• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ঈদে নারায়ণগঞ্জে ২০ পরিবারে স্বজন হারানোর কান্না

Saturday, 16 July 2022, 11:05 pm
ঈদে নারায়ণগঞ্জে ২০ পরিবারে স্বজন হারানোর কান্না
11
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter

ঈদে নারায়ণগঞ্জে ২০টি পরিবারে চলছে শোকের মাতম। হত্যা, সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা, পানিতে ডুবে মৃত্যু ও অনাকাঙ্খিত দূর্ঘটনা নারায়ণগঞ্জের ২০টি পরিবারে নিয়ে এসেছে শোতের ছায়া ।

অন্যান্য সময়ের মতো সড়ক দুর্ঘটনায় মৃত্যু থাকলেও এবার ঈদে হত্যা, আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যুর সারিটা বেশ দীর্ঘ।

পবিত্র ইদুল আজহায় নারায়ণগঞ্জে স্কুল কলেজসহ প্রায় অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় ঈদের প্রায় ৫দিন আগে থেকে। আর এই সময়ে নাড়ির টানে বাড়ি ফেরার মানুষের হিড়িক পড়ে যায়। আর এই সময়ের অপ্রত্যাশিত মৃত্যু কেড়ে নেয় পুরো পরিবারের আনন্দ।

জানা গেছে, নারায়ণগঞ্জে ঈদের ছুটিতে ৫ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হত্যার শিকার হয়েছে ২জন, সড়ক দূর্ঘটনায় ৫জন, আত্মহত্যায় ৬জন, পানিতে ডুবে ৬জন ও অনাকাঙ্খিত দূর্ঘটনায় ১জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে গত ৫ জুলাই রাতে আড়াইহাজারে আনোয়ারা (৪৯) নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঈদে নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। টঙ্গীর একটি হাসপাতালে বুধবার (৬ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে মৃত্যু হয় ওই যুবকের। নিহত যুবকের নাম মো. সাঈদ (২২)।

বন্দরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া গৃহবধূর পরকিয়া প্রেমের গোমর ফাঁস হওয়ায়, লোকলজ্জার ভয়ে ২ সন্তানের জনক বাড়িওয়ালা প্রেমিক ও ভাড়াটিয়া প্রেমিকা বিষপানে আত্মহত্যা করেছে। ৬ জুলাই গভীর রাতে বন্দর কলাগাছিয়া ইউনিয়নের উত্তর নিশং এলাকার ওই পৃথক দুইটি আত্মহত্যার ঘটনা ঘটে।

বুড়িগঙ্গা নদীতে বরিশাল-পটুয়াখালী গামী দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে রুশিয়া (৪৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছে। ৮ জুলাই সন্ধ্যায় ফতুল্লা লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত নারীর গ্রামের বাড়ী পটুয়াখালী বলে জানিয়েছে পাগলা নৌ ফাঁড়ি পুলিশ।

বিয়ের ৭ থেকে ৮মাস পর হঠাৎ ঝগড়া। স্ত্রীর সাথে অভিমান করে ফ্যানের সাথে ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করে স্বামী। ৮ জুলাই সকাল ১১টায় ফতুল্লার লালপুরের (আমতলা) কামরুজ্জামানের বাড়ীর দ্বিতীয় তলায় ওই ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় পিকআপভ্যান চালক আব্দুর রহমান (৫৭) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। ৯ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে সানারপাড়-মৌচাক ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ছাদে কাপড় শুকাতে গিয়ে পাঁচ তলা থেকে পড়ে জেসমিন আক্তার রিয়া (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ইদের দিন রবিবার চিটাগাং রোডের সাইনবোর্ড এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিন বোন দুই ভাইয়ের মধ্যে রিয়া ছিল দ্বিতীয়।

আড়াইহাজারের কালাপাহাড়িয়ায় পানিতে ডুবে মারিয়া আক্তার (৬) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ৯ জুলেই দুপুরে ইউনিয়নের সড়কপাড়ায় ব্রিজের পাশে গোসল করতে গিয়ে এই ঘটনা ঘটে।

ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় আবু সাঈদ (৭৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। ১১ জুলাই সকালে এ দুর্ঘটনা ঘটে।

১২ জুলাই রাস্তা পারাপারের সময় ছোট ভাইয়ের চোখের সামনে গ্রীন লাইন বাসের চাপায় মারা যায় বড় ভাই সাইফুল ইসলাম জুয়েল (৪৪)। পোস্তাগোলা ব্রিজের ঢালে দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

একই দিনে ফতুল্লার নিতাইপুরের নিজ ঘর থেকে মিম আক্তার জুই (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ঈদে গ্রামের বাড়ি যেতে না দেওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।

সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে একটি শৌচাগার থেকে মারুফ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, সে মানসিক ভারসম্যহীন ছিলেন। ১৩ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে আল আমিন নামের ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে এসেছিলেন। ১৩ জুলাই উপজেলার তারাবো পৌরসভার বাঁশপট্টি এলাকায় সকালে এ ঘটনা ঘটে।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ীর চাপায় ৪৮ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। বন্দরে মদনপুরে জাঙ্গাল এলাকায় মঙ্গলবার ১২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

আড়াইহাজার পৌরসভার কান্দাপাড়া এলাকায় মায়া আক্তার নামে ১৬ বছর বয়সী এক নারী শ্রমিক মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন। ১৩ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

একই দিনে, আড়াইহাজারে পুকুরে ডুবে তাউসান (৫) ও সিফাত হাসান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া পশ্চিমপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাই।

গত ১৪ জুলাই ফতুল্লায় বন্ধুদের সঙ্গে বুড়িগঙ্গা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় কলেজ ছাত্র সাজ্জাদ হোসেন। পরদিন ১৫ জুলাই বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ফতুল্লার পাগলা ঘাট এলাকা তার মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে বাস প্রাইভেট কারের সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাহিমা খাতুন (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ ছাত্র। ১৫ জুলাই দুপুরে উপজেলার দড়িকান্দি এলাকায় ওই ঘটনা ঘটে।

Previous Post

ফতুল্লায় দলবেধে ধর্ষণ : গ্রেফতার ৩ লম্পট

Next Post

আদালতে সাক্ষীদের মুখোমুখি মামুনুল হক

Related Posts

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট
Lead 1

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

Next Post
আদালতে সাক্ষীদের মুখোমুখি মামুনুল হক

আদালতে সাক্ষীদের মুখোমুখি মামুনুল হক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট 02 May, 2026
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য