• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আন্ডা বাহিনীর প্রধান রফিকসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

Wednesday, 31 January 2024, 11:37 am
আন্ডা বাহিনীর প্রধান রফিকসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা
10
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

শত শত কোটি টাকার সম্পত্তি দখল ও ক্রয় বিক্রয় করার কারণে আধিপত্য বিস্তারসহ পূর্ব শত্রুতার জের ধরে রূপগঞ্জ উপজেলার নাওড়া গ্রামে রফিক বাহিনীর হামলায় গুলিবিদ্ধ তাজেল ইসলাম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

২৯ জানুয়ারি, সোমবার বেলা আড়াইটার দিকে কায়েতপাড়া ইউনিয়নের রফিক বাহিনীর তাণ্ডবে চোখে গুলিবিদ্ধ হন তিনি। এ ঘটনায় আহত ১৩ জনের ৫ জন এখনও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, হামলার ঘটনায় ভুক্তভোগীরা রূপগঞ্জ থানায় মামলা করতে গেলেও মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মামলা নেওয়া হয়নি।

এদিকে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা। অভিযোগ তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, ২৯ জানুয়ারি, সোমবার দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক ও তার ভাই মিজানুর রহমান উপস্থিতিতে ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী নাওড়া গ্রামের নিরীহ বাসিন্দাদের ওপর বর্বর হামলা চালায়।

এ ঘটনায় গুলিবিদ্ধ ৮ জনসহ আহত হয় ১৩ জন। এর মধ্যে পাঁচজন বর্তমানে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে তাদের পরিবার। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে সন্ত্রাসীদের ভয়ে এলাকাছাড়া হয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, তাজেল ইসলাম নাওড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে। সোমবার দুপুরে সন্ত্রাসী তার বাড়িতে হামলা শুরু করে। আশপাশের লোকজন তাকে রক্ষা করতে আসলে সন্ত্রাসীরা ব্যাপকভাবে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তাজেল। এ সময় রফিক বাহিনীর সদস্য আব্দুর রহমান তাকে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে। এতে তার মুখমণ্ডল ক্ষতিগ্রস্থ হয়, নাকের ছিদ্র কেটে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের স্থানান্তর করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে হস্তান্তর করা হয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত তাজেলের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন তার বাবা মোক্তার হোসেন।

চিকিৎসকের বরাত দিয়ে মোক্তার হোসেন বলেন, তার অবস্থা খুবই গুরুতর। হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত মুহাম্মদ জাগু প্রধান, আলাদি প্রধান, মোহাম্মদ আলআমিন, জয়নাল প্রধানও গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

হামলার শিকার লিপি প্রধান, মাসুদা প্রধান, জেসমিন প্রধানসহ বেশ কয়েকজন নারী চিকিৎসা নিয়েছেন। কিন্তু নতুন করে হামলার আশঙ্কায় আতঙ্কগ্রস্থ হয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে।

সরেজমিন গতকাল মঙ্গলবার দুপুরে নাওড়া গ্রামে গিয়ে দেখা যায়, পুরো গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামের অধিকাংশ বাড়িতে পুরুষশুন্য হয়ে পড়েছে।

গ্রামের বাসিন্দা নুরজাহান বেগম জানান, রফিক বাহিনীর ফের সন্ত্রাসী হামলার ভয়ে অধিকাংশ বাড়ির পুরুষরা এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মোতালেব ভূইয়া জানান, গত সোমবার রফিক ও মিজান বাহিনীর সন্ত্রাসীরা নাওড়া গ্রামের মানুষের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট করার পর ৮ জনকে গুলিবিদ্ধ করে শিশুসহ ১৩ জনকে আহত করে।

প্রবীন এ নেতা বলেন, সারাজীবন দল করে আমাদের দল ক্ষমতায় থাকাকালীন দলের হাইব্রিড ভূমিদস্যু রফিক বাহিনী আমাদের গুলি করছে, বাড়িঘর ছাড়া করছে। স্থানীয় প্রশাসনের রহস্যজনক ভূমিকার কারণে সন্ত্রাসীরা গ্রেফতার হচ্ছেনা।

এদিকে, হামলার ঘটনায় মোস্তাফিজুর রহমান নীরব বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন। এতে হামলাকারীদের মধ্যে রফিকুল ইসলাম ও তার ভাই মিজানসহ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে অভিযুক্ত করা হয়।

অভিযোগে মোস্তাফিজুর রহমান নিরব বলেন, আসামিরা অত্যন্ত উচ্ছৃঙ্খল, দাঙ্গাবাজ, ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা দীর্ঘদিন যাবত আমাদের পরিবার ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব পোষণ করে আসছে। আমাদের বাড়িঘর ও জমিজমা দখল করতে রফিকুল ইসলামের নির্দেশে মিজানুর রহমান ও কালা জসুর নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী নিয়ে আগ্নেয়াস্ত্র, শটগান, দা, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল,সুইচ গিয়ার, চাকু, লোহার রড, এস এস পাইপ, হাতুড়ি নিয়ে আমাদের উপর হামলা চালায়। এই ঘটনায় ১৩ জন আহত হয়। এর মধ্যে ৮ জন গুলিবিদ্ধ হয়। বর্তমানে ৫ জন গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে।

মামলার বাদী মোস্তাফিজুর রহমান নিরব জানান, সোমবার দুপুরে ও বিকেলে দুই দফায় হামলায় আমাদের পরিবার ও আশপাশের ৬ থেকে ৭ বাড়ির মোট ১৩ জন গুরুতর আহত হয়। সন্ত্রাসীরা এখনো হামলার পরিকল্পনা করছে। আমরা ভীত সন্ত্রস্ত হয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার অথবা একজন হামলাকারীকে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ।

Previous Post

কার্টুন ভর্তি ৪২ লাখ রানাকান্ডে তোলপাড় ! ধামাচাপার চেষ্টা

Next Post

অপরাধ সূচকে শীর্ষে বসুন্ধরার চেয়ারম্যান ও এমডি !

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
অপরাধ সূচকে শীর্ষে বসুন্ধরার চেয়ারম্যান ও এমডি !

অপরাধ সূচকে শীর্ষে বসুন্ধরার চেয়ারম্যান ও এমডি !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য