• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ছিনতাই – অপহরণকারী দারোগা মোজাম্মেল সঙ্গীসহ কারাগারে

Saturday, 11 March 2023, 11:48 am
ছিনতাই – অপহরণকারী দারোগা মোজাম্মেল সঙ্গীসহ কারাগারে
31
SHARES
101
VIEWS
Share on FacebookShare on Twitter

অত্যান্ত গোপনীয়তা রক্ষা করে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কোন ধরণের রিমান্ডের আবেদন না করেই আড়াইহাজারে ছিনতাই ও অপহরণ করতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হওয়া দারোগা মোজাম্মেলসহ তার চার সঙ্গিকে আদালতে প্রেরণ করেছে শুক্রবার রাতেই।

আদালত থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানজিদা সারোয়ার মামলার নথি পর্যালোচনা করে আসামী ডেমরা থানায় দায়িত্বরত দরোগা মোজাম্মেল হক (৩৭)সহ তার ছিনতাইকারী ও অপহরণকারী ৪ সঙ্গিকে কারাগারে প্রেরণ করেছে ।

এমন বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামানসহ দায়িত্বশীল অনেকেই ফোন ও ম্যাসেজ দিয়েও কোন তথ্য না প্রদান করলেও আদালত ও কারাগারের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছেন আসামীদের কারাগারে পাঠানো হয়েছে শুক্রবার রাতেই ।

এর আগে আড়াইহাজারে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগে পুলিশের এক এসআইসহ চারজন গ্রেপ্তার করা হয়েছিলো।

বৃহস্পতিবার রাতে উপজেলার প্রভাকরদী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ডেমরা থানার ওসি শফিকুর রহমান জানান, গ্রেপ্তার মোজাম্মেল হক (৩৭) ডেমরা থানায় দায়িত্বরত আছেন। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার ময়েজ উদ্দিনের ছেলে।

গ্রেপ্তার অপর তিনজন হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতার মাসুদ মিয়ার ছেলে আতিকুর রহমান ওরফে সোহেল (২৯), মনজুর হোসেনের ছেলে হালিম মিয়া (২০) এবং বিজয় (২৬)।

পুলিশ জানায়, শুক্রবার এই ঘটনায় আড়াইহাজার থানায় অপহরণ ও ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী সজীব (২৫) বাদী হয়ে মামলা করেছেন। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে সরকারি পিস্তল, হ্যান্ডকাফসহ ছিনতাইয়ের টাকা উদ্ধার করা  হয়েছে।

এমন ঘটনায় দায়ের করা মামলায় বিবরণ থেকে জানা যায়, বৃহস্পতিবার রাতে সজীব ও তার বন্ধু রাসেল মিয়া (২৬) রুপগঞ্জের গাউসিয়া থেকে সিএনজি যোগে নিজ বাড়ি আড়াইহাজারের প্রভাকরদী আসছিলেন। পথে সজীব তার মামা সবুজের সঙ্গে দেখা করার জন্য আড়াইহাজারের প্রভাকরদি বাজার সংলগ্ন আবদুর রউফের ভাঙারি দোকানের সামনে কাশবনের মাঠে নামেন। আর সেখানে যাওয়া মাত্রই পুলিশের এসআই মোজাম্মেলসহ পাঁচজন তাদের ঘিরে ফেলেন। এসময় মোজাম্মেল তার কাছে থাকা পিস্তল বের করে নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন। সজীব ও তার বন্ধু রাসেলকে হাতকড়া লাগিয়ে দেন। এক পর্যায়ে আসামি মোজাম্মেলের সঙ্গে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা নিজেদের পুলিশের কন্সটেবল বলে পরিচয় দিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেন। মামলার বাদী সজীবরে কাছে থাকা নগদ ৮২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোন, তার বন্ধু রাসেলের কাছে থাকা ৩৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

এক পর্যায়ে আসামিরা তাদের হাতকড়া পরানো অবস্থায় কাশবনের মাঠ থেকে টেনে হিচড়ে সামনের রাস্তায় নিয়ে আসেন। ধস্তাধস্তি করে একটি সিএনজিতে উঠানোর চেষ্টা করে। এসময় সজীব ও তার বন্ধু রাসেল চিৎকার শুরু করলে কিছু দূরে টহলরত আড়াইহাজার থানার এএসআই নুরে আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এগিয়ে আসেন। সেখানে আসামি মোজাম্মেল নিজেদের ডেমরা থানা পুলিশের সদস্য পরিচয় দিলে এএসআই নুরে আলম তাদের পরিচয়পত্র দেখতে চাইলে আসামি নিজেদের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। বিষয়টি ছিনতাই আঁচ করতে পেরে এএসআই নুরে আলম আড়াইহাজার থানায় খবর দিলে এসআই নাহিদ মাসুমের নেতৃত্বে অপর একটি পুলিশ টিম ঘটনাস্থলে এসে আসামিদের গ্রেফতার করে।

এ,মন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়।

ওই মামলায় এস আই মোজাম্মেলসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখা তদন্ত করছে।

ডেমরা থানার ওসি শফিকুর রহমান বলেন, “মোজাম্মেল হক আড়াইহাজার থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তবে কী মামলায় তিনি গ্রেপ্তার আছেন এই বিষয়ে আমরা বিস্তারিত এখনও জানতে পারেন নাই। যেহেতু আড়াইহাজার থানা আমাদের আওতার বাইরে, আমরা খোঁজ নিচ্ছি ।”

 

Previous Post

ছিনতাই ও অপহরণ : ৪ সঙ্গীসহ দারোগা মোজাম্মেল গ্রেপ্তার

Next Post

আড়াইহাজারে ফের ইউপি সদস্যের কান্ডে সংঘর্ষের আশংকা

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
আড়াইহাজারে ফের ইউপি সদস্যের কান্ডে সংঘর্ষের আশংকা

আড়াইহাজারে ফের ইউপি সদস্যের কান্ডে সংঘর্ষের আশংকা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য