• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“কত বছরে শেষ হবে ৭২ ঘন্টা !”

Friday, 27 May 2022, 12:43 pm
“কত বছরে শেষ হবে ৭২ ঘন্টা !”
29
SHARES
92
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের স্বাস্থ্য খাতে লোমহর্ষক ও চাঞ্চল্যকর নানা অনিয়ম ও দূর্ণীতিতে অতিষ্ট হয়ে উঠেছে প্রায় সকল শ্রেণী পেশার মানুষ। স্বাস্থ্য খাতের অনিয়ম ই যেন নিয়মে পরিণত হয়েছে । স্বাস্থ্য খাতের এমন অনিয়মের মূল কারণ হচ্ছে সরকারী হাসপাতাল । হাসপাতাল থেকেই শুরু হয় দূর্ণীতির । দেশের এমন কোন সরকারী হাসপাতাল নেই যেখানে দালাল নাই । এই দালালদের নানাভাবে রক্ষনা বেক্ষন করেন হাসপাতালের দায়িত্বে থাকা সিভিল সার্জন, আবাসিক মেডিক্যিাল অফিসার (আরএমও), ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ অসংখ্য চিকিৎসক, উপ – সেবা তত্বাবধায়ক (মেট্রন) ওয়ার্ড মাষ্টার থেকে শুরু করে প্রায় সকলেই কোন না কোনভাবেই স্বাস্থ্য খাতের কোন না কোন দূর্ণীতির সাথে যুক্ত।

আর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সসহ নানা নিয়ম অনিয়ম দেখভাল করা জন্য দেশের প্রতিটি সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বে থাকেন কয়েকজনের একটি দল। যাদের কাজ বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সকল অনিয়ম দেখভাল করার । কঠোর আদেশ থাকলেও  সেই আদেশ প্রদানকারী বড় কর্তার গোপন অনুমতিক্রমে ওই দেখভাল করার দায়িত্বে থাকা সিভিল সার্জন কার্যালয়ের কর্তারা প্রতিটি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে উৎকোচ (ঘুষ) গ্রহণ করে থাকে নিয়মিতভাবে । আর সিভিল সার্জন দপ্তরের ঘুষ আদায়কারী কর্তাদের নিয়মিত যোগাযোগ থাকায়  ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কি পরিমাণ অপরাধ সংগঠিত হয় তা অনুমানও করতে পারেন না সাধারণ মানুষ।  ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে নারী নিয়ে ফুর্তি, নেশার আখড়া, প্রভাবশালীদের মনোরঞ্জনে নানা অনৈতিক সুবিধা দিতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভিতরে ফাইভ স্টার হোটেলের সুবিধাও দিয়ে থাকে।

ফলে সকল হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার যেন বৈধ হিসেবে চিকিৎসার নামে অপরাধের আখড়ায় পরিণত হয়েছে । এমন চিত্র পুরো দেশের সকল স্বাস্থ্য সেবা কেন্দ্রের ।

এমন হাজারো অপরাধের সুতিকাঘর অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বদ্ধের নির্দেশনা কত দিন নাগাদ কার্যকর হবে তা দেখার অপেক্ষা করছে অপচিকিৎসার শিকার দেশের কোটি কোটি ভূক্তভোগি । বৃহস্পতিবার এমন আদেশের পর থেকেই অনেকেই প্রশ্ন করেছেন, “অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার যে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, সেই ৭২ ঘন্টা শেষ হবে কত দিনে ? কত বছরে শেষ  হবে ৭২ ঘন্টা ?

জানা যায়, সারাদেশের সব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ের পর নিবন্ধনহীন কোনো হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সাক্ষর করেছেন সাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির। বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের মনিটরিং এবং সুপারভিশন নিয়ে মঙ্গলবার বিকালে ভার্চুয়ালি এক সভায় এই সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবন্ধিত ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে কার্যক্রম চলমান থাকবে। এ কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে।

যেসব প্রতিষ্ঠান নিবন্ধন নিয়েছে কিন্তু নবায়ন করেনি। তাদের নবায়ন করতে একটি সময় বেঁধে দিতে হবে। নির্দিষ্ট সময়ে নিবন্ধন করতে না পারলে সব কার্যক্রম স্থগিত করা হবে।

এতে আরও বলা হয়েছে, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে এনেসথেসিয়া ও ওটিতে কোনো অনিবন্ধিত ডাক্তার বা কাউকে রাখা যাবে না। এমনটি করা হলে ওইসব প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যেসব প্রতিষ্ঠান নতুন নিবন্ধনের আবেদন করেছে তাদের দ্রুত নিবন্ধন দিতে হবে। নিবন্ধন হওয়ার আগে প্রতিষ্ঠান চালানো যাবে না।

উল্লেখ্য স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে অনুমোদিত ও আবেদন করা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা প্রায় ১১ হাজার।

Previous Post

শহরের এলজি শোরুমের গোডাউনে আগুন

Next Post

চাঁনমারীর বস্তির সেই মাদক সম্রাজ্ঞী রুমী আবারো গ্রেফতার

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
চাঁনমারীর বস্তির সেই মাদক সম্রাজ্ঞী রুমী আবারো গ্রেফতার

চাঁনমারীর বস্তির সেই মাদক সম্রাজ্ঞী রুমী আবারো গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য