• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘শিয়ালের কাছে মুরগী বর্গা !’- রফিউর রাব্বি

Sunday, 9 June 2024, 11:10 pm
‘শিয়ালের কাছে মুরগী বর্গা !’- রফিউর রাব্বি
15
SHARES
48
VIEWS
Share on FacebookShare on Twitter

‘সম্প্রতি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সে জমি উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করেছে। নারায়ণগঞ্জের জমি উদ্ধারের জন্য সংসদ সদস্য শামীম ওসমানকে আহ্বায়ক করে কমিটি গঠিত হয়েছে। বুঝলাম ‘শিয়ালের কাছে মুরগি বর্গা’ দেয়া হয়েছে। এখন আমরা দেখতে চাই নারায়ণগঞ্জে কতটা জমি উদ্ধার হয়। হলে সাধুবাদ জানাবো। কিন্তু উদ্ধারকৃত জমি ভূমিদস্যুদের পেটে যাবে, তা হতে দেয়া হবে না।’

এভাবেই নারায়ণগঞ্জের রেলওয়ের জমি উদ্ধারের জন্য সংসদ সদস্য শামীম ওসমানকে আহ্বায়ক করে কমিটি গঠনের বিষয়টিকে  ‘শিয়ালের কাছে মুরগি বর্গা’ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ভূমিরক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক রফিউর রাব্বি।

রোববার (৯ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের নামে মার্কেট নির্মাণকাজ বন্ধের দাবিতে অনুষ্ঠিত  প্রতিবাদী মানববন্ধনে এ কথা বলেন তিনি।

মানববন্ধনে রফিউর রাব্বি বলেন, ‘সংবাদপত্রে দেখলাম সারাদেশে রেলওয়ের ৬ হাজার ৭২৭ একর বেদখল জমি রয়েছে।

নারায়ণগঞ্জে চিহ্নিত একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে রেলওয়েসহ বিভিন্ন সরকারি সংস্থার জমি দখলের প্রক্রিয়া অব্যাহত রেখেছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘ইতোমধ্যে বহু সরকারি জমি এসব সংস্থার অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজসে তারা আত্মসাৎ করে নিয়েছে। তারা রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের নামে ১ নম্বর রেলগেটের কাছে ইতোপূর্বে দুটি মার্কেট নির্মাণ করেছে। পরে ৪৭ হাজার ২০০ বর্গফুট জমি দখল করে তৃতীয় মার্কেট নির্মাণের পায়তারা শুরু করে ২০১২ সালে। আন্দোলনের মুখে তখন তা বন্ধ করলেও ২০২২ সালে আবার তারা সে জায়গা দখলের কার্যক্রম শুরু করে। মার্কেট বানানোর কথা বলে বিভিন্নজনের কাছ থেকে ইতোমধ্যে প্রায় শত কোটি টাকা তারা তুলে নিয়েছে বলে সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন।’

সংগঠনের সদস্যসচিব ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় এই সময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা কমিটির সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, মোটরমেকানিক্স শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম, মহিলা পরিষদ জেলা সংগঠক শোভা সাহা, সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহার উপস্থিতিতে রফিউর রাব্বি আরো বলেন, ‘রেলষ্টেশন, নৌ-টার্মিনাল ও বাসস্ট্যান্ড একসাথে হওয়ায় এখানে একদিকে রাজউক তাদের বিশদ অঞ্চল পরিকলাপনায় (ড্যাপ) মাল্টিমোডাল পরিবহন হাব নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে, পাশাপাশি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (আরএসটিপি) পরিকল্পনাতেও তা প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে শীতলক্ষ্যা নদীর পুর্ব-পশ্চিম পাড়ের সংযোগের জন্য যে কদমরসুল সেতু তৈরি হচ্ছে তার পথও এইটি। সুতরাং কোন ভাবেই এখানে মার্কেট হতে দেয়া যাবে না।’

Previous Post

গম জসিমের দূর্ণীতি : 'সকলেই ম্যানেজ লিখলে কি হইবো !'

Next Post

সকলে টাকা খেয়ে রাজাকারের বংশধরকে জিতিয়েছে - সেলিম ওসমান

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
সকলে টাকা খেয়ে রাজাকারের বংশধরকে জিতিয়েছে – সেলিম ওসমান

সকলে টাকা খেয়ে রাজাকারের বংশধরকে জিতিয়েছে - সেলিম ওসমান

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য