• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“ঘুষ দিলে সব ফিট না দিলেই হিট !”

Monday, 17 October 2022, 6:28 pm
“ঘুষ দিলে সব ফিট না দিলেই হিট !”
14
SHARES
44
VIEWS
Share on FacebookShare on Twitter

“নারায়ণগঞ্জ মহানগরীতে অসংখ্য রয়েছে নকশা বহির্ভূতভাবে বহুতল ভবন। কিন্তু কে দেখে এমন অবৈধভাবে নির্মান করা ভবনগুলি। ঘুষ দিলে সব ফিট না দিলেই হিট । এমন চিন্তাভাবনা নিয়েই চলছে নারায়ণগঞ্জের ঘুষ বাণিজ্যের আখড়া হিসেবে পরিচিত রাজউক জোনাল-৮ এর কার্যালয়।

নগরীর আমলাপাড়া এলাকার দুইটি নির্মানাধীন ভবন বিধি বিধান না মানার অভিযোগে ভেঙ্গে দেয়ার পর রাজউক জোনাল কর্তপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেন ভবন মালিক পক্ষের লোকজন ।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক মুহাম্মদ ইয়াহ্ ইয়া খানের প্রতি নানাভাবে ভবন না ভাঙ্গার আবেদন করেন নির্মানাধীন ভবনের লোকজন।

ভবন ভেঙ্গে দেয়ার পর ক্ষোভ প্রকাশ করে কেউ কেউ বলেন, এই আমলাপাড়াতেই আরো কয়েকটি ভবন রযেছে যা ঘুষ দিয়ে সড়ক দখল করে বহুতল ভবন নির্মান করে টিকে আছেন বহাল তবিয়্যতে । তারা ঘুষ দিয়ে রাজউক জোনাল-৮ এর কার্যালয় থেকে মৌখিক অনুমতি নিয়ে বহুতল ভবন নির্মান করেছেন। আবার চাহিদামতো দরকষাকষির পর ঘুষ না দেয়ায় ওই ভবন ভেঙ্গে দেয়ার ঘটনাও ঘটেছে । ঘুষ দেয়ার পর আবার ওই ভেঙ্গে দেয়া ভবন নির্মানের জঘন্যতম নজীরও রয়েছে এই নগরীতেই।

অর্থাৎ ঘুষ দিলে সব ফিট না দিলেই হিট । এই হচ্ছে রাজউকের কর্মকান্ড। আবার ঘুষখোর চক্র এমন কর্মকান্ড করে ভাড়া করে লোক নিয়ে এসে নিজেদের গুণকীর্তন ও প্রচার পাচারণা চালাতেও আয়োজন করেন রাজউক কর্তারা !”

এমন করেই বারবার ক্ষোভ প্রকাশ করেছেন ভেঙ্গে দেয়া ভবন কর্তপক্ষের লোকজন।

জানা যায়, সোমবার (১৭ অক্টোবর) দুপুরে রাজউক জোনাল-৮ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জোনাল পরিচালক মুহাম্মদ ইয়াহ্ ইয়া খানের নেতৃত্বে নগরীর আমলাপাড়া গার্লস স্কুল রোডে এ অভিযান পরিচালানা করে নির্মাণাধীন দুটি  বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। ।

অভিযার পরিচালনাকালে রাজউক কর্মকর্তা শুভঙ্কর সুষ্ময় রায় ও ইমারত পরিদর্শক সোহেল রানাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার দুপুর ১২ টায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত শুরুতেই অভিযান চালায় আকবর হোসেনের জমিতে নির্মাণাধীন বহুতল ভবন শাহনাজ ভিলায়। যেখানে চতুর্থ তলার নির্মাণ কাজ চলছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত ভবনটির বর্ধিত অংশ ভেঙে দেয়। একই অভিযোগে পাশের রাজিয়া বেগমদের জমিতে বি আর টাওয়ার নামে নির্মাণাধীন বহুতল ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার বর্ধিত স্থাপনা ভেঙে ফেলা হয়। এছাড়া রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ করায় মো. শামীম এর জমিতে নির্মাণাধীন এক তলার ফাউন্ডেশনের বর্ধিত অংশ ভেঙে দেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

রাজউক কর্মকর্তা শুভঙ্কর সুষ্ময় রায় বলেন, নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর মালিকদের নির্মাণ কাজ বন্ধ করতে আমরা দফায় দফায় নোটিশ দিয়েছি। বর্ধিত স্থাপনা নিজ দায়িত্বে ভেঙে ফেলতে তাদের সময়ও দিয়েছি। তবে তারা আমাদের নোটিশের কোনো জবাব না দিয়ে নির্মাণ কাজ চলমান রেখেছিলেন। তাই আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি।

শুভঙ্কর সুষ্ময় রায় আরো বলেন, নগরীর সব নির্মাণাধীন ভবনে আমরা মনিটরিং করছি। নিয়মের কোনো ব্যত্যয় ঘটলে স্থাপনা ভেঙে ফেলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সময় ভেঙ্গে দেয়া ভবন মালিকদের লোকজন বলেন, ঘুষ দিলেই সব ঠিক হয়ে যেতো। ঘুষ দেই নাই বলেই আজ ভেঙ্গে দেয়া হলো আমাদের এই ভবন। এই আমলাপাড়াতেই রয়েছে অসংখ্য ভবন যা সড়কের উপর নির্মান  করা। তাদের কোন কোন ভবন ভেঙ্গে দেয়ার পর আবার একইভাবে সড়কের উপরে ই নির্মান করেছে। কিভাবে করেছে তার খোজ কি কেউ রেখেছে ? এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ ।

Previous Post

ফতুল্লায় ভয়ংকর সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার

Next Post

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত যারা

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত যারা

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত যারা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য