• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নতুন ওসি নতুন সেটিংয়ে দৌড়ঝাপ অপরাধীচক্রের !

Sunday, 22 May 2022, 12:36 pm
নতুন ওসি নতুন সেটিংয়ে দৌড়ঝাপ অপরাধীচক্রের !
58
SHARES
188
VIEWS
Share on FacebookShare on Twitter

মধ্যরাত পৌনে বারোটা । ব্যস্ত নগরী নারায়ণগঞ্জ শহরের সর্বত্র প্রায় শুনসান নিরবতা । কিন্তু সদর থানার সামনে বিচ্ছিন্নভাবে নারী পুরুষের ঝটলা। কেউ কেউ থানা গেইটের বাইরে আবার কেউ থানা কম্পাউন্ডে, কেউ কেউ ওসির দরজায় কেউবা ওসির সাথে বসে আলোচনা করছেন ।

সাধারণতঃ থানার সামনে এতো লোকজনের আনাগোনা প্রতিনিয়তঃ দেখা না গেলেও শনিবার (২১ মে) রাতে মানুষের এমন ঝটলার কারণ জানতে খোজ নিতে গিয়ে জানা গেলো ভিন্ন চিত্র ।  ৯৯৯ এ ফোন করে অপহৃত দশম শ্রেণীর এক ছাত্রী কে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করায় ফতুল্লা থানা থেকে পুলিশ আসার অপেক্ষায় অপহৃত শিক্ষার্থীর মা বোন ও স্বজনরা উপস্থিত হয়েছেন।

অপরদিকে আটক অপহরণকারীর স্বজনদের অনেকেই বলেছেন, এটি প্রেমের ঘটনা, অপহরণ না।  ভিকটিম উদ্ধার ও অপহরণকারী আটকের ঘটনায় ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তরের অপেক্ষায় ডিউটি অফিসার দারোগা আমিনুল ও অপারেটর ইসমাইল বারবার বেতারযন্ত্রে ও ফোনে মাধ্যমে তাগিদ দিচ্ছেন।

মধ্যরাতে এমন এতো ঝটলার মাঝে দেখা যায় নগরীর তেলচোর চক্রের হোতা নাসির , আবদুল্লাহ, মানিক বাহিনীর কয়েকজন সদস্য থানার অদূরে আধো অন্ধকার আধো আলোর মধ্যে অজ্ঞাত কারণে অপেক্ষা করছেন।  আরো ৩/৪ জনের একটি দল থানার পশ্চিম দিকের কোনায় দাঁড়িয়ে আলোচনা করছেন। এরা কারা এমন কৌতুহলে কাছে যেতেই মুখ লুকানোর চেষ্টা করেন ৩/৪ জনের সকলেই ।

কারণ কি এমন করার ?

কয়েক মিনিট দাঁড়িয়ে থাকার পর দেখা গেলো ফোনে কথা বলার বাহানায় পালিয়ে যাবার চেষ্টা করছেন নগরীর জুয়ারীদের গডফাদারখ্যাত এবং নগরীর বাসস্ট্যান্ডসহ অসংখ্য এলাকায় বিশেষ পেশার নাম ভাঙ্গিয়ে জুয়া পরিচালানকারী বড় শাহজাহান।

এমন ঘটনার পর থানার ভিতরে প্রবেশ করেই ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষের সামনে দেখা গেলো জুয়ারীদের গডফাদার বড় শাহজাহানের অন্যতম সহযোগি পিচ্চি মাসুম ।

প্রতিবেদককে দেখেই সটকে পরার চেষ্টা করলেও, কি কারণে থানায় এসেছেন এই মধ্য রাতে এমন প্রশ্নে মাসুম জানায়, “নতুন ওসি স্যারের সাথে কথা বলিয়ে দিতে ওই ভাই  (বিশেষ পেশার এক ব্যক্তিকে দেখিয়ে দিয়ে) থানায় নিয়া আইছে ! আগের স্যারে তো গেছে গা, নতুন স্যারের সাথে পরিচয় হইতে আইছি ।“

এমন কথা বলার সাথে সাথে চোখের ইশারায় মূহুর্তের মধ্যেই থানা থেকে রেড়িয়েই পালিয়ে যায় পিচ্চি মাসুম।

উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ সদর থানার ওসির দপ্তরে প্রতি মাসে ১ লাখ ২০হাজার, তদন্ত কর্তার দপ্তরে ৫০ হাজার, দারোগাদের কে ভিন্ন ভিন্ন পরিমানে মাসোয়ারা দিয়ে প্রকাশ্যেই জুয়া চালিয়ে যাচ্ছে ওই চক্রটি ।

এমন ঘটনার পর থানা সংলগ্ন মসজিদের সামনে দেখা গেলো ফুটপাতের হকার নেতা রহিম মুন্সীসহ আরা কয়েকজন চাঁদাবাজদের।

রাতের আঁধারে অপরাধী, চাাঁদাবাজ, জুয়ারী, তেলচোরদের উপস্থিতির বিষয়ে শনিবার রাতেই নাম প্রকাশ না করার অনুরোধে পুলিশের এক কর্তা নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, নতুন ওসি এসেছেন, এখন তার মেন্টালিটির উপর নির্ভর করবে কতটুকু স্বচ্চতার সাথে কাজ করবেন তিনি । তবে এরই মধ্যে সূতা চোরা কারবারী, লবন চোরাই কারবারী, গম চোরা কারবারী সিন্ডিকেটসহ ফুটপাতের চাঁদাবাজদের অনেক লাইনম্যানরা নতুন সেটিং দিতে ধর্ণা দিয়ে যাচ্ছেন । যা বিগত সময়েও চলমান ছিলো এই অপরাদীদের দৌড়াত্ম ।

এরই মধ্যে নারাযণগঞ্জ সদর থানার ওসির বদলী আর নতুন ওসির যোগদানের বিষয়ে একজন সাংবাদিকের ফেসবুকে মন্তব্যে সমালোচনার ঝড় বইছে জেলা পুলিশে । যা নিম্নে দেয়া হলো : “নারায়ণগঞ্জ সদর মডেল থানার সামারী কিং ও ধর্ষন মামলার আসামী ওসি শাহ্ জামান বদলী, আসছে আরেক ছেচ্ছর। জনগণের ….. ….. সারা।“

Previous Post

আড়াইহাজারের আনিচুর নারায়ণগঞ্জ সদর, বদলী শাহজামান

Next Post

ফতুল্লার লম্পট শাহজাহানসহ ৪ প্রতারকের জামিন বাতিল

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
ফতুল্লার লম্পট শাহজাহানসহ ৪ প্রতারকের জামিন বাতিল

ফতুল্লার লম্পট শাহজাহানসহ ৪ প্রতারকের জামিন বাতিল

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য