• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আড়াইহাজারে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি

Monday, 22 August 2022, 9:38 pm
আড়াইহাজারে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি
5
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

আড়াইহাজারে রমিজ উদ্দিন কাজী নামে এক মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে আজ সোমবার (২২ আগষ্ট) সকালে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে ২১ আগস্ট রবিবার দিবাগত রাত ২টার দিকে আড়াইহাজার পৌরসভার স্থানীয় নাগের চর এলাকায় এই ঘটনা ঘটে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

রমিজ উদ্দিন কাজীর ছেলে রাকিব কাজী বলেন, রাত ২টার দিকে গেটের শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। ভালোভাবে কোন কিছু বুঝে উঠার আগেই মাস্ক পরিহিত ডাকাতদলের বেশ কিছু সদস্য ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এক কক্ষে সবাইকে আটক করে রাখে। পরে (এক তলা) ভবনের সবগুলো কক্ষে দুস্কৃতিকারীরা প্রায় ঘন্টাব্যাপী তান্ডব চালায়। আলমারীতে রাখা প্রায় ৫ লাখ টাকা ও ১৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মালামাল উদ্ধার করাসহ দুস্কৃতিকারীদের আটক করা সম্ভব হবে। প্রসঙ্গত. সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে। কয়েকদিন আগে উপজেলার কামরানির চর বাজারে ‘এস.ডি মেডিসিন’ নামে একটি ফার্মেসীতে চালের টিন কেটে চুরির ঘটনা ঘটে। এতে প্রায় এক লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত শ্রী উজান সূত্রধর।

তিনি বলেন, রাত ১০টার দিকে তিনি প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে দোকানে এসে দেখতে পান সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। পরে ঘরের চালের টিন কাটা দেখতে পেয়ে তিনি প্রতিষ্ঠানে চুরির বিষয়টি নিশ্চিত হন। এর আগে ২৯ জুলাই দিবাগত রাতে আড়াইহাজার পৌরসভার স্থানীয় কামলিতলা নামক এলাকায় পরপর সাত দিনমজুরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা প্রতিটি ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ও অন্যান্য মালামালসহ প্রায় দুই লাখ টাকার মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাঁধা দিলে অন্তত ১০ জনকে পিটিয়ে ও কোপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এ সময় টাকা দিতে দেরি হওয়ায় এক মাসের শিশু ওসমান মোল্লা জিসানকে হত্যার চেষ্টা করা হয়েছে।’

ক্ষতিগ্রস্ত আয়নালের স্ত্রী বলেন, আমাদের ঘর থেকে ডাকাতরা ২ হাজার নিয়ে গেছে। টাকা দিতে দেরি হওয়ায় আমাকে মারধর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রত্যেকের অভিযোগ দুস্কৃতিকারীরা প্রতিটি বাড়িতেই অন্তত ঘন্টাব্যাপী তান্ডব চালায়। ২৪ জুলাই একরাতে স্থানীয় দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়ি থেকে নগদ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে। দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি হাটখোলাপাড়া ও পাঁচগাও দেওয়ানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পাঁচগাও দেওয়ানপাড়া এলাকার ঠিকাদার হারুন রশীদ খানের বাড়িতে রাত পৌনে চারটার দিকে ১২-১৫ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত দ্বিতীয় তলা ভবনের একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। পরে তারা প্রায় ঘন্টাব্যাপী বিভিন্ন কক্ষের আসবাবপত্রসহ আলমারী তছনছ করে ফেলে। এ সময় তারা প্রায় ৪০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও নগদ ৪ হাজার (ইউএস) ডলার ও ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

Previous Post

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চার মেয়র

Next Post

'কোভিডের টাকা আত্মসাত, নামকাওয়াস্তে তদন্ত কমিটি !'

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
‘কোভিডের টাকা আত্মসাত, নামকাওয়াস্তে তদন্ত কমিটি !’

'কোভিডের টাকা আত্মসাত, নামকাওয়াস্তে তদন্ত কমিটি !'

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য