• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শিশুদের চুল কাটা : ‘ওয়ান কাইন্ড অব শাসন !’ এমপি বাবুর উক্তি

Thursday, 9 February 2023, 8:57 am
শিশুদের চুল কাটা : ‘ওয়ান কাইন্ড অব শাসন !’ এমপি বাবুর উক্তি
20
SHARES
66
VIEWS
Share on FacebookShare on Twitter

“আদালতে এসেই নজরুল ইসলাম বাবু প্রথমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের খাস কামরায় কিছু সময় অতিবাহিত করেন। এরপর তিনি জেলা প্রশাসকের কামরায় যান। সেখান থেকে তিনি জেলা জজকোর্টে যান। জেলা জজকোর্টে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি রকিব উদ্দিন আহমেদের কামরায় তিনি কিছু সময় কাটান। এরপর তিনি জেলা জজের সঙ্গে তার খাসকামরায় গিয়ে কথা বলেন।”

আড়াইহাজারে চুরির অপবাদে তিন শিশুর হাত বেঁধে গ্রামে ঘোরানোর পর দুই শিশুর চুল কেটে দেওয়ার ঘটনাকে ‘শাসন’ বললেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম (বাবু)। আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বলেন, ‘ওরা চুরি করার পর মেয়র মুরব্বি হিসেবে শাসন করেছেন শুধু। পরে তিনি বাজারে সেলুনে গেলে ফারুক নামের একজন ওই শিশুদের তাঁর কাছে নিয়ে যান। পরে তিনি দেখেন, মাদ্রাসাপড়ুয়া শিশুদের চুল উদ্ভট। তখন তিনি শিশুদের চুল সুন্দর করে কেটে গোসল করিয়ে মাদ্রাসায় দিয়ে আসেন। “দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অব শাসন”। শাসন আর আদর না থাকলে সভ্যতা গড়ে ওঠে না।’

হাত বেঁধে গ্রাম ঘোরানোর পর এবড়োখেবড়ো করে চুল কেটে দেওয়াকে ‘শাসন’ বলছেন কি না, জানতে চাইলে সংসদ সদস্য বলেন, ‘আমি এমনটি শুনিনি । এমন কোনো ছবিও দেখিনি ।’

চুরির অপবাদে শিশুদের চুল কেটে দেওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি মেয়র হালিম সিকদার ‘গা ঢাকা দিয়েছেন’ বলছে পুলিশ। তবে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মামলার বাদীসহ ভুক্তভোগী তিন শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে মেয়রকে আদালত এলাকায় অবস্থান করতে দেখা গেছে। এ সময় মেয়রকে আদালত প্রাঙ্গণের বাইরে আইনজীবী ফজলে রাব্বীর চেম্বারে যেতে দেখা যায়। ফজলে রাব্বী সংসদ সদস্য নজরুল ইসলামের ভগ্নিপতি।

বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সংসদ সদস্যও আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। এর কিছুক্ষণ পর চলে যান।

হালিম সিকদার আড়াইহাজারের গোপালদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে নজরুল ইসলাম ওই এলাকার সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। স্থানীয়ভাবে হালিম সিকদার সংসদ সদস্যের অনুসারী হিসেবে পরিচিত।

মেয়র ও সংসদ সদস্যের একই সময়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত হওয়া নিয়ে মেয়রের আগাম জামিন নিয়ে আদালতপাড়ায় গুঞ্জন ওঠে।

আদালত সূত্রে জানা যায়, আদালতে এসেই নজরুল ইসলাম বাবু প্রথমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের খাস কামরায় কিছু সময় অতিবাহিত করেন। এরপর তিনি জেলা প্রশাসকের কামরায় যান। সেখান থেকে তিনি জেলা জজকোর্টে যান। জেলা জজকোর্টে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি রকিব উদ্দিন আহমেদের কামরায় তিনি কিছু সময় কাটান। এরপর তিনি জেলা জজের সঙ্গে তার খাসকামরায় গিয়ে কথা বলেন।

আড়াইহাজারে তিন শিশু নির্যাতনের ঘটনা জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত করছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব আনোয়ার হোসাইন। তা ছাড়া মেয়র আবদুল হালিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে সেটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেই চাইবেন। যেহেতু ঘটনাটি শিশু নির্যাতন, তাই এ মামলার বিচার হবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। সংসদ সদস্য ওই আদালতের পিপির সঙ্গেও দেখা করেছেন।

এ বিষয়ে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু  বলেন, তাঁর সংসদীয় এলাকায় মেঘনা নদীতে ফেরি চলাচলের বিষয়ে কথা বলতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছিলেন। পরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ তাঁকে দুপুরের খাবারের দাওয়াত দিলে তিনি তাঁর কক্ষে যান।

তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘সংসদ সদস্য কেন এসেছিলেন, আমি আসলে জানি না। আমি ব্যস্ত ছিলাম। দুপুরের খাবারের কোনো বিষয় ছিল না।’

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, শিশু নির্যাতনের বিষয়ে সংসদ সদস্যের সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। তিনি বিভিন্ন কারণে তাঁর কাছে আসতে পারেন বলে তিনি মন্তব্য করেন।

গত সোমবার সকালে চুরির অপবাদে আড়াইহাজারে ৭, ৮ ও ১১ বছর বয়সী তিন শিশুর হাত বেঁধে গ্রাম ঘোরানোর পর দুই শিশুর মাথার চুল কেটে দেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার নির্যাতনের শিকার এক শিশুর বাবা বাদী হয়ে মেয়র হালিম শিকদারসহ চারজনের নাম উল্লেখ ও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সূত্র : প্রথম আলো

Previous Post

‘চুল কাটছি-মামলা করছো, জামিন নিমু এরপর থাকবা কই ?’

Next Post

‘খুনী পরিবারের অপরাধ ঢাকার দায়িত্বে প্রশাসন‘-রফিউর রাব্বি

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
‘খুনী পরিবারের অপরাধ ঢাকার দায়িত্বে প্রশাসন‘-রফিউর রাব্বি

‘খুনী পরিবারের অপরাধ ঢাকার দায়িত্বে প্রশাসন‘-রফিউর রাব্বি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য