• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শিমরাইলে আদায় হচ্ছে বাড়তি ভাড়া

বাড়তি ভাড়া আদায় হচ্ছে শিমরাইল মোড়ে

Saturday, 6 August 2022, 2:54 pm
শিমরাইলে আদায় হচ্ছে বাড়তি ভাড়া
7
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দূরপাল্লার বেশিরভাগ যানবাহনের ভাড়া বৃদ্ধি পেয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীরা। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে আঞ্চলিক রুটেও বেশি ভাড়া আদায়ের বিষয়টি লক্ষ্য করা গেছে। তবে যাত্রীদের যানবাহনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়নি কোথাও।

শনিবার (৬ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই দৃশ্য চোখে পড়ে।

শিমরাইল মোড়ের টিকিট কাউন্টারগুলো ঘুরে দেখা যায়, শিমরাইল থেকে নোয়াখালীর ভাড়া ৪৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা, কুমিল্লার ভাড়া ২০০ টাকার পরিবর্তে ২৫০ টাকা, চট্টগ্রামের ভাড়া ৫৮০ টাকার পরিবর্তে ৬৫০ টাকা, সিলেটের ভাড়া ৫৭০ টাকার পরিবর্তে ৬৫০ টাকা, ব্রাক্ষণবাড়িয়ার ভাড়া ২৫০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নিচ্ছে। এছাড়া এসি বাসগুলোতে নির্ধারিত ভাড়ার তুলনায় ২০০-৩০০ টাকা বেশি নিতে দেখা গেছে।

তবে টিকিট কাউন্টারগুলোতে যাত্রীদের তেমন চাপ লক্ষ্য করা যায়নি। এখনো কিছু যানবাহনে ভাড়া বৃদ্ধি করা হয়নি। তারা বাস মালিকের নির্দেশের অপেক্ষায় রয়েছেন।

এদিকে আঞ্চলিক রুটেও বেশি ভাড়া আদায়ের বিষয়টি লক্ষ্য করা গেছে। শিমরাইল মোড় থেকে যাত্রাবাড়ীর ভাড়া ২০ টাকার পরিবর্তে ৩০ টাকা, গুলিস্থানের ভাড়া ৩০ টাকার পরিবর্তে ৩৫ টাকা নিতে দেখা গেছে।

বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বাসের কয়েকজন হেলপার জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা বেশি ভাড়া নিতে বাধ্য হচ্ছি। মালিক আমাদের যে ভাড়া নির্ধারণ করে দিয়েছে সে ভাড়াই নিচ্ছি। এর বেশি ভাড়া আদায় করছি না।

কয়েকজন যাত্রীর সাথে আলোচনা করলে তারা ক্ষোভ প্রকাশ করে জানান, জরুরি কাজে সিলেটের উদ্দেশে বের হয়েছি। টিকিট কাউন্টারে এসে দেখি ভাড়া ৬৫০ টাকা চাচ্ছে। যেখানে আগে ভাড়া ছিল ৪৮০ টাকা। আমাদের মতো সাধারণ মানুষের জন্য বেশি ভাড়া বাড়তি চাপ। অন্যসব কাউন্টারগুলোতেও একই অবস্থা দেখছি। তাই বাধ্য হয়ে বেশি টাকা দিয়েই যেতে বাধ্য হচ্ছি।

সোহাগ পরিবহনের টিকেট কাউন্টারের ম্যানেজার মো. মনির হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়ার ভাড়া আগের নির্ধারিত ভাড়া অনুসারেই আদায় করছি। যদি পরিবহনের মালিক বেশি ভাড়া আদায় করতে বলে তাহলে আমরাও বেশি ভাড়া নিবো। শুনলাম আজ বিকেলে নাকি তারা মিটিংয়ে বসবে। হয়তো আজ রাত থেকেই ভাড়া বৃদ্ধি পেতে পারে।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর এএকএম শরফুদ্দিন জানান, সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিবহণের সসংখ্যাও কম । কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর এখনো আমাদের কাছে আসে নাই । বাস ভাড়া বেশি আদায়ের বিষয়ে তিনি বলেন, এটা বাস মালিক কর্তৃপক্ষের বিষয়। এখানে আমাদের কিছু করার নেই।

Previous Post

নারায়ণগঞ্জের কুমুদীনী পাটের গোডাউনে অগ্নিকাণ্ড

Next Post

নারায়ণগঞ্জে অবৈধ পরিবহণ ! কি জবাব দেবেন উচ্ছিষ্টভোগী কর্তারা ?

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
নারায়ণগঞ্জে অবৈধ পরিবহণ ! কি জবাব দেবেন উচ্ছিষ্টভোগী কর্তারা ?

নারায়ণগঞ্জে অবৈধ পরিবহণ ! কি জবাব দেবেন উচ্ছিষ্টভোগী কর্তারা ?

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য