• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জ ছাত্রলীগ : বিবাহিত আহ্বায়কেই দেড় যুগ !

সিদ্ধিরগঞ্জ ছাত্রলীগ : বিবাহিত আহ্বায়কেই দেড় যুগ !

Monday, 30 May 2022, 1:54 pm
সিদ্ধিরগঞ্জ ছাত্রলীগ : বিবাহিত আহ্বায়কেই দেড় যুগ !
11
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

ঐতিহ্যবাহী ছাত্রলীগের নারায়ণগঞ্জ মহানগরীর এমন আহ্বায়ক কমিটির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে নগর জুড়ে। দেড় যুগ যাবৎ এমন আহ্বায়ক কমিটি কি করে এখনো বহাল রয়েছে এমন প্রশ্ন উঠেছে সকলের মুখে । কেউ কেউ এমন কমিটিকে তেলবাজির কামিটি বলেও মন্তব্য করে করেছেন । 

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের দীর্ঘ দেড় যুগ অতিবাহিত হলেও এখনো হয়নি পূর্ণাঙ্গ কমিটি। দীর্ঘ ১৮ বছর যাবত আহ্বায়ক কমিটি দিয়েই পরিচালনা করা হচ্ছে কার্যক্রম। যাদের অধিকাংশই বর্তমানে বিবাহিত।

অথচ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত কেউ ছাত্রলীগের কমিটিতে থাকার সুযোগ নেই। এমন ঘটনায় ব্যাপক সমালোচনা থাকলেও কোন কর্ণপাত ই নাই এমন ঘটনায় ।

সর্বশেষ ২০০৪ সালে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের। তখন ওই কমিটির আহ্বায়ক করা হয়েছিলো বর্তমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলকে, যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল মৃত নুরুল ইসলামকে, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল নুরুল ইসলাম পাবেলকে। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছিল আব্দুল মজিদ, শাহাবুদ্দিন রিপন, মিজানুর রহমান, মোতাহার হোসেন মনা, মানিক সরকার প্রমুখ। যার অধিকাংশই বর্তমানে বিবাহিত।

২০১৭ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সিদ্ধিরগঞ্জের ১ নম্বর, ৩ নম্বর, ৬ নম্বর এবং ৮ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করে। তখন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ থানা কমিটির ব্যাপারে বলেছিলেন, ওয়ার্ড কমিটির নেতৃত্বকারীদের দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা কমিটি গঠন করা হবে।

সর্বশেষ ২০১৯ সালের ২৮ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নারায়ণগঞ্জ মহানগর কমিটির ঘোষণা দিয়েছিলেন। এতে হাবিবুর রহমান রিয়াদকে সভাপতি এবং হাসনাত রহমান বিন্দুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তারা দায়িত্বে থাকাকালেও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়নি।

এদিকে গত ৮ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আগে মহানগর ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত করা হয়। তাদেরও নতুন কমিটি গঠিত হয়নি। ফলে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি গঠনের বিষয়টি আরও অধরাই রয়ে গেলো।

দীর্ঘ ১৮ বছর পরও ছাত্রলীগের কমিটিতে নতুনদের আগমন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহজালাল বাদল বলেন, ‘দীর্ঘদিন ধরে কমিটিতে আছি। আমাদের এখন বয়স হয়েছে। তাই আমরাও চাই নতুন নেতৃত্ব আসুক। আমাদের কেন্দ্র থেকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। ফলে এখনো কোনো কমিটি হয়নি।’

মোতাহার হোসেন মনা নামে ছাত্রলীগের আহ্বায়ক কমিটির আরেক সদস্য বলেন, ‘কোনো এক অজ্ঞাত কারণে থানা ছাত্রলীগের নতুন কমিটি গঠন হচ্ছে না। আমরাও চাই নতুন কমিটি হোক। এতে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম আরও বাড়বে।’

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করছি থানা ছাত্রলীগের কমিটি গঠনের। এজন্য আমাদের সংসদ সদস্য শামীম ওসমান সাহেব, জেলা পরিষদের সভাপতি আনোয়ার হোসেন ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদকে কমিটি গঠন করতে বলেছি। কেন্দ্র থেকে নির্দেশ না দিলে আমার এখানে আর কিছু করার নেই।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ কমিটি গঠন না করা পর্যন্ত থানা ছাত্রলীগের কমিটি গঠন করা সম্ভব না। এ কমিটি গঠন করতে হলে সবাইকে নিয়ে একসঙ্গে বসতে হবে। আগামী জুনে কেন্দ্রীয় ছাত্রলীগের কাউন্সিল হতে পারে। আশা করছি, এ বছরের ডিসেম্বরের মধ্যেই ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হবে।’

Previous Post

অসহায় শিশুকে আশ্রয় দিয়ে ধর্ষণ !

Next Post

ফতুল্লায় শ্রমিক লীগ নেতাকে বিবস্ত্র করে মারধর

Related Posts

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

Next Post
ফতুল্লায় শ্রমিক লীগ নেতাকে বিবস্ত্র করে মারধর

ফতুল্লায় শ্রমিক লীগ নেতাকে বিবস্ত্র করে মারধর

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য