• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ কার্যালয়ের তদন্তে হরিলুটের চিত্র

আটটি গুদামের একটিতেই হদিস মেলেনি ৯ কোটি টাকার যন্ত্রাংশ

Tuesday, 20 December 2022, 10:02 am
নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ কার্যালয়ের তদন্তে হরিলুটের চিত্র
14
SHARES
46
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রতিমাসেই কোন না কোন অভিযানের নাম করে নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ এর কর্তারা কয়েকজন বিশেষ পেশার লোকজনকে আগাম নিমন্ত্রণ করে বিশেষ খাবার ও ভ্রমনের আয়োজনসহ নানাভাবে আপ্যায়ণ করে অভিযানের সংবাদ প্রচার নামে কি করে যাচ্ছে বছরের পর বছর যাবৎ ? এমন বিষয়টি সকলের নজরে আসলেও এর নেপথ্যে কি আছে যে ওই কয়েকজন নির্দিষ্ট বিশেষ পেশার ব্যক্তিদের কেই বারবারই আমন্ত্রণ জানানো হয় অত্যান্ত গোপনীয়তার সাথে অভিযান নামক নাটকের আগের রাতে ।

এরপর চলে ক্যামেরা রোলিং, অভিযানের এ্যাকশন, শুটিং শুরু ও কাট !  নারায়ণগঞ্জ বিআইডব্লিউটেএ এর অভিযানের পূর্বে ট্রায়েল হিসেবে “রোলিং ফাইভ, ফোর, থ্রি, টু, ওয়ান, জিরো, অ্যাকশন…!

এভাবেই নানা নাটক মঞ্চায়নের পর ওই বিশেষ পেশার কয়েকজনকে নগদ, বিকাশে ও নানা উপঠৌকনের মধ্য দিয়ে শোধ করা হয় বিআইডব্লিউটিএ এর অভিযান নামক নাটকের পারিশ্রমিক। আবার কোন কোন বিশেষ পেশার ব্যক্তিদের বিমানের টিকেটসহ দেশে বিদেশে ভ্রমণ করানোর অভিযোগও রয়েছে এই সংস্থাটির বিরুদ্ধে ।

এমন নাটকের নেপথ্যে উপরে ফিটফাট আর ভিতরে সদরঘাট করে ফেলছে বিআইডব্লিউটেএ এর অসাধুৃ কর্মকর্তা – কর্মচারী, ঠিকাদার  ও বিশেষ পেশারচক্র।

আর এতো কিছুর নেপথ্যে কি ঘটছে তার সামান্য উঠে এসেছে একটি ছিঁচকে চুরির তদন্তে । নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের পাশেই বিআইডব্লিউটিএ’র বিশাল গোডাউনে এই দুঃসাহসিক লুটপাট ঘটায় কারা ?

আটটি গুদামের একটিতেই হদিস মেলেনি ৯ কোটি টাকার যন্ত্রাংশ। স্বচ্ছ তদন্ত হলেই এমন কোটি কোটি টাকার যত্রাংশ লুটপাট এবং আগুণ ধরানোর নেপথ্যের আরো ভয়ংকর ফিরিস্তি আরো উঠে আসবে কি পরিমাণ দূর্ণীতি হচ্ছে এই সরকারী সংস্থার নারায়ণগঞ্জ কার্যালয়ে। এমন মন্তব্য করেছেন, খোদ এই সংস্থার নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্র

 

একটি ছিঁচকে চুরির ঘটনায় ক্ষয়ক্ষতি নির্ধারণ করতে গিয়ে বেরিয়ে এসেছে হরিলুটের চিত্র। এ ঘটনা ঘটেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জের ‘খানপুর কেন্দ্রীয় গুদামে’।

উঁচু প্রাচীর দেওয়া বাউন্ডারির মধ্যে আটটি গুদামের একটিতেই হদিস মেলেনি ১৭১ ধরনের (আইটেম) ৪৩৮২ সেট যন্ত্রাংশ। এসব যন্ত্রাংশের দাম প্রায় ৯ কোটি টাকা। এ ছাড়াও ওই গুদামের লেজারেই অন্তর্ভুক্ত নেই আরও সাড়ে সাত কোটি টাকার ১৮১ ধরনের এক হাজারের বেশি যন্ত্রাংশ।

সব মিলিয়ে সন্ধান না পাওয়া এসব যন্ত্রাংশের দাম প্রায় ১৭ কোটি টাকা। চুরির ঘটনায় ক্ষয়ক্ষতি পরিমাণ বের করতে গিয়ে যন্ত্রাংশ উধাওয়ের চিত্র উঠে এসেছে সংস্থাটিরই এক প্রতিবেদনে। এসব যন্ত্রাংশের হদিস না পাওয়ার ঘটনায় কার কী দায়দায়িত্ব ছিল তা নির্ধারণে গত ১৩ ডিসেম্বর আরেকটি কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে এসব তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, হরিলুটের এমনই আরেকটি ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ বন্দর বিভাগে। ওই বিভাগের ৩০ লাখ ৫২ হাজার টাকার সরকারি পে-অর্ডার বিক্রি করে টাকা নিয়েছেন সংস্থাটির এক সিবিএ নেতা।

২০২০ সাল থেকে চলতি অর্থবছর সরকারের নামে জমা পে-অর্ডারের এ পরিমাণ টাকা আত্মসাৎ করেন ওই নেতা। তিনি বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহণ বিভাগের সহকারী এবং নারায়ণগঞ্জ সিবিএর পদধারী নেতা।

সম্প্রতি নিরীক্ষা প্রতিবেদনে বিষয়টি ধরা পড়ার পর ওই টাকা ফেরতও দেন তিনি। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যন্ত্রাংশ হারানোর প্রতিবেদন পাওয়ার কথা জানিয়ে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গণমাধ্যমকে বলেন, ক্রয় ও সংরক্ষণ বিভাগের আওতাধীন ওই গুদামে মনিটরিংয়ের অভাব ছিল। এ বিভাগটি দুর্বলভাবে সাজানো হয়েছে।

এসব কারণে এমনটি হয়ে থাকতে পারে। একটি প্যাকেজের সব যন্ত্রাংশ না পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা অস্বাভাবিক ঘটনা। এর সঙ্গে কারা জড়িত তা নির্ধারণে একটি কমিটি করা হয়েছে। এ ছাড়া বাকি গুদামের যন্ত্রাংশ সঠিক আছে কনিা- তাও পর্যায়ক্রমে খতিয়ে দেখা হবে।

এদিকে হরিলুটের এসব ঘটনা প্রকাশ হওয়ায় বিআইডব্লিউটিএ’র ভেতরে তোলপাড় চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বিস্ময় প্রকাশ করে বলেন, বিআইডব্লিউটিএতে রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম ও দুর্নীতি জেঁকে বসেছে। এসব ঘটনা তারই অন্যতম বহিঃপ্রকাশ। এতেই বুঝা যায়, সংস্থার আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা নাজুক হয়ে পড়েছে। তারা জানান, সংস্থাটির স্বার্থসংশ্লিষ্ট বিভাগগুলোর অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারী একাধিক সিন্ডিকেট গড়ে উঠেছে। ওইসব সিন্ডিকেটের কারণে অনিয়ম ও দুর্নীতি সহসা ধরা পড়ে না। যেগুলো ধরা পড়ে, সেগুলো আবার ধামাচাপা পড়ে যায়।

যেভাবে বের হয় এ চিত্র : সংশ্লিষ্ট সূত্র জানায়, নারায়ণগঞ্জের খানপুরে একই প্রাচীরের ভেতরে আটটি গুদাম রয়েছে। গুদামে ড্রেজিং, যান্ত্রিক ও নৌ-প্রকৌশল, নৌ-সংরক্ষণ ও পরিচালন এবং প্রকৌশল- এই চার বিভাগের কেনা যন্ত্রাংশ মজুত করা হয়। এটিই বিআইডব্লিউটিএ’র সবচেয়ে বড় সংরক্ষণাগার।

কুরবানির ঈদের গত ৮-১১ জুলাই চার দিনের সরকারি ছুটির কোনো এক সময়ে ৮ নম্বর গুদামের দেয়ালের একটি এডজাস্ট ফ্যান খুলে সেখান দিয়ে চোর ঢুকে সংরক্ষিত যন্ত্রাংশ চুরি করে। চুরির ওই ঘটনায় ধরা পড়ে গত ১৭ জুলাই।

এ ঘটনায় স্থানীয় থানায় চুরির মামলা হয়। ওই ঘটনায় ক্ষয়ক্ষতি নির্ধারণে গত ২৫ জুলাই সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আহম্মদ সাঈদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়।

কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও গত ৩ নভেম্বর তা জমা পড়ে। ওই প্রতিবেদনের যন্ত্রাংশ না পাওয়ার ঘটনায় কার দায়-দায়িত্ব ছিল তা নির্ধারণে গত ১৩ ডিসেম্বর সংস্থাটির নিরীক্ষা বিভাগের পরিচালক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

প্রায় ৯ কোটি টাকার যন্ত্রাংশের হদিস নেই : শুধু ৮ নম্বর গুদামে কী কী যন্ত্রাংশ থাকার কথা এবং কী কী যন্ত্রাংশ নেই তা উল্লেখ করে বিআইডব্লিউটিএ’র আট কর্মকর্তার সমন্বয়ে গঠিত কমিটি গত ১৩ নভেম্বর ২৭ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছে।

ওই প্রতিবেদনে গুদামের সার্বিক হ-য-ব-র-ল অবস্থা, হদিস না পাওয়া যন্ত্রাংশের তালিকা ও দাম, যত্রতত্র যন্ত্রাংশ ফেলে রাখা এবং গুদামের নাজুক নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরা হয়।

এতে উল্লেখ করা হয়, ড্রেজার, নৌযান ও এক্সকেভটরের ১৭১ ধরনের চার হাজার ৩৮২টি বা সেট যন্ত্রাংশ পাওয়া যায়নি। এ বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘এসব মালামাল কম পাওয়া গেছে বা চুরি হয়েছে।’

এসব যন্ত্রাংশের দাম উল্লেখ করা হয়েছে আট কোটি ৯৩ লাখ ২৮ হাজার ৯৮০ টাকা। হদিস না পাওয়া যন্ত্রাংশের মধ্যে রয়েছে ইয়ানমার ইঞ্জিনের তিনটি লুব ওয়েল কিলার; যার একেকটি কেনা হয় ২১ লাখ ২৪ হাজার ৬৮২ টাকা দরে।

দুটি স্পিড র‌্যাম গুদামে পাওয়া যায়নি। এর একেকটি কেনা হয় ১১ লাখ পাঁচ হাজার টাকা দরে। গড়াই জাহাজের পাঁচটি প্রপেলার শ্যাফট বুশ গুদামে থাকার কথা থাকলেও কমিটি তা খুঁজে পায়নি। সেগুলোর দাম ১৩ লাখ ৬১ হাজার টাকা।

একই জাহাজের তিনটি রাডারও পাওয়া যায়নি। যেগুলো ১৬ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে কিনেছিল বিআইডব্লিউটিএ। প্রতিবেদনে কোন আইটেমের কতটি যন্ত্রাংশ ছিল এবং কতগুলো আছে তারও বিবরণ উল্লেখ রয়েছে।

তবে এসব ঘটনায় কারা দায়ী তা প্রতিবেদনে উল্লেখ নেই। যদিও এটি নির্ধারণ করার এখতিয়ার কমিটির ছিল না।

তবে গুদামে দীর্ঘদিন ধরে হরিলুট চলছে বলে মনে করেন তদন্ত কমিটিরই একাধিক সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, এডজাস্ট ফ্যানের জন্য দেওয়ালে যেটুকু ফাঁকা রয়েছে, সেই ফাঁকা অংশ দিয়ে চোর ঢুকে চুরি করেছে বলে গুদামের দায়িত্বরতা দাবি করছে।

অথচ ওই ফাঁকা অংশে একটি শিশু ঢুকতে পারবে। সেখান দিয়ে বড় মানুষ ঢুকতে পারার কথা নয়। এ ছাড়া যেসব যন্ত্রাংশ হারানোর কথা প্রতিবেদনে বলা হয়েছে, তার অনেকগুলোর আকার এত বড় যে ওই ফাঁকা দিয়ে বের করা সম্ভব নয়।

চুরি হলেও গুদামের দরজা বন্ধ ছিল। এসব যন্ত্রাংশ চুরি হিসাবে দেখানোর চেষ্টা চলছে। মূলত ওইসব যন্ত্রাংশ হরিলুট হয়েছে অথবা গ্রহণ না করেই বিল দেওয়া হয়েছে। এখন দায় এড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তারা একে অপরকে দোষারোপ করছেন।

এমনকি গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা কমিটির কাজে অসহযোগিতা করেছে।

সাড়ে সাত কোটি টাকার যন্ত্রাংশ অবস্থান নিয়ে প্রশ্ন : প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬/৯৩৪ নম্বর চুক্তির আওতায় কেনা প্যাকেজ ‘ডি’ মালামাল লেজারে খতিয়ানভুক্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।’

তবে প্রতিবেদনে ওই মালামালের মূল্য, কতটি যন্ত্রাংশ ছিল, সেগুলো গুদামের তালিকায় ছিল কিনা সে বিষয়ে স্পষ্ট করা হয়নি। অনুসন্ধানে জানা গেছে, ওই প্যাকেজের আওতায় ১৮১ ধরনের এক হাজারের বেশি যন্ত্রাংশ কেনে বিআইডব্লিউটিএ।

যার দাম প্রায় সাড়ে সাত কোটি টাকা। ভোস্তা এলএমজি-কর্ণফুলি এসব যন্ত্রাংশ সরবরাহ করেছিল। কর্ণফুলী শিপ বিল্ডার্সের মালিক প্রকৌশলী ইঞ্জিনিয়ার এমএ রশিদ এ খাতের একজন প্রভাবশালী ঠিকাদার। যন্ত্রাংশ গুদামে থাকলে তা লেজারে অন্তর্ভুক্ত থাকবে- এটাই নিয়ম।

এসব যন্ত্রাংশের বিষয়ে জানতে চাইলে ২০ ড্রেজার ক্রয়সংক্রান্ত প্রকল্পের পরিচালক এবং যান্ত্রিক ও নৌ প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী মো. আতাহার আলী সরদার যুগান্তরকে বলেন, যন্ত্রাংশ বুঝে নিয়েছে কমিটি। সেগুলো গুদামেও নেওয়া হয়েছে- তার প্রমাণও আছে। সেখান থেকে যন্ত্রাংশ নিয়ে ড্রেজারগুলো মেরামতও করা হয়েছে। তবে কেন লেজারভুক্ত করা হয়নি তা বোধগম্য নয়।

Previous Post

চাষাঢ়ায় পারভীন ওসমানের গাড়ীতে আগুণ, নানা গুঞ্জন

Next Post

মধ্যরাতে বন্দর খোয়াঘাটে যুবক খুন

Related Posts

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
মধ্যরাতে বন্দর খোয়াঘাটে যুবক খুন

মধ্যরাতে বন্দর খোয়াঘাটে যুবক খুন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
  • দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য