• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আবারো বিতর্কিত কর্মকাণ্ডে হালিম শিকদার !

১০ কোটি টাকা লাগলেও হাত কাইট্টা ফালাইয়া দিমু', সেই মেয়রের অডিও ফাঁস

Friday, 16 June 2023, 5:50 pm
আবারো বিতর্কিত কর্মকাণ্ডে হালিম শিকদার !
8
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

বিতর্ক যেন কোন অবস্থাতেই পিছু ছাড়ছে না আড়াইহাজার উপজেলার শাসক দলের রাজনীতিবিদদের । সদ্য সনাপ্ত আড়াইহাজার পৌরসভার নির্বাচনে প্রার্থী সুন্দর আলী নিজে এবং শাসক দলের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু কি কি কর্মকান্ড করেছেন তা সকলেই জাবেন।

এবার নতুন করে আবাবও বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে গোপালদী পৌরসভার মেয়র হালুম শিকদার। অরি সম্প্রতি চুরির অপবাদ দিয়ে তিন শিশুকে মারধরের পর দুই শিশুর চুল কেটে দেয়া নারায়ণগঞ্জের গোপালদী পৌরসভার সেই মেয়র হালিম সিকদার এবার নির্বাচনী সভায় হাত কেটে ফেলার হুমকি দিয়ে আলোচনায় এসেছেন।

এমন কান্ডে ব্যপক সমালোচনার ঝড় উঠেছে আড়াইহাজারজুড়ে ।

সম্প্রতি গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় একটি নির্বাচনী সভায় তিনি বলেন, ‘মায়ের ইজ্জত যে হাত দিয়া নষ্ট করা হবে, সেই হাত যদি আমার ১০ কোটি টাকাও লাগে কাইট্টা ফালাইয়া দিমু।’

বৃহস্পতিবার তার ওই বক্তব্যের একটি অডিও ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা শুরু হয়। তবে মেয়রের দাবি তিনি এমন কোন বক্তব্য দেননি। তার বক্তব্যের ভিডিও দেখাতে চাইলে তিনি ভিডিও দেখতেও রাজি হননি।

হালিম সিকদার আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। টানা তৃতীয়বারের মতো তিনি গোপালদী পৌরসভা মেয়র পদে দলীয় মনোনয়নে নির্বাচন করছেন। তফসিল অনুযায়ী আগামী ২১ জুন এই পৌরসভার নির্বাচন হওয়ার কথা। এছাড়াও গত ৬ ফেব্রুয়ারী চুরির অভিযোগে তিন শিশুকে মারধরের পর গ্রাম ঘুরিয়ে দুই শিশুর চুল কেটে দেওয়ার অভিযোগে করা মামলার প্রধান আসামি হালিম সিকদার।

সেই ঘটনা ধামাচাপা দিতে নানা চেষ্টা চালিতেছে শাসক দলের অনেক নেতা ।

এই নির্বাচনে নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তানভীর হোসেনের দাবি হালিম সিকদার তাকে উদ্দেশ্য করে হাত কেটে ফেলার হুমকি দিয়েছেন। তানভীর হোসেন ও হালিম সিকদার রামচন্দ্রদী এলাকার বাসিন্দা।

ভিডিওতে দেখা যায়, হালিম সিকদার তার সমর্থকরাও ভোটারদের উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছেন। সেখানে তিনি বলছেন ‘এই গ্রামের কেউ যদি গাদ্দার, রাজাকার, মীরজাফরের সাথে যায়, তাহলে ২১ (জুন) তারিখের পর ২২ তারিখে তার সাথে খেলা হবে। রাষ্ট্র চালায় শেখ হাসিনা, শেখ হাসিনার দল আওয়ামী লীগ, নজরুল ইসলাম বাবু (সংসদ সদস্য) আওয়ামী লীগের, আমরা আওয়ামী লীগের। তাইলে ক্ষমতা আমাদের হাতে, এই বাংলাদেশের কাউরে ভয় পাওয়ার কথা আমাদের আছে ?’

এসময় তিনি নেতা-কর্মীদের প্রশ্ন করেন, ‘শক্তি কার বেশি, ২১ তারিখ সেন্টারে ক্ষমতা থাকবে কার বেশি?’ তখন নেতা-কর্মীরা উত্তর দেন, ‘আমাদের।’ পরে হালিম সিকদার বলেন, ‘তাইলে ভয়ের কারণ কী? ভয়ের কোন কারণ নাই। এই রামচন্দ্রদীর কোন ভোট যদি অন্য কোন প্রতীকে চলে যায় তবে আমি মনে করবো আমার মায়ের মান সম্মান ইজ্জত ওই ব্যক্তিরে দিয়ে নষ্ট হবে।’

মেয়র তার বক্তব্যে বলেন, ‘গ্রামের ইজ্জত মানে মায়ের ইজ্জত। মায়ের ইজ্জত রক্ষা করতে হইলে গ্রামের সকলে এক ঝাঁকে যাইতে হইব। আর এই গ্রামের ইজ্জত যদি নষ্ট করে তইলে আমার মায়ের ইজ্জত নষ্ট হইব। মায়ের ইজ্জত যে হাত দিয়া নষ্ট করা হবে, সেই হাত যদি আমার ১০ কোটি টাকাও লাগে কাইট্টা ফালাইয়া দিমু।’ এসময় তার সমর্থকরা ‘এ্যাকশন এ্যাকশন ডাইরেক এ্যাকশন বলে শ্লোগান ধরেন।’

হালিম সিকদার বলেন, ‘রামচন্দ্রদী গ্রামের একটারে কিন্তু আতুইরা বানাইয়া দিমু। যেন ওরে কেউ দেখলে কয় তুই আমার মায়ের শইলে হাত দিছস এর লাইগা তোর হাত কাইট্টা দিসে।’

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য। স্থানীয় সংসদ সদস্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এমপি সাব আমারে খালি কয় ভাই এইডারে বোয়াইয়া দেই, ওইডারে বোয়াইয়া দেই। এইডারে বোয়াইতে এই লাগবো ওইডারে বোয়াইতে এই লাগবো। ওরা কিন্তু এখনো ঘর থেইক্কা বাইর হয় নাই। আমার অপেক্ষায় আছে।

আমি কই, নির্বাচনতো আমি আগেও করছি দুই বার। একবার আমার লগে আছিলেন আরেকবার আমার থেইক্কা দূরে আছিলেন। আমার রামচন্দ্রদীর মানুষের ঘাড় একটু ত্যাড়া। যত হেডমওয়ালা লোকই আসুক, যদি মন্ত্রীর পোলাও আমার লগে দাঁড় করায় দেন, আর রামচন্দ্রদীর মানুষ একজোট থাকে তইলে মন্ত্রীর পোলাও কিচ্ছু না। ওগোরে যেই টেহা দিয়া বোয়াইবেন হেই টেহা আমি আমার জনগণরে খাওয়াইয়া দিমু। আপনি খালি আড়াইহাজারে বইয়া থাকেন। আমি আর সুন্দর আলী (আড়াইহাজার পৌরসভা মেয়র) ঘুরমু আর আপনি জাতীয় নির্বাচনের সময় ঘুরবেন। রামচন্দ্রদীর মানুষ সর্বোচ্চ ভোট দিয়া আপনেরে পাস করাইবো। আমরার কোন ভয় নাই।

তহন আমারে কয়, আপনার ভাইরাসটা? আমি কই ভাইরাস ঘরতে বাইর হইতে পারলে তো। আপনি খালি দেখেন, ইলেকশনের দিন ভাইরাসটায় কেন্দ্রে এজেন্টনি দিতে পারে। এজেন্ট দিব কইত্তে।’

গোপালদী পৌরসভায় হালিম সিকদার ও তানভীর হোসেন ছাড়ারও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান ও গোপালদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা আবুল মনসুর নির্বাচনের মাঠে আছেন।

বক্তব্যের বিষয়ে তানভীর হোসেন বলেন, ‘ আমার বাড়ির পাশে প্রচারণা চালাতে এসে হালিম সিকদার আমাকে উদ্দেশ্য করে এসব বক্তব্য দেন। পরে তার লোকজন আমার বাড়ির সামনে এসে হুমকি ধামকি দিয়ে যায়।’
এমন বক্তব্যের পর তার এলাকার ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘ আড়াইহাজারের নির্বাচনের পর হালিম সিকদার ও তার লোকজন ভোটারদের বলছে ভোটতো নৌকার এজেন্টদের সামনেই দিতে হবে। ভোটাররা যেন ভিন্ন কিছু না ভাবে। কেন্দ্রে আমার কোন এজেন্ট থাকতে দেয়া হবে না বলেও তিনি হুমকি ধামকি দিচ্ছেন। এবিষয়ে কথা বলতে রিটার্নিং কর্মকর্তাকে ফোন করেছি। তিনি আমাকে যেতে বলেছেন।’

অভিযোগ অস্বীকার করে হালিম সিকদার বলেন, ‘আমি এমন কোন বক্তব্য দিইনি। এমন কোন বক্তব্য কেউ কখনো দেয়? আর এধরনের কথা আমি বলতেও পারি না। এগুলা এখন এডিট করা যায়।’

সংসদ সদস্য নজরুল ইসলাম বলেন, ‘ মেয়রের এমন কোন বক্তব্য আমি শুনিনি। আমাকে জড়িয়ে এমন কথা বলবেন তেমনটাও আমি মনে করি না৷ এখানে সবাই আওয়ামী লীগের লোক। তারা নিজেদের মতো নির্বাচন করছেন।’

এবিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ বলেন, ‘ আমি এবিষয়ে কিছুই জানি না। স্বতন্ত্র প্রার্থী যদি আমাকে জানায় তবে এবিষয়ে খোঁজ করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবো।’

Previous Post

চাষাড়া বোমা হামলা : ক্ষোভে, কষ্টে বিতর্কে ২২ বছর

Next Post

বিচিত্র নগরী ! হাসপাতালের ছাদে পিতা পুত্রের গাজার চাষ

Related Posts

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

Next Post
বিচিত্র নগরী ! হাসপাতালের ছাদে পিতা পুত্রের গাজার চাষ

বিচিত্র নগরী ! হাসপাতালের ছাদে পিতা পুত্রের গাজার চাষ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য