তব্যে পৌঁছাতে পারবেন আবার সময় কমে যাওয়ায় জ্বালানি অপচয়রোধ হবে। শিল্প-কারখানাগুলোর কাঁচামাল ও উৎপাদিত পণ্য বাজারজাত সহজ হবে এবং ব্যয় কমে যাবে। তাই এই অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রশস্তকরণে রাজধানী ঢাকার ওপর চাপ কমে যাবে। এই অঞ্চলের অনেকেই চাকরি, ব্যবসা-বাণিজ্য কিংবা পড়শোনার জন্য রাজধানী ঢাকায় বসবাস করছেন। এই প্রকল্প বাস্তবায়ন হলে তারা নিজ এলাকায় বসবাস করেই রাজধানীতে অফিস করতে পারবেন। স্থানীয় অর্থনীতিতে অবদান রাখা ছাড়াও গ্রামগুলোর গুরুত্ব বেড়ে যাবে।

সংশ্লিষ্টরা বলছেন, মুন্সীগঞ্জ এবং আশপাশের কয়েক হাজার মানুষ এখন রাজধানীতে অবস্থান করছে শুধু যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে। যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এখানে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায়ও বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করছেন।

পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রশস্তকরণে জমি প্রয়োজন ৫৬ দশমিক ৭৪৭৫ একর। তবে এরমধ্যে অধিগ্রহণ করতে হবে ৩৭ দশমিক ১১ একর। যার মধ্যে মুন্সীগঞ্জ জেলায় ২ দশমিক ৯৭ একর এবং নারায়ণগঞ্জ জেলায় ৩৪ দশমিক ১৪ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়া সরকারী খাস সম্পত্তি রয়েছে ১৪ দশমকি ৮৫২৫ একর।

পঞ্চবটি-মুক্তারপুর সড়ক আধুনিকায়নে সড়কটি দৈর্ঘ্য হবে ১০ দশমিক ৩৭ কিলোমিটার। এরমধ্যে দোতলা সড়ক হবে ২ দশমিক ৮০৫ কিলোমিটার র‌্যাম্পসহ ৯ দশমিক ০৬ কিলোমিটার। যানজট নিরসনে পঞ্চবটি মোড় থেকে ফতুল্লার দিকে ও নারায়ণগঞ্জের চাষাঢ়ার দিকে ৩১০ মিটার করে ছয় লেন সড়ক হবে। পঞ্চবটি থেকে ৩য় শীতলক্ষ্যা সেতু পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক হবে দোতলা। পঞ্চবটি হতে কাশিপুর পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার নিচ তলায় দুই লেন এবং দ্বিতীয় তলায় দুই লেন সড়ক থাকবে। আর কাশিপুর থেকে পাশের লো-লেনের ওপর দিয়ে ২ দশমিক ৭৬ কিলোমিটার দ্বিতল সড়ক পৌঁছবে চরসৈয়দপুরের শীতলক্ষ্যা-৩ সেতুর গোল চত্বর পর্যন্ত। এই অংশে পুরনো সড়কটিও উন্নীত হবে দুই লেনে। তাই পুরো সড়ক জুড়েই অন্তত চার লেন সুবিধা মিলবে।

পঞ্চবটি-মুক্তারপুর সড়কের আধুনিকায়ন হলেও টোল দিতে হবে দোতলা সড়ক ব্যবহারে। নিচতলা সড়ক ব্যবহারে কোন টোল নেই।

পঞ্চবটি-মুক্তারপুর সড়কে এখন প্রতিদিন যান চলাচল করছে ১৭ হাজার ৯১০টি। ট্রাফিক পূর্বাভাস অনুযায়ী ২০২৩ সালে এই সংখ্যা হবে ২৩ হাজার ৯২০, এই সংখ্যা ২০২৫ সালে হবে ২৭ হাজার, ২০৩৩ সালে এই সড়কে চলবে ৩৯ হাজার যান আর ২০৪৩ সালে এই সড়কের যানবাহনের সংখ্যা হবে ৬৩ হাজার ৫৮০।

Previous Post

শীতলক্ষ্যায় লঞ্চে ডাকাতদের গুলিতে আহত ৪

Next Post

রাখাল হত্যায় খামার মালিকসহ আসামি ৩

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

Next Post
রাখাল হত্যায় খামার মালিকসহ আসামি ৩

রাখাল হত্যায় খামার মালিকসহ আসামি ৩

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য