• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মন্ত্রী পরিবারের ‘কবজায়’ ১১ শিক্ষা প্রতিষ্ঠান !

Saturday, 27 May 2023, 5:02 pm
মন্ত্রী পরিবারের ‘কবজায়’ ১১ শিক্ষা প্রতিষ্ঠান !
5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter
রাজধানীর উপকণ্ঠের জনপদ রূপগঞ্জ উপজেলায় মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৬৫টি। এর মধ্যে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আছে স্থানীয় সংসদ সদস্য এবং পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পরিবার। পরিবারের সবাই কোনো না কোনো প্রতিষ্ঠানের সভাপতি। সংসদ সদস্য হয়েও নিজে আছেন তিনটি প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে।
এমনকি ছেলের শাশুড়িকেও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি বানিয়েছেন গোলাম দস্তগীর গাজী।অনুসন্ধানে জানা গেছে, রূপগঞ্জ উপজেলায় ৪০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ২০টি মাদরাসা এবং পাঁচটি কলেজ আছে। যার মধ্যে স্থানীয় সংসদ সদস্য, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তার পরিবার ও আত্মীয় স্বজন ১১টি প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে রয়েছেন।গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ব্রাহ্মণখালী এলাকার ‘জনতা উচ্চ বিদ্যালয়’, ত্রিশকাহনীয় এলাকার ‘ছাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়’ ও মর্তুজাবাদ এলাকার ‘মর্তুজাবাদ ফাজিল মাদরাসা’র ম্যানেজিং কমিটির সভাপতি।

মন্ত্রীর স্ত্রী তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী রূপসী এলাকার ‘রূপসী নিউ মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ’, বরপা এলাকার ‘হাজী নুরউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়’ ও তারাবো এলাকার ‘তারাবো পৌর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়’-এর ম্যানেজিং কমিটির সভাপতি।পরিবারের বড় ছেলে গোলাম মর্তুজা পাপ্পা উপজেলার ভুলতা এলাকার ‘ভুলতা স্কুল অ্যান্ড কলেজ’, কাঞ্চন এলাকার ‘হাজী রফিজউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়’ ও চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ‘নবকিশলয় হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজের’ ম্যানেজিং কমিটির সভাপতি। ছোট ছেলে গাজী গোলাম আসরিয়া বাপ্পী খাদুন এলাকার ‘হাজী আয়েত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়’-এর ম্যানেজিং কমিটির সভাপতি। এ ছাড়া বড় ছেলে গোলাম মর্তুজা পাপ্পার শাশুড়ি খাদিজা মাহতাব রূপসী গন্ধর্বপুরের ‘গন্ধর্বপুর উচ্চ বিদ্যালয়’-এর ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আছেন।
অভিযোগ আছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেদের কবজায় নিয়ে মানহীন শিক্ষক নিয়োগ, বিদ্যালয় তহবিলের অর্থ আত্মসাৎ করা হয়েছে। একই সঙ্গে প্রধান শিক্ষকদের সরিয়ে সেখানে নিয়মবহির্ভূতভাবে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক করা হয়েছে। স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করা হয় বলেও অভিযোগ ম্যানেজিং কমিটির বিরুদ্ধে। এতে থমকে গেছে বিদ্যালয়গুলোর উন্নয়ন এবং ভেঙে পড়েছে শিক্ষা কার্যক্রম।নীতিমালা অনুসারে, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ, শিক্ষক নিয়োগ, বরখাস্ত, বাতিল বা অপসারণ, নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা ইত্যাদি পরিচালনার কাজ কমিটির হাতে।

উন্নয়ন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত বাজেটসহ বার্ষিক বাজেট অনুমোদন, সম্পদ রক্ষণাবেক্ষণ, সংরক্ষিত ও সাধারণ তহবিল, অন্যান্য তহবিল, শিক্ষক-কর্মচারীদের বেতন বিলে সই করাসহ মোটামুটি বিদ্যালয়ের অধিকাংশ কাজই হয় পরিচালনা কমিটির মাধ্যমে।অভিযোগ আছে, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার মানোন্নয়নের চেয়ে নিয়োগ, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ যেসব কাজে আর্থিকভাবে লাভ হওয়ার সুযোগ আছে, সেগুলো নিয়েই বেশি আগ্রহী গাজী পরিবার। নিজ পরিবারের কবজায় ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান রেখে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মীয়স্বজন, ঘনিষ্ঠজন, রাজনৈতিক নেতৃবৃন্দকে রেখেছেন গোলাম দস্তগীর গাজী।শিক্ষার্থীদের একাধিক সচেতন অভিভাবক নাম প্রকাশ না করার স্বার্থে বলেন, একটি পরিবার এতগুলোর শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে থাকায় তারা সঠিকভাবে এগুলোর দেখভাল করতে পারছেন না।  নিজেরা যা ভালো মনে করছেন সেভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এক পরিবার থেকে এতগুলো প্রতিষ্ঠানের কমিটিতে থাকা যাবে কি না, জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘এ ধরনের কোনো বিধি-নিষেধ নেই। তবে সুনির্দিষ্ট তথ্যে কোনো অনিয়মের অভিযোগ পেলে আমরা খতিয়ে দেখব।’

এ বিষয়ে জানতে গোলাম দস্তগীর গাজীকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। সূত্র : কালের কণ্ঠ

Previous Post

বন্দরে অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণে ক্যাপ রোমান খুন, আটক-৪

Next Post

রেলের জমিতে হাসপাতাল-মার্কেট বানিয়ে রমরমা ব্যবসা

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার
Lead 4

ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার

আধিপত্যের দ্বন্দ্বে সোনারগাঁয়ের দুই ভাই বহিষ্কার
Lead 5

আধিপত্যের দ্বন্দ্বে সোনারগাঁয়ের দুই ভাই বহিষ্কার

Next Post
রেলের জমিতে হাসপাতাল-মার্কেট বানিয়ে রমরমা ব্যবসা

রেলের জমিতে হাসপাতাল-মার্কেট বানিয়ে রমরমা ব্যবসা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য