• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফুঁসছে মহানগর বিএনপি ! সমালোচনায় সেই তিন কোটি

আহবায়ক কমিটি ঘোষনার পর ই আশার পদত্যাগ, এর পর মুকুল

Wednesday, 14 September 2022, 11:12 am
ফুঁসছে মহানগর বিএনপি ! সমালোচনায় সেই তিন কোটি
38
SHARES
123
VIEWS
Share on FacebookShare on Twitter

মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণার দিনই যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

ওইদিন দুপুরে কমিটি ঘোষণার পর বিকেলে কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক পদ থেকে আবুল কাউসার আশা পদত্যাগের ঘোষণাদের । যিনি নারায়ণগঞ্জ  সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন ।

আতাউর রহমান মুকুল সাংবাদিকদের বলেন, আমি মহানগর বিএনপির কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছি। কমিটিতে আমাদের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ণ করা হয়নি। আমাদের সঙ্গে কোনো রকম পরামর্শ না করেই কমিটি দেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানেন না টাকা খেয়ে এ কমিটি দেওয়া হয়েছে।

এর আগে আতাউর রহমান তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লিখেন, শহীদ জিয়ার চেতনাকে ধারণ করে এবং খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আনুগত্য প্রকাশ করে বলতে চাই, সদ্য নারায়ণগঞ্জ মহানগরের যে কমিটি দেওয়া হয়েছে সেখান থেকে আমি পদত্যাগ করছি। কেননা আমি আমার ত্যাগী নেতাকর্মী ভাইদের রক্তের সঙ্গে বেঈমানি করে এমন কোনো পদ-পদবি চাই না যা আমাকে নিজের কাছেই নিজেকে দুর্বল করে তুলবে।

তিনি আরও লেখেন, শত বাধা উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আজীবন ছিলাম, ভবিষ্যতেও থাকবো এবং শেষ নিশ্বাস পর্যন্ত জিয়াউর রহমানের আদর্শে খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবো।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট  কমিটি ঘোষনার কয়েক ঘন্টার মধ্যে ভাতিজা আবুল কাউসার আশা নতুন কমিটির পদ থেকে পদত্যাগের পরে চাচা আতাউর রহামান মুকুল পদত্যাগ করায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জ মহানগরীতে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব হিসেবে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দায়িত্ব দেওয়ায় বিএনপির অনেক নেতাকর্মী সমালোচনা করে বলেছেন, “মহানগরীতে কি ত্যাগী ও আপোষহীন নারায়ণগঞ্জে স্থায়ী বাসিন্দা নেতার অভাব পরেছে ? যার কারণে বহিরাগতদের নারায়ণগঞ্জ মহানগরীর বিএনপির দায়িত্ব দিতে হবে ? যাদের কোন দরদ নাই নারায়ণগঞ্জের প্রতি । স্বার্থ হসিল করতেই  এই নেতারা বিএনপির সাথে যুক্ত রয়েছে । আর নেপথ্যে শাসক দল আওয়ামীলীগের দালালী করেই টিকে আছে নারায়ণগঞ্জে । প্রমাণ স্বরূপ ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এই নেতারা কি করেছে তা তো অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুই প্রকাশ করেছেন। কার কাছে থেকে টাকা নিয়ে নির্বাচন করে আইভীর কাছে পরাজিত হয়েছিলেন তা তো নারায়ণগঞ্জ বাসী জানেন ই ।

২০১৬ সালের নাসিক নির্বাচনের পর পর বিএনপির নেতারা ই কঠোর সমালোচনা করে মন্তব্যের আংশিক নিম্নে দেয়া হলো :

নির্বাচনে প্রভাবশালী পরিবারের কাছ থেকে বিএনপির পরাজিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানের ২ কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু । এ অবস্থায়  ২০১৭ সালের ১৭ জুন শনিবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র নেতা মোঃ আবদুল মজিদ বিবৃতিতে বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২ কোটি টাকা গেল কই ? টাকা নিয়ে ভাগভাটোয়ারায় কি খেয়ে ফেললো কারা ? আবু আল ইউসুফ খান টিপু ভাষ্য মতে সাখাওয়াত হোসেন খান নাসিক নির্বাচনে ওসমান পরিবারের কাছ থেকে ২ কোটি টাকা পেয়েছে। অপর দিকে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ২ কোটি সাথে আরো ৩০ লাখ টাকা টাকা সাখাওয়াত পেয়েছে । আসলে টাকা পেয়েছে কত সাখাওয়াত ? এই টাকা বিষয়ে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার-আবু আল ইউসুফ খান টিপু জানে কিভাবে ? তাহলে কি তারা টাকা ভাগবাটোয়ারা অংশে ছিলেন ?

২০১৭ সালের ১৪ জুন (বুধবার) বিকেল ৩ টায় এক টক টক শোতে টিপু চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “পবিত্র মাহে রমজানে আমি চ্যালেঞ্জ করলাম সে ২কোটি টাকা নিয়েছে আমার কাছে অস্বীকার করুক। আর ২৫ লাখ টাকা যে নিয়েছে তা সে নিজে আমার কাছে বলেছে। আমার কাছে প্রমাণ রয়েছে সময় হলেই পাবেন। আর প্রভাবশালী মহলকে আমি ভয় পাইনা। আমার সাথে শামীম ওসমানের সরাসরি রাজনৈতিক সংঘাত হয়েছে, এটা কিন্তু আমি তার প্রতি সম্মান রেখেই বলছি।”

আবু আল ইউসুফ খান টিপুর এমন চাঞ্চল্যকর মন্তব্যের পাশাপাশি এডভোকেট সাখাওয়াত হোসেন খানের প্রতি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেও এমন চ্যালেঞ্জের পর সাখাওয়াত হোসেন খান আজো পর্যন্ত এমন টাকা গ্রহণের বিষয়ে আর কোন কথা বলেন নাই । উল্টো সব সময় সাখাওয়াত হোসন খান আর আবু আল ইউসুফ খান টিপু মিলেমিশেই রাজনীতিতে সক্রিয় রয়েছেন। যার ফল এই নতুন কমিটি বলেও মন্তব্য করছেন নেতাকর্মীরা ।

Previous Post

সিদ্ধিরগঞ্জে ফারুকের গ্যারেজে জুয়া : চলে মাদক সেবন ও বিক্রি

Next Post

বন্দরে অটো চালক ফেরদৌস খুন : ২৪ ঘন্টায় খুনি আটক

Related Posts

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

Next Post
বন্দরে অটো চালক ফেরদৌস খুন : ২৪ ঘন্টায় খুনি আটক

বন্দরে অটো চালক ফেরদৌস খুন : ২৪ ঘন্টায় খুনি আটক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য