• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

গ্যাসের দাবিতে নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় ঘেরাও

Monday, 12 September 2022, 5:11 pm
গ্যাসের দাবিতে নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় ঘেরাও
6
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ আবাসিক চুলায় পর্যাপ্ত গ্যাস না থাকায় ফুসে উঠেছে নগরবাসী । বারবার ধর্ণদিয়েও কোন প্রতিকার না পেয়ে আবাসিক পর্যায়ে গ্যাসের দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেছে নগরবাসী ।

বৃষ্টি উপেক্ষা করে পূর্ব নির্ধারিত কর্মসূচী মোতাবেক সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কর্মসূচি পালন করে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামের একটি সংগঠন। পরে আঞ্চলিক কার্যালয়ের বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনার রশীদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, আমরা নারায়ণগঞ্জবাসীর সহ-সভাপতি আঞ্জুমানা আরা আকসির, সহ-সাধারণ সম্পাদক পপি রানি সরকার, সাংগঠনিক সম্পাদক বদরুল হক ও মহিলা সম্পাদিকা খোদেজা খানম নাসরীনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত তেকে তিতাস গ্যাসের দাবীতে বক্তব্য প্রদান করেন ।

এ সময় আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নূর উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে জ্বালানি গ্যাসের সংকট চলছে। এ সংকট সমাধানে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়া হলেও সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই। আমরা মাসে মাসে নিয়মিত বিল দিয়েও গ্যাস পাচ্ছি না। তিতাস কর্মকর্তাদের দুর্নীতির কারণে গ্যাসের এ অবস্থা। তাদের দুর্নীতি বন্ধ করতে হবে।

 

সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু বলেন, আগে রাত ১১টার পর গ্যাস থাকলেও এখন গভীর রাতেও গ্যাস পাওয়া যায় না। গ্যাসের দাবি করলেই কর্মকর্তারা অবৈধ গ্যাসের সংযোগসহ সিস্টেম লসের অজুহাত দেখায়। তারা কিছুদিন পর পর গ্যাসের দাম বাড়ান। আমরা সেটি মেনে নেই। কিন্তু গ্যাস না দিলে আমরা তা মেনে নিবো না। গ্যাসের অভাবে আমাদের দৈনন্দিন কার্যক্রম স্থবির হয়ে গেছে। এ অবস্থা চলতে দেয়া যায় না। অনতিবিলম্বে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।

 

স্বারকলিপি গ্রহণকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আঞ্চলিক বিপণন উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনার রশীদ বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ সংকটের কারণে বিদ্যুতের উৎপাদন ঠিক রাখার জন্য তাদের বেশি গ্যাস দিতে হচ্ছে। এটা শুধু নারায়ণগঞ্জে নয় পুরো বাংলাদেশের একই অবস্থা।

 

Previous Post

বন্দরে অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার

Next Post

রূপগঞ্জের মিতা ডাইং শ্রমিকের রহস্যজনক মৃত্যু

Related Posts

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

Next Post
রূপগঞ্জের মিতা ডাইং শ্রমিকের রহস্যজনক মৃত্যু

রূপগঞ্জের মিতা ডাইং শ্রমিকের রহস্যজনক মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য