• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নির্বাচনী হলফনামায় যা বললেন শামীম ওসমান ! গুঞ্জন

Monday, 4 December 2023, 5:41 pm
নির্বাচনী হলফনামায় যা বললেন শামীম ওসমান ! গুঞ্জন
10
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

শামীম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি হলেও শামীম ওসমান ও তার পরিবারের নানা অজানা তথ্য নিয়ে সংবাদ প্রকাশ ও আলোচনা সমালোচনা  করতে ভয়  পায় সকলেই ।  এই শামীম ওসমান এতোটাই পরিপক্ক রাজনীতিবিদ তিনি দিন কে রাত আবার রাত কে দিন বানাতেও মহাপটু হিসেবেই সকলের কাছে পরিচয় ।

আর এমন পটু ধারণার কারনেই অনেক অজানা তথ্য প্রকাশ করতে সাহস না পেলেও এবার শামীম ওসমানের দাখিল করা কিছু তথ্য রুলে ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে তোলপাড়ের সৃষ্টি হয়েছে । সর্বত্র চলছে গুঞ্জন।

অনেকেই বলেছেন, ‘শামীম ওসমান পরিপক্ক রাজনীতিবিদ  হওয়ায় তার দাখিল করা হলফনামায় প্রকাশ পেয়েছে অনেক কিছুই ।  আবার অপ্রকাশিত রয়েছে নানা বিষয়।  যা  নগরবাসীর মুখে উচ্চারিত হলেও প্রমান করা কঠিন হবে বিধায় কেউ কোন রা করেন না । ‘

শামীম ওসমান তার নির্বাচনের লক্ষ্যে দাখিল করা হলফনামায় যা বলেছেন  :

১০ বছর ধরে টানা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। এর আগে ১৯৯৬ সালে সপ্তম সংসদেও তিনি সংসদ সদস্য ছিলেন।

১০ বছরের ব্যবধানে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন তিনি। বেড়েছে আয়, কিনেছেন দুটি গাড়ি ও জমি।

কিন্তু ১০ বছরেও শোধ করেননি প্রবাসী বন্ধুর ২৬ লাখ ৬৯ হাজার ৯৫০ টাকার দেনা।

দশম, একাদশ ও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে জমা দেওয়া শামীম ওসমানের হলফনামা বিশ্লেষণে এই তথ্য জানা গেছে।

৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে একই আসনে প্রার্থী হয়েছেন রাজধানী লাগোয়া নারায়ণগঞ্জের এই প্রভাবশালী নেতা।

হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৪ সালে শামীম ওসমানের দেনা ছিল ৯৬ লাখ ৬৯ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে প্রবাসী বন্ধু অনুপ কুমার সাহা তার কাছে পেতেন ২৬ লাখ ৬৯ হাজার ৯৫০ টাকা এবং তার স্ত্রীর আপন বড়ভাই শামীম আহমেদ পেতেন ৬০ লাখ টাকা।

২০১৮ সালের হলফনামা অনুযায়ী, স্ত্রীর বড়ভাইয়ের দেনা শোধ করলেও বন্ধুর দেনা শোধ করেননি শামীম ওসমান। বন্ধুর দেনার সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের বিপরীতে ব্যাংক ঋণও যুক্ত হয় শামীম ওসমানের নামে।

একাদশ সংসদ নির্বাচনের সময় তার ঋণ ছিল ১৩ কোটি ৮৮ লাখ ৭ হাজার ৮১৭ টাকা। বর্তমানে তার ঋণ আরও বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ৬ লাখ ১২ হাজার ৩৭৬ টাকা। এর মধ্যে বন্ধু অনুপ কুমারের ২৬ লাখ টাকাও রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য শামীম ওসমান রোববার রাতে গণমাধ্যম কে বলেন, “মূলত আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধু। আর ও (অনুপ) পুরোপুরি প্রবাসীও না। বাংলাদেশেও থাকে, বিদেশেও থাকে। আমরা যেহেতু খুবই ঘনিষ্ঠ বন্ধু, ওরও টাকার প্রয়োজন হয়নি, তাই নেয়নি। এইটা আমাদের মধ্যে নতুন কিছু না।

বিগত সময়ের তুলনায় ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “আমার মূলত শিপিং বিজনেস। ব্যাংক লোন নিয়ে জাহাজ তৈরি করা হয় আমার প্রতিষ্ঠানে। কোভিড ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সংকটে পড়তে হয়েছে। ফলে বাড়ি বন্ধক রেখে লোন নিতে হয়েছে। এই সংকট শুধু আমার নয়; অন্য ব্যবসায়ীদেরও একই পরিস্থিতি।”

হলফনামা অনুযায়ী, ২০১৪ সালে শামীম ওসমানের বাড়িভাড়া, ব্যবসা, সঞ্চয়পত্র বা আমানতের সুদসহ বিভিন্ন খাতে আয় ছিল ২৭ লাখ ৪৩ হাজার ৮২৭ টাকা। ২০১৮ সালে একইখাতে (সংসদ সদস্য হিসেবে সম্মানিভাতা যুক্ত) আয় বেড়ে দাঁড়ায় ৬৩ লাখ ৩ হাজার ৬৭০ টাকা। ২০২৩ সালে এই আয় বেড়ে দাঁড়িয়েছে ৭৯ লাখ ৭ হাজার ৪৯৩ টাকা।

১০ বছর আগে শামীম ওসমানের স্থাবর সম্পত্তি ছিল ৪ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ৪৯২ টাকা। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ৫ বছর পর ২০১৮ সালে তার অস্থাবর সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১০ কোটি ৬০ লাখ ৭৪ হাজার ৮৩৯ টাকায়।

যদিও ২০২৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার ৫৪৭ টাকা। অর্থাৎ গত পাঁচ বছরে শামীম ওসমানের অস্থাবর সম্পদ কমেছে।

২০১৪ সালে শামীম ওসমানের কোনো গাড়ি ছিল না। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ৫৬ লাখ ৯৩ হাজার টাকা মূল্যের টয়োটা ল্যান্ডকুজার নামে একটি গাড়ি কেনেন তিনি। এটি ২০১৮ সালের হলফনামায় উল্লেখ করেন তিনি। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ৮১ লাখ ৭৬ হাজার টাকার একই মডেলের আরেকটি গাড়ি কেনেন তিনি।

১০ বছর আগে শামীম ওসমানের স্থাবর সম্পদের তালিকায় ১০ শতাংশ জমি, ১৬ শতাংশ জমির ওপর দোতলা আবাসিক বাড়ি, হেবাসূত্রে ৯ কাঠা জমি ছিল। ২০১৮ সালের হিসাব অনুযায়ী, সোনারগাঁয়ের বারদী ইউনিয়নে ১২৩ শতাংশ এবং পূর্বাচল নিউ টাউনে ১০ কাঠা জমি কেনেন তিনি। তবে গত ৫ বছরে স্থাবর সম্পত্তির তালিকায় নতুন কোনো জমির পরিমাণ যুক্ত হয়নি।

বর্তমানে কয়েক কোটি টাকা ঋণগ্রস্ত হলেও শামীম ওসমানের গত দশ বছরে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। ২০১৪ সালে তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল একটি। ২০১৮ সালে বেড়ে দাঁড়ায় চারটিতে। বর্তমানে তিনি পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো হল- জ্বালানি তেল আমদানি, পরিবহন ও সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স জেড এন করপোরেশন, শিপিং (পণ্য এবং জ্বালানি পরিবহন) প্রতিষ্ঠান জেড এন শিপিং লাইন্স লিমিটেড, শিপিং (জ্বালানি পরিবহন) প্রতিষ্ঠান মাইশা এন্টারপ্রাইজ, খান ব্রাদার্স ইনফোটেক লিমিটেড এবং উইসডম নিটিং মিলস্ লিমিটেড।

খান ব্রাদার্স ইনফোটেক লিমিটেড এবং উইসডম নিটিং মিলস্ লিমিটেড নামে প্রতিষ্ঠান দুটি তার নামে নতুন যুক্ত হওয়া ব্যবসা প্রতিষ্ঠান। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দাখিল করা ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় এ দুটি প্রতিষ্ঠানের নাম ছিল না।

ওই সময় শীতল এসি ট্রান্সপোর্ট লিমিটেড নামে প্রতিষ্ঠানটি উল্লেখ থাকলেও এবার তিনি সেটি উল্লেখ করেননি।

Previous Post

আড়াইহাজারে গণপিটুনীতে রায়হান নিহত

Next Post

শাহজাহান ভূঁইয়ার হলফনামায় ঘিরে ব্যাপক গুঞ্জন

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
শাহজাহান ভূঁইয়ার হলফনামায় ঘিরে ব্যাপক গুঞ্জন

শাহজাহান ভূঁইয়ার হলফনামায় ঘিরে ব্যাপক গুঞ্জন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য