• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘জীবনের মূল্য টাকায় হয় না’- নৌ এসপি মিনা মাহমুদা

Tuesday, 24 May 2022, 8:45 pm
‘জীবনের মূল্য টাকায় হয় না’- নৌ এসপি মিনা মাহমুদা
5
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) মিনা মাহমুদা বলেছেন, আমাদের দেশে অনেক বড় নৌপথ রয়েছে। অনেক দেশে নদীও নেই ৷ আমাদের লাখ লাখ জনগণ এ পথে যাতায়াত করে, এখানে পন্যও পরিবহন করা হয়। এখন এ নৌপথের নিরাপত্তার বিষয়ে যদি আমরা গুরুত্ব না দেই তাহলে আমাদের সকলেরই ক্ষতি হবে। আমি মনে করি এখানে কয়েটি বিষয় রয়েছে।

নিরাপদ জলপথ, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতো হবে। কারণ নদী পথে চুরি ছিনতাই হলে মানুষ ভাববে এখানে চুরি ডাকাতি হচ্ছে আমি যাবো না। পণ্যের কার্গোতে যদি ডাকাতি হয় তাহলে মানুষ অন্য পথ খুঁজবে। তাই আমরা এদিকটা অনেক গুরুত্ব দিয়ে দেখছি।

“প্রশিক্ষিত জনবল ও নিরাপদ জলযান নৌ নিরাপত্তায় রাখবে অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ২৪ মে দুপুরে নারায়ণগঞ্জ নদী বন্দর টার্মিনালে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিনা মাহমুদা।

তিনি বলেন, আমরা চাঁদাবাজদের এ্যারেস্ট করেছি। এর ফলে বিষয়টা অনেকটা কন্ট্রোলে এসেছে। এখন এখানে প্রশিক্ষিত জনবলও থাকতে হবে। যতগুলো দুর্ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখেছি দক্ষ জনবল ছিল না। আর জলযান যদি ঠিক না থাকে সেটার কারনেও দুর্ঘটনা ঘটতে পারে। তখন এসকল জলযান চালানো উচিত না।

নিরাপদ নৌ পথের জন্য মালিক পক্ষের যেমন দায়িত্ব আছে, চালক পক্ষেরও দায়িত্ব আছে এবং যাত্রী ও আমাদেরও দায়িত্ব আছে। চালকদের দায়িত্ব একটু সুষ্ঠু জলযান পানিতে নামাতে হবে, জাহাজে পর্যাপ্ত বয়া থাকতে হবে, গভীর লোঙ্গর থাকতে হবে। অধিকাংশ সময় এগুলো থাকেনা। পাশাপাশি চালকদেরও সুদক্ষ হতে হবে। আমি আসার পরে যে বড় দুটি দুর্ঘটনা ঘটেছে সেগুলোতে দেখেছি জাহাজে ওয়াচম্যান ছিল না। ওয়াচম্যান থাকলে এ সমস্যা হত না। জাহাজের মাস্টাররা বলেছে আমরা লঞ্চই দেখিনি।

যাত্রীদেরও সমস্যা রয়েছে। তারা নিয়ম না মেনে লঞ্চে ওঠে। অতিরিক্ত ভীড়ের কারনে লঞ্চ ডুবে যায়। সুতরাং আমাদের সকলকে সচেতন হতে হবে।

শীতের সময় একটি দুর্ঘটনা ঘটেছিল লঞ্চের সাথে ডিঙ্গি নৌকার। কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে। তাহলে আমরা কেন নিয়ম কানুন মানি না। এতগুলে জীবন নিয়ে আপনারা চলাচল করছেন। আপনাদের অবশ্যই সচেতন হতে হবে।

রেজিস্ট্রেশন বিহীন বাল্কহেডের সংখ্যা কত আমরা কেউই হয়ত বলতে পারব না। বাল্কহেড গুলো যেভাবে চলে রাতের বেলায় কিছু দেখাই যায় না। এটা এত নিচু থাকে। এগুলোর ওপর দিয়ে পানি যায়। আমরা ব্যবস্থা নিচ্ছি। রেজিস্ট্রেশন বিহীন বাল্কহেড চলতে দেয়া হচ্ছে না।

আমার মনে হয় পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখতে হবে। শুধু বয়া দিয়ে কাজ হবে না। এগুলো যাত্রীদের হাতের কাছে থাকা উচিত। অতিরিক্ত যাত্রী ও মালামাল আপনারা নিবেন না। জীবনের মূল্য কখনও টাকা দিয়ে পাওয়া যাবে না। আমরা অতিরিক্ত যাত্রী বহন করব না। অনেকে বলেছে রেজিস্ট্রেশন করতে অনেক টাকা লাগে। আমরা এক কোটি টাকা দিয়ে যদি একটি জলযান নামাতে পারি তাহলে পাঁচ লাখ টাকা দিয়ে রেজিস্ট্রেশনও করতে পারব।

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ ডিইপিটিসি’র (ডেক ও ইঞ্জিন প্রশিক্ষণ কেন্দ্র) অধ্যক্ষ ক্যাপ্টেন মো: শাহজাহান, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি কেন্দ্রীয় সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি বদিউজ্জামান বাদল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নৌ নিট্রা বিভাগের উপপরিচালক বাবু লাল বৈদ্য, বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ সিবিএ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি সবুজ শিকদার, মাহমুদ হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Previous Post

আড়াইহাজারে সিএনজির ধাক্কায় ব্যবসায়ী নিহত

Next Post

শাহজাহান কারাগারে, শাহআলম তুর্কিতে মহানন্দে !

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

Next Post
শাহজাহান কারাগারে, শাহআলম তুর্কিতে মহানন্দে !

শাহজাহান কারাগারে, শাহআলম তুর্কিতে মহানন্দে !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য