• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

স্কুল ছাত্র খুন : ৩ বন্ধুর স্বীকারোক্তি, ৩ বন্ধু রিমান্ডে

স্কুল ছাত্র খুন : ৩ বন্ধুর স্বীকারোক্তি, ৩ বন্ধু রিমান্ডে

Friday, 20 May 2022, 8:44 am
স্কুল ছাত্র খুন : ৩ বন্ধুর স্বীকারোক্তি, ৩ বন্ধু রিমান্ডে
12
SHARES
38
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইরে ছুরিকাঘাতে নিহত ধ্রুব চন্দ্র দাস (১৬) হত্যার ঘটনায়  গ্রেফতারকৃত ৩ বন্ধু  আদালতে বন্দু দ্রুবকে হত্যাকান্ডের দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে।

এছাড়া গ্রেফতারকৃত অপর ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ১৯ মে বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাওসার আলমের আদালতে গ্রেফতারকৃত রিপন এবং জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শামসুর রহমানের আদালতে গ্রেফতারকৃত রুদ্র চন্দ্র দাস ও অন্তু চন্দ্র শীলের স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করা হয়।

এছাড়া নারী ও শিশু আদালতে গ্রেফতারকৃত বাকী ৩ জন ইয়াসীন, পিয়াস দাস ও জয় চন্দ্র দাসকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড প্রার্থনা করা হলে আদালত শুনানী শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে নিহতের বাবা মাধব চন্দ্র দাস বাদী হয়ে দশ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। ১৮ মে তিনি ওই মামলাটি দায়ের করেন। মামলায় আসামীরা হলো ফতুল্লা থানার ইসদাইর বাজার এলাকার মোঃ মিঠুর ছেলে ইয়াসিন (১৬), ইসদাইর উকিলের বাড়ীর লিটন দাসের ছেলে পিয়াশ দাস (১৬), বলয় চন্দ্র রায়ের ছেলে রিপন (১৭), উজ্জল চন্দ্র দাসের ছেলে রুদ্র চন্দ্র দাস (১৬), বিমল চন্দ্র শিলের ছেলে অন্তু চন্দ্র শীল (১৬), শ্যামল চন্দ্র দাসের ছেলে জয় চন্দ্র দাস (১৭), প্রান্তোষের ছেলে প্রভাত (১৬), একই এলাকার তুহিন (২১), ফয়সাল (২১) ও হিমেল (১৯)।

মামলায় উল্লেখ করা হয়, বাদীর একমাত্র ছেলে ধ্রুব চন্দ্র দাস (১৬) ফতুল্লা থানার ইসদাইরস্থ রাবেয়া স্কুলে ১০ম শ্রেণীর ছাত্র। সোমবার (১৭ মে) সন্ধ্যার সময় বাদীর ছেলে নিজ বাসায় বসে লেখাপাড়া করছিল। রাত ৮ টার দিকে ছেলের সহাপাঠি রিপন ও রুদ্র চন্দ্র দাস বাসায় এসে তাদের অপর এক সহপাঠির জন্মদিনের গিফট কেনার কথা বলে বাসা থেকে ডেকে বের করে। রাত সাড়ে আটটার দিকে রাবেয়া স্কুলের সামনে রাস্তায় পৌছালে নিহতের সহাপাঠি শ্রী রিপন ও রুদ্র চন্দ্র দাস সহ অভিযুক্ত আসামী সহ অজ্ঞাতনামা ২/৩ জন হাতে ছোড়া চাকু, সুইচ গিয়ার চাকু, লোহার পাইপ ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে নিহত ধ্রুবকে এলোপাথারী মারপিট করিতে থাকে। এক পর্যায়ে হাতে থাকা লোহার পাইপ দিয়ে ধ্রুবকে এলোপাথারী পেটাতে থাকে।

এমন সময় অভিযুক্ত ইয়াসীন তার হাতে থাকা ছুরি দিয়ে ধ্রুবকে ছুরিকাঘাত করে। ফলে রাস্তায় পরে যায় ধ্রুব। সংবাদ পেয়ে বাদীর ছোট ভাই মিঠুন চন্দ্র দাস ও তুষার তাকে রক্তাক্তবস্থায় উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) কর্তব্যরত চিকিৎসক ধ্রুব কে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বাদী সহ স্বজনেরা ধ্রুবকে এ্যাম্বুলেন্স যোগে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে রাত সোয়া দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষনা করে।

এ ঘটনায় পুলিশ ঘটনার পরপর ছয়জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার ইসদাইর এলাকার মোঃ মিঠুর ছেলে ইয়াসীন (১৫), ইসদাইর উকিল বাড়ীর লিটন দাসের ছেলে পিয়াস দাস (১৫), ইসদাইর বটতলার বিমল চন্দ্র শীলের ছেলে অন্ত চন্দ্র শীল (১৫), পূর্ব ইসদাইর বুড়ির দোকানের বলয় চন্দ্রের ছেলে রিপন, ইসদাইর বাজার এলাকার শ্যামল চন্দ্র দাসের ছেলে জয় চন্দ্র দাস (১৭) ও বুড়ির দোকান এলাকার উজ্জল চন্দ্র দাসের ছেলে রুদ্র চন্দ্র দাস (১৬)।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিয়াজুল হক দিপু জানায়, নিহত স্কুল ছাত্রের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। ইতিমধ্যে পুলিশ এজাহারনামীয় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন ্আদালতে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকী ৩ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত রিমান্ড মঞ্জুর করেছেন।

Previous Post

ফতুল্লায় ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে তরুণের মৃত্যু

Next Post

৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

Related Posts

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

Next Post
৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য