• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জে গ্যাস সংকট : ধুঁকছে শিল্প, আবাসিকেও চরম অবস্থা

Tuesday, 26 December 2023, 2:51 pm
নারায়ণগঞ্জে গ্যাস সংকট : ধুঁকছে শিল্প, আবাসিকেও চরম অবস্থা
7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় অবস্থিত রপ্তানিমুখী টোটাল ফ্যাশন লিমিটেড সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার গ্যাস পেলেও অন্য দিন সেভাবে পাচ্ছে না। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসিব উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘গ্যাস-সংকটে কারখানার উৎপাদন তিন ভাগের এক ভাগে নেমে এসেছে।’

নারায়ণগঞ্জে রপ্তানিমুখী পোশাক কারখানার সংখ্যা আট শতাধিক। ডাইং প্রতিষ্ঠান তিন শতাধিক। সবখানেই গ্যাসের সংকট আছে। পঞ্চবটী বিসিক শিল্পনগরীতে অবস্থিত রপ্তানিমুখী ফেয়ার অ্যাপারেলস লিমিটেডের প্রতিদিন কাপড় উৎপাদনের ক্ষমতা ৩০ টন। এখন উৎপাদিত হচ্ছে ১০-১২ টন। এমএস ডাইং লিমিটেড বলছে, ২৪ ঘণ্টার মধ্যে ৫ থেকে ৬ ঘণ্টা গ্যাস পাওয়া যাচ্ছে। সক্ষমতা ৪০ টন হলেও উৎপাদিত হচ্ছে ১৫ টন।

রান্নার চুলা জ্বালাতে না পেরে আবাসিক গ্রাহকেরা পড়েছেন বেশি ভোগান্তিতে। পাইপলাইনে গ্যাস না থাকায় আবাসিক গ্রাহকদের বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার, ইলেকট্রিক চুলা ও লাকড়ির চুলা ব্যবহার করতে হচ্ছে।

নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি মনসুর আহমেদ বলেন, সাপ্তাহিক বন্ধের দিনে গ্যাসের চাপ ভালো থাকলেও অন্য দিন চাপ কমে যাচ্ছে। রপ্তানির স্বার্থে উৎপাদন ঠিক রাখতে শিল্পে সব সময় গ্যাস সরবরাহ রাখা দরকার।

গত শনিবার দুপুরে মুন্সিগঞ্জ বিসিক শিল্পনগরী এলাকায় গিয়ে দেখা গেছে, গ্যাস পাচ্ছে না মুন্সিগঞ্জের কারখানাগুলোও। প্রত্যাশা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির ব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম বলেন, ‘লাইনের গ্যাস নেই। তাই জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করছি।’

জানতে চাইলে তিতাস গ্যাস নারায়ণগঞ্জ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মামুনার রশিদ গণমাধ্যমকে বলেন, গ্যাসের সরবরাহ বাড়েনি। আর তিতাস গ্যাস মুন্সিগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক মো. মেজবা উদ্দিন বলেন, মুন্সিগঞ্জে গ্যাস-সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে।

জ্বলছে না রান্নার চুলা, ভোগান্তি

রান্নার চুলা জ্বালাতে না পেরে আবাসিক গ্রাহকেরা পড়েছেন বেশি ভোগান্তিতে। পাইপলাইনে গ্যাস না থাকায় আবাসিক গ্রাহকদের বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার, ইলেকট্রিক চুলা ও লাকড়ির চুলা ব্যবহার করতে হচ্ছে।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাগবাড়ি এলাকার গৃহিণী আমেনা বেগম বলেন, ‘গ্যাস না থাকায় ইলেকট্রিক চুলা ব্যবহার করছি। এতে প্রতি মাসে বাড়তি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। আবার তিতাস গ্যাসকেও বিল পরিশোধ করতে হচ্ছে।’ শহরের মাসদাইর এলাকার বাসিন্দা গৃহিণী মাকসুদা বেগম জানান, গভীর রাতে গ্যাস এলেও সকাল ছয়টার আগে চলে যাচ্ছে। বাবুরাইল এলাকার গৃহবধু সাহিদা হোসেন বলেন, দীর্ঘ ১৫ বছরের বেশী সময় যাবৎ সেই কবরী এমপি থাকাবস্থায় গ্যাসের দাবীতে আন্দোলন করাকালে যে গ্যাসের শংকট শুরু হয়েছিলো তা আজো ঠিক হয় নাই । মধ্য রাতে টিম টিম করে জ্বলে গ্যাস ।  চরম কষ্টে কখনো এলপি আবার কখনো ইলেকট্রিক চুলা আবার কখনো লাড়কি কিনে এনে রান্না করতে হচ্ছে । অথচ গ্যাসের বিলতো আর মাফ হবে না ।

মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকার গৃহিণী বুলবুলি বেগম বলেন, গ্যাস নেই, এলপিজি কেনার সামর্থ্য নেই; তাই মাটির চুলায় রান্না করতে হয়। এমন দুর্ভোগ শুধু তাঁর একার নয় বলেও মন্তব্য করেন তিনি।

দেশি গ্যাস অনুসন্ধানের তাগিদ

চলতি বছরের জানুয়ারি মাসে গ্যাসের দাম গড়ে ৮০ শতাংশ বাড়ানো হয়। শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ দেওয়ার নামে দাম বাড়ানো হয় ১৭৯ শতাংশ।

তৈরি পোশাক খাতের মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সহসভাপতি মো. নাছির উদ্দিন বলেন, সরকার গ্যাসের দাম বাড়িয়েছে কিন্তু নিয়মিত গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না।

এ পরিস্থিতিতে দেশি গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে জোর দেওয়ার তাগিদ দেন ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্যেষ্ঠ সহসভাপতি এম শামসুল আলম। তিনি বলেন, এলএনজি আমদানি করে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করার কথা বলেই দাম বাড়ানো হয়েছিল। এখন ডলার–সংকটে আমদানি করতে পারছে না। তাই স্বাভাবিক গ্যাস সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। দেশি গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে জোর তৎপরতা না নিলে গ্যাস–সংকট থেকে ভোক্তা সহজে মুক্তি পাবেন না। বরং সংকট আরও ঘনীভূত হতে পারে।

Previous Post

নারায়ণগঞ্জের দূদক কর্মকর্তা রিজিয়ার কান্ড ! হতবাক সহকর্মীরা

Next Post

ডাঃ ইভাকান্ডে ৮ প্রিজাইডিং কর্মকর্তাসহ ১২ জন শোকজ

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
ডাঃ ইভাকান্ডে ৮ প্রিজাইডিং কর্মকর্তাসহ ১২ জন শোকজ

ডাঃ ইভাকান্ডে ৮ প্রিজাইডিং কর্মকর্তাসহ ১২ জন শোকজ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য