• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জে মসজিদের জমি দখল করে মেলা-জুয়া !

Friday, 6 October 2023, 9:27 pm
রূপগঞ্জে মসজিদের জমি দখল করে মেলা-জুয়া !
11
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে মসজিদের জমি অবৈধভাবে দখল করে অবৈধ মেলার আয়োজনের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। মসজিদের জমি দখল করে মেলার আয়োজন করায় স্থানীয় বাসিন্দা ও এলাকার আলেম ওলামারা ক্ষোভ প্রকাশ করেছে ইউপি সদস্য ফারুকের বিরুদ্ধে।

ইছাখালী উত্তর পাড়া জামে মসজিদের সাড়ে ৫ শতাংশ জমি অবৈধভাবে মেলার আয়োজন করতে এবং দখলে নিতে বালু ভরাট করেছেন কায়েতপাড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফারুক হোসেন। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী উত্তরপাড়া এলাকায় ঘটে এ জমি দখলের ঘটনা ঘটে।

শুধু তাই নয়, শীতলক্ষ্যা নদীর জমি, মসজিদের জমিসহ নিরীহদের জমি জোরপুর্বক জবরদখলে বিভিন্ন প্রতিষ্ঠানকে সহযোগীতা করে ইউপি সদস্য ফারুক হোসেন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। এই ইউপি সদস্য’র সহযোগীতায় গাজী সেতুর উভয় পাশে খনন ও বালু ভরাটের কারনে ঝুকির মধ্যে রয়েছে সেতুটি এমনও অভিযোগ রয়েছে। এসব ব্যপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

ইছাখালী উত্তর পাড়া জামে মসজিদের জমিদাতার নাতি কেরামত আলী, হাসিবুর, নুর মোহাম্মদ ও মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, প্রায় ৬০ বছর আগে তাদের দাদা মৃত সৈয়দ আলী ৫.৫০ শতাংশ জমি ইছাখালী উত্তর পাড়া জামে মসজিদের নামে ওয়াকফা করে দিয়ে যান। কিন্তু বিগত বেশকিছুদিন যাবৎ ইছাখালী এলাকার ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফারুক হোসেন জমিটা দখলে নিতে নানাভাবে পায়তারা করে আসছিল। পরে গতকাল তিনি তার লোকজন নিয়ে এসে জমিতে জোরপূর্বক বালু ভরাট করে ফেলেন। এতে বাঁধা দিতে গেলে ইউপি সদস্য ফারুক হোসেন বলেন জমিটা আমার প্রয়োজন এখানে মেলা বসানো হবে তাই বালু ভরাট করেছি। মসজিদের জমি মেলার আয়োজন করার নামে তিনি বালু ভরাট করে দখলে নিয়েছেন। বালু ভরাটের পর মেলার জন্য বিভিন্ন দোকানপাট নির্মাণ করা শুরু করেছে। কেউ কথা বলতে গেলেই হুমকি ধামকি দিয়ে আসছেন তিনি। অথচ আমার দাদা এই জমিটি মসজিদের নামে দিয়ে গেছেন। এই ইউপি সদস্যের কাছে সমাজের শত শত পরিবার অসহায়। আমরা এর প্রতিকার চাই। সে একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে এমন কর্মকান্ড করছে তার খুটির জোর কোথায়।

নাম না প্রকাশ শর্তে এলাকার বেশ কয়েকজন বলেন, কায়েতপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার শীতলক্ষ্যা নদীর তীর ঘেষে রেডিমিক্স, ডকইয়ার্ডসহ বেশ কয়েকপি বড় ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ইউপি সদস্য ফারুক হোসেনের রয়েছে লাঠিয়াল বাহিনী। আর এ বাহিনী দিয়ে এসব প্রতিষ্ঠানকে নদীর জমিসহ নিরীহদের জমি জোরপুর্বক জবরদখল করে সহযোগীতা করছে ইউপি সদস্য ফারুক হোসেন। রাস্তা মেরামত বাবদ এসব প্রতিষ্ঠান থেকে লাখ লাখ এনে আত্বসাত করেছেন। অথচ রাস্তা মেরামত করেনি। এছাড়া প্রতিষ্ঠান গুলো দেখভাল করার জন্যও লাখ লাখ টাকা আদায় করছে এই ইউপি সদস্য। এই ইউপি সদস্য’র সহযোগীতায় গাজী সেতুর উভয় পাশে খনন ও বালু ভরাটের কারনে ঝুকির মধ্যে রয়েছে সেতুটি। তার লাঠিয়াল বাহিনীর ভয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস টুকুও কেউ পায়না কেউ। দূর্নীতির অভিযোগ এনে গত মাসে স্থানীয় এলাকাবাসী ইউপি সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেন।

এ বিষয়ে ইছাখালী উত্তর পাড়া জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম বলেন, আমাদের বাবা দাদার আমল থেকে মসজিদটি সমাজের মানুষ এবাদত করেছেন। অথচ একজন জনপ্রতিনিধি তিনি আমাদের মসজিদের জমি দখলে নিয়ে মেলা বসাচ্ছেন এটা কেমন। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, জমিটা বালু ভরাট করেছি এটা ঠিক। কিন্তু জমি দখলে নিয়েছি এটা ঠিক না। মসজিদের জমি দখলে নিয়েছি এটা নয় এখানে একটি মেলার আয়োজন করা হয়েছে মেলা শেষ হলে খালি হয়ে যাবে। এছাড়া আমার বিরুদ্ধে আনিত অন্যান্য অভিযোগ গুলো মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদ আলী বলেন, মসজিদের জমি দখলের বিষয়ে এলাকাবাসী আমাকে জানিয়েছেন। আমি আবার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফয়সাল হক বলেন, স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার কয়েকজন এসে জানিয়ে গেছেন। কোন প্রকার অনুমোতি ছাড়া মেলা বসতে দেয়া হবেনা। এছাড়া মসজিদ দখলের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে , প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি হিরা, সম্পাদক রনি

Next Post

মেঘনায় ট্রলারডুবি : মা ও দুই সন্তানসহ নিখোঁজ ৬

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

Next Post
মেঘনায় ট্রলারডুবি : মা ও দুই সন্তানসহ নিখোঁজ ৬

মেঘনায় ট্রলারডুবি : মা ও দুই সন্তানসহ নিখোঁজ ৬

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য