• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রেলের জমিতে হাসপাতাল-মার্কেট বানিয়ে রমরমা ব্যবসা

Saturday, 27 May 2023, 10:15 pm
রেলের জমিতে হাসপাতাল-মার্কেট বানিয়ে রমরমা ব্যবসা
6
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

অবৈধ দখলদারদের গিরে সরজমিনে ঘরে প্রতিবেদন প্রকাশের পরও টনক নড়ে নাই অবৈধ দখলদার চক্রের । উল্টো এমন সংবাদ প্রকাশের পর শাসক দলের নাম ব্যবহারকারী এই চক্রের অনেকেই এলাকাবাসীকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে ।

আড়াইহাজারে নরসিংদী-মদনগঞ্জ সড়কে রেলওয়ে অধিদপ্তরের তিন কোটি টাকা মূল্যের প্রায় পাঁচ বিঘা জমি অবৈধভাবে দখল করে হাসপাতাল, দোকানপাট ও মার্কেট নির্মাণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রভাবশালী মহল। এ বিষয়ে আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৯৮৬ সাল পর্যন্ত নরসিংদী থেকে মদনগঞ্জ ট্রেন চলাচল করেছে। ১৯৮৭ সালের শুরুর দিকে তৎকালীন সরকার প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ এ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয়।
তারপর গণপরিবহন চলাচলের জন্য পাকা সড়ক নির্মাণ করা হয়। কিন্তু রাস্তার দুই পাশে রেলওয়ের খালি পড়ে থাকায় হাসপাতাল, দোকানপাট, মার্কেট ও ঘরবাড়ি নির্মাণ করে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এককালীন ও প্রতি মাসে লাখ লাখ টাকা ভাড়া আদায় করছেন তিনি।

সরেজমিনে আড়াইহাজার চৌরাস্তা এলাকা ঘুরে দেখা গেছে, আড়াইহাজার পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান আড়াইহাজার চৌরাস্তা এলাকায় জবেদ আলী মেমোরিয়াল হাসপাতাল ও তার দুই পাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের পাঁচ বিঘা জমি দখল করে ওষুধ, ওয়ার্কশপ, গ্যারেজ, খাবারের হোটেল, চায়ের দোকানসহ শতাধিক সেমিপাকা দোকান নির্মাণ করে কয়েক কোটি টাকা এককালীন ও মাসে কয়েক লাখ টাকা ভাড়া উত্তোলন করছেন তিনি।

আড়াইহাজার চৌরাস্তা এলাকার সালমান ফার্মেসির মালিক রিপন মিয়া বলেন, ‘আমি ৬০ হাজার টাকা বাৎসরিক ভাড়া দিয়ে হাবিবুর রহমানের কাছ থেকে দোকান ভাড়া নিয়েছি। ভাড়ার টাকা পরিশোধ করে এ পর্যন্ত কোনো লাভের মুখ দেখিনি। সরকারি জায়গায় দোকান চালিয়েও চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছি না আমরা।’

গ্যারেজ মালিক রোবেল মিয়া ও ফয়সাল মিয়া বলেন, ‘রেলওয়ের জায়গা দোকান বসিয়ে প্রতিবছর ভাড়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন একটি প্রভাবশালী মহল।
ভাড়ার টাকা না দিয়ে আমাদের দোকান থেকে বের করে দিয়ে অন্য মালিকের কাছে দোকান দিয়ে দেবে বলে সাফ জানিয়ে দিয়েছেন।’

লাল মিয়া নামের এক ভাতের হোটেলের মালিক বলেন, ‘লাভ হউক আর লোকসান হোক এ বিষয়ে কারো মাথাব্যথা নেই। দোকান চালালে তাদের অগ্রিম ভাড়া দিতে হবে এটাই তাদের নিয়ম। রেলওয়ের জায়গা দখল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরও রেলওয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। প্রভাবশালীরা জোরপূর্বক জায়গা দখল করে সাধারণ জনগণকে জিম্মি করে তারা অঢেল বাড়ি, গাড়ি ও সম্পত্তির মালিক হয়েছেন।
’

রেলওয়ের জায়গা দখল করে কিভাবে হাসপাতাল ও বিভিন্ন দোকানপাট নির্মাণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন? এ বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘আমি রেলওয়ের কাছ থেকে ইজারা নিয়েই বৈধভাবে ব্যবসা পরিচালনা করছি।’

বাংলাদেশ রেলওয়ে এস্টেট কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে নতুন করে কারো নামে কোনো জায়গা লিজ দেয়নি। যেসব ব্যক্তির নামে কৃষি লিজ দেওয়া হয়েছে তারাও কৃষিকাজ না করে হাসপাতাল, মার্কেট ও দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ সকল অবৈধ দখলদারদের তালিকা ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। এ সকল অবৈধ দখলদারকে উচ্ছেদসহ তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, ‘সরকারি সম্পত্তিতে অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। খুব শিগগিরই অভিযান চালিয়ে এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি উদ্ধার করা হবে।’

Previous Post

মন্ত্রী পরিবারের ‘কবজায়’ ১১ শিক্ষা প্রতিষ্ঠান !

Next Post

আড়াইহাজারের মহাজন সুন্দর আলী, আইনশৃঙ্খলা বাহিনী ঠুটোঁ জগন্নাথ !’

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
আড়াইহাজারের মহাজন সুন্দর আলী, আইনশৃঙ্খলা বাহিনী ঠুটোঁ জগন্নাথ !’

আড়াইহাজারের মহাজন সুন্দর আলী, আইনশৃঙ্খলা বাহিনী ঠুটোঁ জগন্নাথ !’

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য