• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ক্লু : সুপারী গাছ ! মা-ছেলে হত্যায় খুনীর স্বীকারোক্তি

Tuesday, 12 July 2022, 8:08 am
ক্লু : সুপারী গাছ ! মা-ছেলে হত্যায় খুনীর স্বীকারোক্তি
31
SHARES
99
VIEWS
Share on FacebookShare on Twitter

চাঞ্চল্যকর মা ও একমাত্র পুত্রের হত্যাকারীকে কৌশলে গ্রেফতার ও তার দেয়া সরল স্বীকারোক্তি আদায় করতে সক্ষম হন পিবিআই । পিবিআইএর সুণাম আরেক দফা বৃদ্ধি পেয়েছে । এমন ক্লুলেছ চাঞ্চল্যকর জবাই করে জোড়া  হত্যাকান্ডের ঘটনার সকল তথ্য উদঘাটন, আসামীর স্বীকরোক্তিসহ পুরো মামলা এক প্রকার চার্জসীট প্রদানের ক্ষেত্রেও প্রস্তুত করতে পেরেছে পিবিআেই । পরিবারের সদস্যদের খুশিকে পিছনে ফেলে ঈদের দিন বিকেলে ঈদের আনন্দকে তুচ্ছ করে এমন চাঞ্চল্যকর হত্যাকান্ডের আসামী গ্রেফতারসহ স্বীকারোক্তি দেয়ার ঘটনায় আরেক চাঞ্চল্যের সৃষ্টি করলো সংস্থাটির কর্মকর্তাগণ (পিবিআই) ।

রোববার (১০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের খাস কামড়ায় স্বীকারোক্তি প্রদান করে আসামী সাদিকুর রহমান সাদি। এমন ঘটনায় একজন সাক্ষ্যও সাক্ষ্য প্রদান করেছেন ১৬৪ ধারায় । এমনটি নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালতের ইন্সপেক্টর আসাদুজ্জামান ।

আড়াইহাজারে জুয়ার টাকা জোগার করতে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

একই সঙ্গে এ ঘটনায় করা মামলায় প্রধান আসামি সাদিকুর রহমান সাদিকে (২৪) গ্রেফতার করা হয়েছে। সাদিকুরের বাবার নাম মোবারক হোসেন।

সংস্থাটির দাবি, গত রোববার (৩ জুলাই) প্রধান আসামি র টাকা সংগ্রহ করতে এবং স্বর্ণালঙ্কারের লোভে রাজিয়া সুলতানা ও তার শিশু সন্তান তালহাকে বটি দিয়ে জবাই করে হত্যা করে।

এর আগে গত শুক্রবার (৯ জুলাই) আসামিকে আড়াইহাজারের তার বাড়ি থেকে গ্রেফতার করে পিবিআই। আসামি সাদিকুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

সোমবার (১১ জুলাই) দুপুরে ধানমন্ডির পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।

গত ৩ জুলাই দিনগত রাতে কোনো একসময় আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দপুর এলাকার একটি বাড়ি থেকে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজিয়ার স্বামী আউয়াল বছর চার আগে মারা গেছেন বলে জানা যায়।

জুয়ার টাকা জোগাড় করতে মা-ছেলেকে গলা কেটে হত্যা

বনজ কুমার বলেন, ভিকটিমের মা বাদী হয়ে গত ৫ জুলাই আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করে। লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনাটি প্রিন্ট মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকা, টিভি চ্যানেলে সারাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিলে আড়াইহাজার থানা পুলিশ, সিআইডি, র‍্যাবের পাশাপাশি পিবিআই নারায়ণগঞ্জ জেলাও ব্যাপক গুরুত্বের সঙ্গে মামলাটির ছায়া তদন্ত শুরু করে। গত ৯ জুলাই মামলার তদন্ত শুরু করে পিবিআই।

পিবিআই জানায়, এ মামলা তদন্ত করতে গিয়ে নিহতদের বাড়ির পেছনে একটি সুপারি গাছের গায়ে লেগে থাকা কাদামাটির সূত্র ধরে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি শনাক্ত করা হয়।

সংস্থাটি বলছে, ভারতীয় টি-টোয়েন্টিলিগ আইপিএলের ম্যাচে জুয়া খেলে ৭০ হাজার টাকা ঋণ হয়ে যায় আসামির। এ টাকার জন্য পাওনাদারদের চাপের কারণে টাকা জোগাড় তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আসামি সাদিকুর রহমান সাদিক হত্যার শিকার রাজিয়া সুলতানার চাচা শ্বশুরের ছেলে।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বলেন, আসামিকে গ্রেফতারের পাশাপাশি তার বাসা থেকে লুট করা স্বর্ণালঙ্কার ও হত্যায় ব্যবহৃত ধারালো বটি উদ্ধার করা হয়েছে। এলাকায় নম্র, ভদ্র ও নামাজি ছেলে হিসেবে পরিচিত পেশায় পোশাক শ্রমিক সাদিকুর ওরফে সাদিক জুয়ার ঋণের টাকা পরিশোধ করতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

যেভাবে হত্যা করা হয়: গত ৩ জুলাই দিনগত রাত সাড়ে ১০টার দিকে সবাই ঘুমিয়ে যাওয়ার পর রাজিয়া সুলতানার বাড়ির সামনে গিয়ে ‘ভাবি ভাবি’ বলে ডেকে গেট খুলতে বলে সাদিকুর। কিছু সময় পর রাজিয়া দরজা খুলে কলাপসিবল কেচি গেট খুললে সাদিকুর জানায় তার মা তাকে ইলেকট্রিক বেল্ডার ধার নেওয়ার জন্য পাঠিয়েছে। এই বলে ঘরের ভেতরে ঢুকে সে। এসময় শিশু তালহাকে (৮) ভাত খাওয়াচ্ছিলেন রাজিয়া। তালহা ঘুম ঘুম ছোখে ভাত খাচ্ছিলো।

পরে রাজিয়াকে পাশের রুমে আসার অনুরোধ করেন সাদিকুর। পাশের রুমে গেলে সাদিকুর তার হাতে পায়ে ধরে দশ হাজার টাকা ধার চান। টাকা চাইলে রাজিয়া তার কাছে কোনও টাকা নেই জানান। সাদিকুর অনেক জোর করার পর ঘরের আলমারি খুলে দিখিয়ে বলে ‘দেখ আলমারিতে শুধু ১০০ টাকা আছে। আর কোন টাকা নাই।’ আলমারিটা খুললে সে আলমারির ভেতরে একটি বাক্সে কিছু স্বর্ণের গয়না দেখতে পায়। অন্য জিনিসপত্র দেখতে পায়।

এরপর রাজিয়াকে চেয়ারে বসিয়ে বিছানার ওপর থেকে তার ব্যবহৃত ওড়না দিয়া গলায় ফাসঁ দেয় সাদিকুর। এতে নিস্তেজ হয়ে পড়ে গেলে বিছানার পাশে রাখা ইস্ত্রি দিয়ে রাজিয়ার মাথায় সজোরে আঘাত করে। পুরোপুরি অজ্ঞান হয়ে গেলে সাদিকুর দ্রুত রান্না ঘর থেকে সবজি কাটার বটি এনে গলা কেটে তাকে হত্যা করে। শিশু তালহা হত্যাকাণ্ডটি দেখে ফেলেছে, এমন সন্দেহে পাশের রুমে ঘুমন্ত তালহাকেও বটি দিয়ে গলা কেটে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে। দুজনের মৃত্যু নিশ্চিত করে আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় সাদিকুর।

জুয়ার টাকা জোগাড় করতে মা-ছেলেকে গলা কেটে হত্যা

হত্যাকারী চিহ্নিত হলো যেভাবে: অনুসন্ধানে তদন্তকারী কর্মকর্তারা দেখতে পান সুপারি গাছে কোনো ফল নেই। বিষয়টি সন্দেহের সৃষ্টি করে। তদন্তকারী কর্মকর্তারা স্থানীয় সোর্সের মাধ্যমে জানতে পারে এ বাড়িটির ফ্রি ওয়াইফাই সংযোগ থাকায় নিহত রাজিয়ার ভাসুরের ছেলে অজিদ কাজীসহ (১৬) স্থানীয় কয়েকটি ছেলে এখানে বসে মোবাইলে নেট ব্রাউজ করে ও অনলাইন গেমস খেলে। এমন তথ্যের পর অজিদ কাজীসহ অন্যদের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অজিদ জানায়, ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে দেয়াল ঘেঁসে বসে অনলাইনে মোবাইলে গেমস খেলছিলো। হঠাৎ নিহত তালহার একটি চিৎকার শুনতে পায়। এরপর বাথরুমে কারও হাত ধোয়ার শব্দ শুনতে পায়। সঙ্গে সঙ্গে অজিদ বিল্ডিংয়ের পেছনে দেয়ালের সঙ্গে লাগানো সুপারি গাছ বেয়ে বাথরুমের ভেনটিলেটর দিয়ে উকিঁ দিয়ে দেখতে পান সাদিকুর ওরফে সাদিক রুমের এটাস্ট বাথরুমের পানির কলে হাত ধুচ্ছেন। এরপর সাদিকুরকে দ্রুত ঘর থেকে বের হয়ে যেতে দেখে। সাদিকুর বের হয়ে যাওয়ার সময় ঘরের পেছনে অজিদ কাজীকে বসে থাকতে দেখে। পরের দিন সকাল বেলা হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ্যে এলে সাদিকুর অজিদ কাজীর সঙ্গে দেখা করে বলে- ‘আমার কথা কাউকে বললে তোরে জানে মেরে ফেলবো।’ এ ভয়ে অজিদ ঘটনা চেপে যায়।

বনজ কুমার বলেন, হত্যাকাণ্ডের পরদিন ঘাতক সাদিক নিহতদের মরদেহ দেখতে এলেও তাকে কেউ সন্দেহ করেনি। গার্মেন্টস শ্রমিক সাদিকুর এলাকায় নম্র, ভদ্র ও নামাজি ছেলে হিসেবে পরিচিত। কিন্তু জুয়ার ফাঁদে পরে ঋণের জালে জড়িয়ে যায়। এ টাকা পরিশোধের জন্য অনবরত তার ওপর চাপ সৃষ্টি করে পাওনাদাররা। ফলে মানসিক চাপ সহ্য করতে না পেরে এ হত্যাকাণ্ড সংঘটিত করেন সাদিকুর। তদন্তে তার নাম বের হওয়ার আগ পর্যন্ত কারো সন্দেহের তালিকায় ছিলেন না তিনি। এমনকি হত্যার পরও বাড়িতেই ছিলেন ঘাতক সাদিকুর।

ঘাতকের ফাঁসির দাবি জানিয়েছেন স্বজনরা: পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত রাজিয়ার মা ও ছোট বোনসহ আত্মীয়স্বজনরা। রাজিয়ার মা ও মামলার বাদী খন্দকার তাসলিমা বেগম জাগো নিউজকে বলেন, আমার মেয়েকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি চাই। যেভাবে আমার মেয়েকে হত্যা করেছে, তাদের ফাঁসি নিশ্চিত করা হোক।

নিজবাড়ি থেকে গ্রেফতার ঘাতক সাদিকুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। সাদিকুর আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানান পিবিআই প্রধান।

Previous Post

চাষাড়া সোনালী ব্যাংকে আগুন, অল্পের জন্য রক্ষা

Next Post

রূপগঞ্জে সড়কে প্রাণ গেলো বৃদ্ধের

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
রূপগঞ্জে সড়কে প্রাণ গেলো বৃদ্ধের

রূপগঞ্জে সড়কে প্রাণ গেলো বৃদ্ধের

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য