• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘আমার……ছিড়তে পারবা ?’ সেই হালিম শিকদার ই পেলো নৌকা !

শিশুদের চুল কেটে দেওয়া সেই আ.লীগ নেতা পেলেন নৌকার মনোনয়ন

Sunday, 16 April 2023, 8:01 pm
‘আমার……ছিড়তে পারবা ?’ সেই হালিম শিকদার ই পেলো নৌকা !
14
SHARES
46
VIEWS
Share on FacebookShare on Twitter

এলাকার অনেকেই বাকরুদ্ধ । কি বলবেন । আড়াইহাজারে কি আওয়ামীলীগ নেতাদের অভাব পরেছে ? বিতর্কিত সেই আওয়ামী লীগ নেতা হালিম সিকদারকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

উপজেলার গোপালদী পৌরসভার মেয়র পদে আবারো হালিম সিকদারকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় আওয়ামীলীগ ।

মাত্র দুই মাস পূর্বে অর্থাৎ ৬ ফেব্রুয়ারি চুরির অপবাদে তিন শিশুকে মারধরের পর গ্রাম ঘুরিয়ে দুজনের চুল কেটে দেওয়ার অভিযোগে করা মামলার প্রধান আসামি এই হালিম সিকদার।

তিনি আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০১৩ ও ২০১৮ সালের পর টানা তৃতীয়বারের মতো তিনি গোপালদী পৌরসভা মেয়র পদে দলীয় মনোনয়ন পেলেন।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, হালিম সিকদার ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মনিরুজ্জামানসহ আরও ৩ জন গোপালদী পৌরসভায় মেয়র পদে নির্বাচনের  জন্য  আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন।

শনিবার (১৫ এপ্রিল) টানা তৃতীয়বারের মতো দলের পক্ষ থেকে হালিম সিকদারের নাম ঘোষণা করা হয়।

হালিম সিকদারকে মনোনয়ন দেওয়ায় মনক্ষুন্ন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মনিরুজ্জামান। দলীয় প্রার্থীকে ভোট না দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

মনিরুজ্জামান বলেন, ‘হালিম সিকদার একজন চিহ্নিত শিশু নির্যাতনকারী। খেলার ছলে একটি লোহার টুকরা হাতে নেওয়ায় তিনি ৭, ৮ ও ১১ বছর বয়সী তিন শিশুকে মারধরের পর হাত বেঁধে গ্রাম ঘুরিয়েছেন তিনি। পরে দুই শিশুর মাথার চুল কেটে দেন। শুধু তাই নয়; বিষয়টি কাউকে জানালে শিশুদের বাড়িঘর জ্বালিয়ে গ্রামছাড়া করার হুমকিও দিয়েছেন তিনি। গণমাধ্যমের খবরে দেশ-বিদেশের মানুষ বিষয়টি জেনেছে। আমরা প্রতিবেশী হিসেবে ঘটনার সবকিছু জানি। এমন একজন শিশু নির্যাতনকারীকে দলের প্রার্থী হিসেবে মেনে নিতে পারছি না। তাকে মনোনয়ন দেওয়ার খবর শুনে এলাকার ভোটাররাও হতভম্ব হয়ে গেছে। ’

দলের এমন সিদ্ধান্তকে দুঃখজনক হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গত ১০ বছরে তিনি (হালিম সিকদার) নয়টি ওয়ার্ডের মধ্যে ছয়টি ওয়ার্ডেই কোনো উন্নয়ন কাজ করেননি। কাজের টাকা লুট করেছেন। এলাকায় সরকারের উন্নয়নের কথা বলতে গেলেই এখন আমাদের লজ্জায় পড়তে হয়। দেশের দুর্গম এলাকাগুলোও উন্নয়ন বঞ্চিত হয়নি। অথচ আমরা ঢাকার পাশের একটি পৌরসভার বাসিন্দা হয়ে উন্নয়ন বঞ্চিত। কোন মুখ নিয়ে এমন একজন মানুষের জন্য আমরা ভোটারদের কাছে যাব। তাছাড়া গোপালদীর মানুষ একজন শিশু নির্যাতনকারীকে ভোট দেবে না। তাই সিদ্ধান্ত নিয়েছি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে আমি স্বতন্ত্রভাবে নির্বাচনের মাঠে থাকব। ’

এছাড়াও এই পৌরসভায় স্থানীয় ব্যবসায়ী তানভীর হোসেন স্বতন্ত্রভাবে নির্বাচনের মাঠে আছেন।

তানভীর হোসেন বলেন, মাত্র দুইমাস আগেই এতো বড় একটি ঘটনা ঘটলো। স্থানীয় মানুষ বিষয়টি নিয়ে এখনো ক্ষুব্ধ। এরই মধ্যে এমন একজন ব্যক্তির আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া দলের সমর্থক হিসেবে আমাদের জন্য হতাশার। ’

হালিম সিকদারের ওপর অভিযোগও আনলেন তিনি। তানভীর বলেন, হালিম সিকদার মনোনয়ন পাওয়ার পর থেকে আমাকেসহ আমার পরিবারের সকলকে হুমকি দিয়ে আসছে। যাতে আমি স্বতন্ত্র নির্বাচন থেকে সরে আসি। তার ক্যাডার বাহিনী নুর মোহাম্মদ এই হমকি দিয়ে আসছে।

আড়াইহাজার থানায় করা তিন শিশু নির্যাতনের মামলার আসামির মধ্যে অন্যতম হালিম সিকদার। পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যদের মামলা ও হামলার হুমকি দেয়ার অভিযোগ ওঠে মেয়র হালিম সিকদারের বিরুদ্ধে।

পরে মামলাটি পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্তের ভার নেয়।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) তাপস কান্তি রায় মামলাটির বর্তমান তদন্ত কর্মকর্তা।

তিনি বলেন, ‘মেয়রসহ মামলার সব আসামি এখন জামিনে আছেন। আমরা শিগগিরই মামলাটির তদন্ত প্রতিবেদন দেব। ’

এদিকে হালিম সিকদার ফের দলীয় মনোনয়ন পাবার পর নির্যাতনের শিকার শিশুদের পরিবার বিষয়টি নিয়ে আতঙ্কে আছেন। রোববার তিন শিশুর মধ্যে দুই শিশুর পরিবারের সঙ্গে কথা হয়েছে। নাম না প্রকাশের শর্তে দুই শিশুর তিনজন আত্মীয় জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা ক্ষুব্ধ। কিন্তু কোথাও কথা বলতে পারছেন না।

শিশুদের চুল কেটে একজন জনপ্রতিনিধির এমন কান্ডে মামরা দায়েরেরে পর পুলিশ এই অপরাধীকে গ্রেফতার না করায় আবারো ওই শিশুদের পরিবারের সদস্যদের জিম্মি করে নানাভাবে তান্ডব চালিযেছে ওই মেয়র । এ সময় (৮ ফেব্রুয়ারী)   “তোমাগো পোলাপাইন চুরি করছে আমি শাসন কইরা হালকা পিটাইয়া চুল কাটছি । তাতে কি হইছে ? মামলা করছো ! এই মামলায় কি হইবো, আমার……ছিড়তে পারবা ? আমি জামিন নিয়া আইমু। হেরপর থাকবা কই ? এলাকায় তোমাদের কোন বাবায় শেল্টার দিবো ? তোমাগো সাংবাদিক  বাবারা  কি তোমাদের আইয়্যা ঠেকাইবো ?“ এমন  হুমকির পর ঘটনা নিয়ে ভুক্তভোগীরা রয়েছে চরম শংকায় ।

Previous Post

বন্দরে ট্রাক অটোরিকশা সংঘর্ষ : নিহত ২

Next Post

রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী হত্যা : আসামী ছয় সহপাঠী

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী হত্যা : আসামী ছয় সহপাঠী

রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী হত্যা : আসামী ছয় সহপাঠী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য