• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘সেই আজমেরী ওসমান এখন অস্ত্রের লাইসেন্স চাচ্ছে’- রফিউর রাব্বী

Friday, 9 June 2023, 12:31 am
‘সেই আজমেরী ওসমান এখন অস্ত্রের লাইসেন্স চাচ্ছে’- রফিউর রাব্বী
15
SHARES
47
VIEWS
Share on FacebookShare on Twitter

“যে আজমেরী ওসমানের টর্চার সেলে ত্বকীকে হত্যা করা হয়েছে বলে র‍্যাব খসড়া চার্জশিটে উল্লেখ করেছে। আজ সেই আজমেরী ও তার সহযোগীরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এখন আজমেরী অস্ত্রের লাইসেন্স চাচ্ছে। এত দিন লাইসেন্স ছাড়া অস্ত্রে লাশ ফেলেছে, এখন খুনের জন্য তার সরকারের অনুমতি লাগবে। পুলিশ তাদের তদন্তে লাইসেন্স দেওয়ার জন্য সম্মতিও জানিয়েছে ।”

এভাবেই  চাঞ্চল্যকর মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২৩ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন  কর্মসূচিতে নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বী এমন মন্তব্য করেছেন ।

বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে এর আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

রফিউর রাব্বী বলেন, ‘ত্বকী হত্যার ১০ বছর পেরিয়ে গেলেও সরকারের অঘোষিত ইন্ডেমনিটি বহাল রয়েছে। র‍্যাবের তৈরি করা অভিযোগপত্র ১০ বছরেও আদালতে দেওয়া হয়নি। হত্যা মামলায় ১৬৪ ধারায় নাম আসার পরেও তাকে গ্রেপ্তার না করার উদাহরণ দেশে দ্বিতীয়টি নেই। এমনিভাবে একজন ঘাতকের পক্ষ নেওয়ার নজির খুব কমই আছে।

তিনি বলেন, সরকার মুক্তিযুদ্ধের কথা বলে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধবিরোধী কাজ করে যাচ্ছে। মানুষের বিচার পাওয়ার অধিকার, ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকারসহ গণতান্ত্রিক সকল অধিকার হরণ করেছে। আমরা এই কর্মসূচি থেকে ত্বকী, সাগর-রুনী, তনু ও নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, বুল, মিঠুসহ সকল হত্যার বিচারের দাবি জানাই।

অনুষ্ঠানে জোটের সহ সভাপতি ধীমান সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান মাসুম, খেলাঘরের জেলা সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, অ্যাড. জিয়াউল ইসলাম কাজল, বাসদ জেলা সদস্যসচিব আবু নাইম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত (ভ্রমর) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর তাঁরই টর্চারসেলে হত্যা করা হয়। চাঞ্চল্যকর  ও রোমহর্ষক এই হত্যা মামলায় দীর্ঘদিন যাবৎ র‌্যাব তদন্ত করলেও এখনো পর্য়ন্ত কোন অগ্রগতি না থাকায় সরকারের প্রতি নানাভাবে বিচারের দাবী করে আসছে নারায়ণগঞ্জবাসী ।

Previous Post

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপারের মৃত্যু

Next Post

নিটিং ওনার্স এসোসিয়েশনে নিট ঐক্য ফোরামের জয়

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
নিটিং ওনার্স এসোসিয়েশনে নিট ঐক্য ফোরামের জয়

নিটিং ওনার্স এসোসিয়েশনে নিট ঐক্য ফোরামের জয়

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য