• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

একই মঞ্চে আইভীর প্রতি শামীম ওসমানের ঐক্যবদ্ধ থাকার আহবান !

Saturday, 3 September 2022, 7:17 pm
একই মঞ্চে আইভীর প্রতি শামীম ওসমানের ঐক্যবদ্ধ থাকার আহবান !
14
SHARES
45
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য শামীম ওসমানের বিরোধ দীর্ঘদিনের। তাদের এ বিরোধপূর্ণ সম্পর্কের কথা সারা দেশবাসীর অজানা নয়। কেন্দ্রীয় আওয়ামী লীগও এ বিষয়ে জ্ঞাত রয়েছেন। সবশেষ গত কয়েকদিন আগেও তারা একে অপরকে উদ্দেশ্য করে তীর্যকমূলক বক্তব্য দিয়েছেন। তাদেরকে সচরাচর এক মঞ্চে বসতে দেখা যায় না। মাঝে মধ্যে বসে থাকলেও কোনো কথা হয় না।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে শামীম ওসমান ও ডা. সেলিনা হায়াৎ আইভী বসেছিলেন একমঞ্চে। তবে এদিনও তাদের মাঝে কোনো কথা হয়নি। সোনারগাঁ আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

সম্মেলনে উপস্থিত নেতাদের সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান একমঞ্চে এক সারিতে বসেছিলেন। তবে দুইজন দুই কর্ণারে বসা ছিলেন। তাদের একে অপরের সাথে কোনো কথা হয়নি।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া বলেন, আমাদের সম্মেলনকে কেন্দ্র করে মেয়র আইভী ও শামীম ওসমান এক টেবিলেই বসেছিলেন। তবে তাদের মাঝে কোনো কথা হয়নি। সম্মেলনের কাজ শেষ হওয়ার পর দুইজন দুইজনের মতো চলে গেছেন।

এর আগে চলতি বছরের ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এবং গত ২০ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এক টেবিলে বসেছিলেন। তবে সেদিনও তাদের মাঝে কোনো কথা হয়নি।

স্থানীয় রাজনীতিবিদরা বলছেন, ১৯৭৩ সাল থেকে আইভীর বাবা পৌর পিতা আলী আহম্মেদ চুনকা ও শামীম ওসমানের বাবা সামসুজ্জোহা থেকে বিরোধী শুরু। বর্তমানেও তারা সেই বিরোধীতার ধারাবাহিকতা ধরে রেখেছেন।

আইভী ও শামীমের বিরোধ মেটানোর জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে অনেকবারই চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো সময়ই তারা সফল হতে পারেননি। কিছুদিন নিরব থাকলেও ফের তারা সেই বিরোধপূর্ণ অবস্থানে চলে যান।

খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে নিয়ে এই দুই নেতার ঐক্যবদ্ধ রাজনীতির জন্য আদেশ দিলেও এখনো কেউ কারো নামটি সহ্য করতে পারেন না ।

সবশেষ গত ৩০ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় তিনি শামীম ওসমানকে ইঙ্গিত করে বলেন, আপনি পেট্রোনাইজ করেন জামায়াত বিএনপিকে। এগুলো বন্ধ করেন, অন্যথায় এর পরিণতি খুব খারাপ হবে। আপনি টাকার বিনিময়ে মানুষকে দলে নিয়ে আসেন, আবার টাকার বিনিমনে মানুষকে আপনি ক্ষতি করেন। এই কাজগুলি থেকে বিরত থাকুন। আপনার ভয়ে অনেকে আমাদের সাথে এসে কাজ করতে সাহস পায় না। দলের মধ্যে সবচেয়ে বেশি বিভেদ তৈরি করেন আপনি।

প্রসঙ্গত, ২০১১ সালে প্রথম সিটি করপোরেশন নির্বাচনে আইভীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে লক্ষাধিক ভোটে পরাজিত হয়েছিলেন শামীম ওসমান। এরপর থেকে তাদের বিরোধী এক ধাপ এগিয়ে যায়। ২০১৩ সালে চাঞ্চল্যকর ত্বকী হত্যায় এই বিরোধ বেড়ে যায় বহুগণ। পরবর্তীতে ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচনে প্রকাশ্যেই আইভীর মনোনয়ন বিরোধীতা করে মাঠে নামেন শামীম ওসমান। এই নির্বাচনে জয়ী হয়েছিলেন আইভী। সর্বশেষ ২০২২ সালের নির্বাচনেও আইভীর বিরোধীতা করেছিলেন শামীম ওসমান। এ ছাড়াও ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছিলেন আইভী। সেই হামলার ইন্ধনদাতা হিসেবে অভিযোগের আঙুল শামীম ওসমানের দিকেই তুলেছিলেন আইভী।

সোনারগাঁয়ের আজকের (৩ সেপ্টোম্বর) আওয়ামী লীগের সম্মেলনে প্রথমে নাসিক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী তার জ্বালাময়ী বক্তব্যে সোনারগাঁয়ের রাজনীতিতে এক নেতার এক দেশ নারায়ণগঞ্জ হয়ে গেছে।  জাতীয় পাটির এমপি কেন ? এখনে কেন ভাইয়েদের রাজনীতি চলে । আমরা কোন ভাইয়েদের কতৃত্ব চাই না। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের প্রথম বৈঠক হয়েছিলো পাইকাপাড়ার মিউচ্যুয়াল ক্লাবে।

মেয়র আইভী আরো বলেন, সোনারগাঁয়ে কি এতই আওয়ামীলীগ নেতার ঘাটতি হয়ে গেছে যে বারবার জাতীয় পাটির হতে সোনারগাঁ তুলে দিতে হবে ? নারায়ণগঞ্জ ৫ আসন নিয়ে দীর্ঘদিন ষড়যন্ত্র চলছে । সে টা না হয় কারণ ছিলো যে জোহা চাচার ছেলে এমপি হয়েছে । কিন্তু সোনারগাঁয়ে কেন ? যার নাম ছিলো না নিশানা ছিলো না সেই রকম একজনকে এমপি করতে হবে । এখনে জাতীয় পাটি মেনে নেয়া যায় না । বিগত ১০ বছরে এখানে স্থানীয় আওয়ামীলীগে কে ধ্বংস করেছে । সব ভাই ভেসে যাবেন শেখ হাসিনা না থাকলে। নারায়ণগঞ্জের হস্তক্ষেপের কারণে স্থানীয় আওয়ামী লীগ দাড়াতে পারেন না। বিভিন্ন ভাইদের নামে শ্লোগান দেয়া বন্ধ করেন । শ্রোগান দেন শেখ হাসিনার নামে।

একই সম্মেলনে সংসদ সদস্য শমীম ওসমান, বলেন সোনারগাঁয়ে আওয়ামীলীগের ক্যান্টনমেন্ট করতে হবে । ওরা আমাদেরকে হুমকি দেয়। এখনো আমাদের পরীক্ষা নেয়ার কথা বলেন । অবস্থান পরিস্কার করেন । বিএনপি জামায়াত  আর ওই সুশীলদের বিষয়ে অবস্থান পরিস্কার করতে হবে । বড় কথা বলেন, কোন পরিবারের কয় জন গ্রেফতার হয়েছে ?

এ সময় মেয়র আইভীসহ সকল নেতাদেরকে আগামী ২৪ জানুয়ারী পর্যন্ত ঐক্যবদ্ধ হতে আহবান জানান শামীম ওসমান।

অনুষ্ঠিত সোনারগাঁ আওয়ামীলীগের সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নবিউল্লাহ হিরু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল ক্রান্তি দাস, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহিদ মোঃ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান দিপুসহ প্রমুখ।

Previous Post

‘খাদের মধ্যে হাবুডুবু খাচ্ছে বিএনপি’- কৃষিমন্ত্রী

Next Post

দুই এমপির প্রতি মেয়র আইভীর কড়া সমালোচনা

Related Posts

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট
Lead 1

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

Next Post
দুই এমপির প্রতি মেয়র আইভীর কড়া সমালোচনা

দুই এমপির প্রতি মেয়র আইভীর কড়া সমালোচনা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট 02 May, 2026
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য