• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সোনারগাঁওয়ে রেলের জমি ভোগদখলে প্রভাবশালীচক্র

Wednesday, 30 August 2023, 11:56 am
সোনারগাঁওয়ে রেলের জমি ভোগদখলে প্রভাবশালীচক্র
4
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ জেলার সর্বত্র যেন অপরাধী আর দখলবাজদের রামরাজত্ব । রাজনৈতিক দূর্বৃত্তায়ন যেন গ্রাস করছে সব। এমন লুটপাট আর দখলের চিত্র তুলে এনেছে দৈনিক ইত্তেফাক। 

এমতাবস্থায় সোনারগাঁওয়ে মদনগঞ্জ-নরসিংদী রেল সড়কের জমি প্রভাবশালীদের কবজায় চলে যাচ্ছে।

ঐ সড়কে রেলওয়ের প্রায় ২০০ কোটি টাকার জমি বেদখল হয়ে আছে। মদনপুর থেকে প্রভাকরদী পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকায় সড়কের দুই পাশের জমি স্থানীয় প্রভাবশালী, শিল্পমালিক ও সরকারদলীয় নেতাকর্মীরা প্রভাব খাটিয়ে দখল করে রেখেছেন। এর মধ্যে বিএনপিকর্মী মুজিবুর রহমানও ছয় কিলোমিটারের মধ্যে দুই কিলোমিটার তার কবজায় ধরে রেখেছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জমি দখল মুক্ত করার জন্য কোনো উদ্যোগ না নেওয়ায় তা বেহাত হয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে, রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে এসব জমি বেদখল হয়ে যাচ্ছে। লিজ দেওয়া না হলেও তাদের সঙ্গে আর্থিক লেনদেনের কারণে বেহাত জমি উদ্ধারের কোনো তৎপরতা নেই।

জানা যায়, বাংলাদেশ রেলওয়ের জমি রেললাইন থেকে দুই পাশে ১২০ ফুট চওড়া। কোথাও কোথাও তা ৪০০ ফুট পর্যন্ত রয়েছে। তবে রেল স্টেশন এলাকায় ২ হাজার ফুট এলাকা জুড়ে জমি রয়েছে। রেলওয়ে একসময় শুধু কৃষিভিত্তিক জমি লিজ দেয়। বাণিজ্যিক লিজ অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে কৃষি লিজও বন্ধ রয়েছে। কৃষি লিজ নিয়ে শুধু কৃষি আবাদ করার কথা। শ্রেণি পরিবর্তন করে কেউ রাস্তা, বিপণি বিতান, পাকা কোনো স্থাপনা, মার্কেট নির্মাণ বা দেওয়াল দিয়ে দখলে নেওয়ার কোনো সুযোগ নেই। এমন কাজ কেউ করে থাকলে লিজ গ্রহীতা অবৈধ দখলদার হিসেবে গণ্য হবেন। বর্তমানে মদনগঞ্জ থেকে নরসিংদী সড়কে সব দখলদারই অবৈধ। তবে কোনো শিল্পমালিক জমির শ্রেণি পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার কথা। এ সড়কে কোনো শিল্পমালিক শ্রেণি পরিবর্তনের কোনো প্রকার অনুমতি নেননি। ফলে সব শিল্পমালিক অবৈধ দখলদার হয়ে রাস্তা নির্মাণ করেছেন। তাদের বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সরজমিন অনুসন্ধানে জানা যায়, তালতলা এলাকায় বিএনপি-কর্মী মুজিবুর রহমান, জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, প্রভাবশালী তুহিনুর রহমান, আওয়ামী লীগ নেতা ফিরোজ মিয়া, বৈরাবরটেক এলাকায় পিপিএল কোম্পানি লিমিটেড, বস্তল এলাকায় অ্যাম্পায়ার স্টিল মিল, তালতলা সুপার মার্কেট, মহিউদ্দিন পেপার মিলস লিমিটেড, সৃজন আবাসন প্রকল্প, রক্সি পেইন্ট, গ্যাস্টন ব্যাটারি কারখানা, কাঠারাবো এলাকায় দেশপ্যাক কোম্পানি লিমিটেডের দখলে রেলওয়ের জমি রয়েছে। বস্তল এলাকায় শাহজাহান ফার্নিচার, শেজাদ পারভেজ স্পিনিং মিলস, রহমান স্পিনিং, মরিচটেক এলাকায় বিআর স্পিনিং মিলস লিমিটেড, নয়াপুর এলাকায় অবৈধ দলখদার বাচ্চু মেম্বার ও আবু সিদ্দিক মিয়া রেলওয়ের সম্পত্তি বিক্রি করে দেওয়ার পর সিন্ডিকেটের মাধ্যমে রেলওয়ের জমি দখল করে রেখেছেন।

এলাকাবাসীর অভিযোগ, তালতলা এলাকার রেলওয়ের বিশাল জায়গা জুড়ে মাছ, মাংস ও সবজির বাজার দিয়ে দোকানপ্রতি প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আদায় করে থাকেন বিএনপি-কর্মী মজিবুর রহমান। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশকে ম্যানেজ করে এসব অপকর্ম করে যাচ্ছেন। তার এসব অপকর্মে বাধা দিলে হয়রানির জন্য চাঁদাবাজির মামলা দিয়ে থাকেন। এলাকাবাসীর অভিযোগ, মজিবুর রহমান সরকারি জায়গা থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা অবৈধভাবে আয় করে থাকেন। মালিপাড়া থেকে বস্তল পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় মিলকারখানা, দোকানপাট স্থাপন করতে হলে তার অনুমতি নিতে হয় ৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক সবজি বিক্রেতা জানান, মজিবুর রহমান প্রতিদিন প্রতি দোকান থেকে তার নাতি নাইমের মাধ্যমে টাকা আদায় করেন। অন্য পাশে সামসুল আলম নামে আরেক ব্যক্তি রেলওয়ের জায়গায় মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়েছেন।

মালিপাড়া গ্রামের ফজলুল হক নামের এক প্রবাসী জানান, তালতলা এলাকায় মজিবুর রহমান রেলওয়ের পাশে তার ৭ শতাংশ জমি দখল করেছেন। এতে প্রতিবাদ করায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। ভুক্তভোগী উত্তর কাজীপাড়া গ্রামের আব্দুল বাতেন জানিয়েছেন, রেলওয়ে থেকে তিনি জমি লিজ নিয়ে ভোগদখল করছেন। মুজিবুর রহমান জোরপূর্বক একটি কোম্পানির পক্ষে তার জমি দখল করে দিয়েছেন। অভিযুক্ত মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘লিজ নিয়ে সম্পত্তি ভোগদখলে আছি। এখানে শুধু আমিই না অনেকেই জমি দখলে রেখেছেন।’

জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম বলেন, রেলওয়ের কাছ থেকে তিনি লিজ নিয়েই দোকানপাট নির্মাণ করে ভাড়া দিয়েছেন। তার দখলে কোনো অবৈধ জমি নেই।

বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার সাউদ সুমন শফিউল্লাহ বলেন, মদনগঞ্জ-নরসিংদী সড়কটি রেলওয়ের পরিত্যক্ত থাকায় প্রভাবশালীরা দখল করেছে। তবে রেলওয়ের কেউ আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকলে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ দখলদারদের শিগগিরই উচ্ছেদ করা হবে।

Previous Post

নারায়ণগঞ্জের ২ মামলায় বিএনপির ৯০ নেতাকর্মীর জামিন

Next Post

‘পুলিশ ঘুমায় আর ছিনতাইকারী কোপায় !’

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

Next Post
‘পুলিশ ঘুমায় আর ছিনতাইকারী কোপায় !’

‘পুলিশ ঘুমায় আর ছিনতাইকারী কোপায় !’

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য