• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সেই ডন বজলু কারাগারে : সাম্রাজ্য চালাচ্ছে মুঠোফোনে

ঘুষ লেনদেন করলেই যা খুশি তা করা যায় কারাগারে ! কি চাই : স্ত্রীর সাথে সঙ্গ ! তাও সম্ভর ঘুষ দিলে ! জামিনের জন্য অসুস্থতার নাটক

Tuesday, 28 March 2023, 7:51 pm
সেই ডন বজলু কারাগারে : সাম্রাজ্য চালাচ্ছে মুঠোফোনে
13
SHARES
42
VIEWS
Share on FacebookShare on Twitter
“গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর গণমাধ্যমকর্মীদের নিয়ে অকথ্য ভাষায় প্রকাশ্যেই গালিগালাজ করেছে বজলুপন্থি শত শত অপরাধী ।

আবার এমন সংবাদের পর গণমাধ্যমেকে দায়িত্বশীল ভূমিকা পালনের কথা উল্লেখ করে নাম প্রকাশ না করার অনুরোধে অনেকেই বলেছেন, ‘ভাই আমরা অসহায়, কাম কইরা ভাত খাই । পোলাপাইন লইয়া শান্তিতে থাকতে চাই । আমাগো লাখ লাখ টাকারও দরকার নাই, জেল খাটারও দরকার নাই । ফরদিন মরনের পর একটা ক্রসফায়ারে মরছে। লাভ কার হইছে । আর বজলু জেলে গেছে । ধরা পরার পর ডন বজলু নাকি কোটি টাকা খরচা করছে ক্রসফায়ার থেইক্কা বাচোনের লেইজ্ঞা। আর মন্ত্রী তো আছেই তদ্বিরের লেইজ্ঞা। আর এই ফারদিন মামলা নাকি পুরাপুরি শেষ করতে তিরিশ কোটি টাকা খরচা করছে। এইরকম কতা তো এখন সকলেই কয়। আর এহন জেলে থেইক্কা হাসপাতালে যাইয়া আরামে থাকতে নাইলে কয়েক লাখ টাকাই খরচা হইবো । ডন বজলুর এই টাকা কয় দিন লাগবো কামাইতে ?”        

রূপগঞ্জের চনপাড়া বস্তির ডন বজলু অসুস্থতার নাটক করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আশ্রয় নিয়েছেন।

সেখানে বসেই মোবাইল ব্যবহার থেকে শুরু করে স্ত্রী সঙ্গ আর পছন্দের খাবার দাবার সবই পাচ্ছেন এই কুখ্যাত সন্ত্রাসী।

বস্তিতে মাদকের বখরা, পরিবহন, ছিনতাই আর প্লট ব্যবসার ভাগসহ প্রতিমাসে এখনও বস্তিতে পানির বিল বাবদ সাড়ে সাত লাখ টাকা উঠছে তার নামে। সেখানে মোবাইল ফোনের অবাধ ব্যবহারের কারণে যার তার সাথে যোগাযোগ করে জামিন তদবিরসহ চাঁদাবাজি করার সুযোগ পাচ্ছেন এই সন্ত্রাসী।

জানা যায়, চনপাড়া বস্তির কুখ্যাত সন্ত্রাসী বলজুর রহমান বজলু এক সময় ছিটকে পকেটমার থাকলেও ২০০৮ সালের পর স্থানীয় এমপির সঙ্গে সখ্যতা গড়ে হয়ে ওঠেন বেপরোয়া। অন্তত একডজন হত্যাসহ তার নামে বিভিন্ন সময় অর্ধশতাধিক মামলা হয়। এসব মামলায় একাধিকবার গ্রেপ্তার হলেও প্রভাবশালীদের কলকাঠিতে অল্প সময়ে জামিনে বের হয়ে আসে বজলু।

সর্বশেষ গত বছরের ১৯ নভেম্বর আলোচিত বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে বজলুকে আটক করে র‍্যাব। সেসময় তার বিরুদ্ধে র‍্যাবের ওপর হামলাসহ বেশ কয়েকটি মামলা চলমান ছিল। গ্রেপ্তারের সময় বজলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, ২২০ গ্রাম হেরোইন, ২৫ হাজার ভারতীয় রুপি ও ৭৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করে র‍্যাব।

র‍্যাবের দায়ের করা ৪টি পৃথক মামলায় এতোদিন জেলহাজতে ছিলেন বজলু। জামিন লাভের কৌশল হিসেবে বর্তমানে অসুস্থতার অভিনয় করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চার তলার ২৬ নাম্বার বেড এ রয়েছেন সন্ত্রাসী বজলু।

সেখানে তার সঙ্গে থাকছেন স্ত্রী সেলিনা। হাসপাতালের বেডে বসেই মোবাইলে জামিনের জন্য তবদির করাচ্ছেন।

সূত্র মতে, ঘনবসতিপূর্ণ এই চনপাড়া বস্তিটি ৯টি এলাকায় বিভক্ত। এই এলাকার শীর্ষ ৫-৬টি মাদক কারবারির প্রধান সমন্বয়ক ও গডফাদার ছিলেন বজলুর রহমান ওরফে বজলু। বস্তি এলাকার মাদকের প্রায় ২০০টি স্পট থেকে কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে বজলু এই ব্যবসা পরিচালনা করে আসছিল। বজলু জেলে থাকায় তার দুই ভাই মিরজু ও কাশেম ব্যবসা দেখাশোনা করছেন। আর ম্যানেজার মামুন প্রতি মাসে সাড়ে ৭ লাখ আদায় করছে বস্তির মানুষের কাছে।

তার মোবাইল নম্বরে মন্ত্রী থেকে শুরু করে আইনজীবীদের সাথে যোগাযোগ করছেন। পাশাপাশি চাঁদাবাজি আর অবৈধ ব্যবসা বাণিজ্যও সামলাচ্ছেন।

ইতিমধ্যে বস্তিতে বজলুর জামিনের গুঞ্জনে আতঙ্ক তৈরি হয়েছে। এই সন্ত্রাসী সত্যি অসুস্থ কিনা সে বিষয়টি খতিয়ে দেখার দাবি তুলেছেন সাধারণ মানুষ।

Previous Post

আজ লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্রে মহা অষ্টমীর স্নানোৎসব শুরু

Next Post

বন্দরে ক্লিনিকের অন্তরালে এনজিও ব্যবসা : প্রতারণার অভিযোগ

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
বন্দরে ক্লিনিকের অন্তরালে এনজিও ব্যবসা : প্রতারণার অভিযোগ

বন্দরে ক্লিনিকের অন্তরালে এনজিও ব্যবসা : প্রতারণার অভিযোগ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য