• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জে পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের সখ্যতা !

পুলিশের বিরুদ্ধে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ

Wednesday, 31 January 2024, 3:13 pm
নারায়ণগঞ্জে পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের সখ্যতা !
44
SHARES
143
VIEWS
Share on FacebookShare on Twitter

“স্যার অহন যান গা আমি পরে ফোন দিয়া আইয়া দেখা করমু নে !“ নারায়ণগঞ্জ শহেরর জিমখানা বস্তি, র‌্যালী বাগান বস্তি, টানবাজার সুইপার পট্টি,  নিতাইগঞ্জের বাপ্পি চত্তর, বাবুরাইলের তাঁতী পাড়ার মোড়, কলেজ রোড, গলাচিপাসহ নগরীর প্রায় প্রতিটি এলাকায় মাদকের আস্তানায় এমন উক্তি প্রায়ই শোনা গেলেও আসলে সাধারণ মানুষের অনেকেই অনুমান ই করতে পারেন না কে কাকে কি বলছে ! কিন্তু যিনি শুনেছেন আর যিনি বলেছেন তারা ঠিকই জানেন কে কাকে কি বলেছেন।

আর দারোগাদের এমন কান্ড ঘটানোর সাহস করেন যখন দেখেন থানার শীর্ষ কর্তা শীর্ষ মাদক ব্যবসায়ী বিটুর পক্ষে নগরীর একজন চিহ্নিত বিয়াইখ্যাত প্রবাবশাল ব্যক্তি প্রতি মাসে নির্বিঘ্নে মাদক ব্যবসা করার জন্য মাসোয়ারা দিয়ে যাচ্ছেন। শীর্ষ কর্তা যদি মাদক ব্যবসায়ী, ফুটপাতের খুনি আসাদ, রহিম মুন্সীসহ অনেকের কাছ থেকে মাসোয়ারা গ্রহণ করেন তখন আর দারোগাদের কেউ ওই টু পাইস উপার্জন করতে পিছ পা হন না। নির্লজ্জের মতো সকাল ১১ টা থেকে দুপুরের মধ্যে দিনের হিসাব দিনের মধ্যেই সম্পন্ন করেন। আবার রোষ্টার অনুযায়ী রাতের হিসাবও ভিন্ন।

এমন অসংখ্য ঘটনার পর পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের যে সখ্যতার অভিযোগ তা আবারো প্রমাণ করেছে ফতুল্লা থানার পুলিশ। নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে কাশিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফরাজিকান্দা এলাকায় ওই আসামিকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। তবে কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়রা জানায়, সোমবার ফজর নামাজের সময় এক নারীর ঘরে প্রবেশ করে মাদক কারবারি ও পুলিশের সোর্স হিসেবে চিহ্নিত সাদ্দাম হোসেন। ওই নারী ঘরের বাইরে থেকে দেখে চিৎকার করলে এলাকাবাসী জড়ো হয়ে সাদ্দামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ইয়াবা, সেবনের সরঞ্জাম, দুটি চাকু, তিনটি মোবাইল ও নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়। খবর পেয়ে ফতুল্লা থানার এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থলে গেলে স্থানীয়রা সাদ্দামকে তার কাছে সোপর্দ করে। কিন্তু এ ঘটনার কয়েক ঘণ্টা পর সাদ্দাম এলাকায় ফিরে এলাকাবাসীকে হুমকি দেয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা লাল মিয়া বলেন, ‘সকালে ফজরের নামাজ পড়তে মসজিদে গেলে হই-চই শুনতে পাই। নামাজ শেষে দেখি সাদ্দামকে আটক করে মারধর করছে জনতা। তাকে উদ্ধার করে আমাদের হেফাজতে রাখি এবং পুলিশে খবর দিই। ফতুল্লা থানার এসআই আনোয়ারের কাছে তাকে সোপর্দ করা হয়। এ সময় অনেকেই উপস্থিত ছিল। কিন্তু কয়েক ঘণ্টা পর সাদ্দামকে এলাকায় দেখা যায়। জানতে পারি, সে এলাকায় এসে বিভিন্ন জনকে হুমকি দিচ্ছে।’

পঞ্চায়েত প্রধান আলী আক্কাস বলেন, ‘সাদ্দাম এর আগেও বহু অপরাধ করেছে। এলাকাবাসী তাকে বেশ কয়েকবার মারধর করেছে। কিছু দিন আগে এক নারীর ভিডিও ধারণের চেষ্টা করে। এ ছাড়া পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় মাদক বিক্রি করে সে।’

এ বিষয়ে এসআই আনোয়ার হোসেন সাংবাদিকেদের বলেন, ‘সাদ্দাম কোনো অপরাধী না। সে পুলিশের সোর্স হিসেবে কাজ করে। কয়েকজন আসামিকে ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করেছে, তাই ষড়যন্ত্র করে তাকে আটক করেছে স্থানীয়রা। মোবাইলগুলো ওর নিজের, অন্যরা ওর পকেটে চাকু ঢুকিয়ে দিয়েছে। তার কাছে কোনো মাদক পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘ছেলেটাকে অনেক মারধর করা হয়েছে। স্থানীয়রা কেউ সাক্ষী না হওয়ায় সাদ্দামকে ছেড়ে দিয়েছি।’

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নব নির্বাচিত সহ সভাপতি কামাল হোসেন বলেন, ‘কেউ সাক্ষী না হলেও এলাকাবাসী কর্তৃক মাদক ও চাকুসহ আটক করা আসামিকে পুলিশ ছেড়ে দিতে পারে না। এটা আইনের পরিপন্থি।’

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

Previous Post

অপরাধ সূচকে শীর্ষে বসুন্ধরার চেয়ারম্যান ও এমডি !

Next Post

ডাকাত মিঠু যখন সাংবাদিক কার্ডধারী, শেল্টারে কামাল !

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
ডাকাত মিঠু যখন সাংবাদিক কার্ডধারী, শেল্টারে কামাল !

ডাকাত মিঠু যখন সাংবাদিক কার্ডধারী, শেল্টারে কামাল !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য