• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ঈদ ভোগান্তি : ঢাকা সিলেট মহাসড়কে ১৫ কিলোমিটার

Friday, 14 June 2024, 10:38 pm
ঈদ ভোগান্তি : ঢাকা সিলেট মহাসড়কে ১৫ কিলোমিটার
2
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের হাইওয়েতে ১২ কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়েছে। দুপুরের পর থেকেই এই এলাকায় যানজটে ভোগান্তিতে পড়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ঘরমুখী মানুষেরা।

এ ছাড়া দিনভর যানজট ছিল ঢাকা-মদনপুর বাইপাস (এশিয়ান হাইওয়ে) সড়কের ১৫ কিলোমিটারজুড়ে।

আজ শুক্রবার রাত ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কের প্রায় ৯ কিলোমিটারজুড়ে যানজট ছিল।

এর আগে আজ বিকেলে সরেজমিন ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর সেতু থেকে ভুলতা চৌরাস্তা পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। কোনো কোনো যানবাহনের চালক ও যাত্রীরা বলছেন, মাত্র ১২ কিলোমিটার সড়ক পেরোতে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা পর্যন্ত সময় লেগেছে। ঈদযাত্রায় এমন যানজটের ফলে বিরক্ত যাত্রীরা। জৈষ্ঠ্যের গরমে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে বেশি কষ্ট পেয়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা। হাইওয়ে পুলিশ বলছে, ভোগান্তিহীন ঈদযাত্রা নিশ্চিত করতে তারা চেষ্টা করছে।

আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কটির ১২ কিলোমিটার ঘুরে বিভিন্ন স্থানে সড়ক নির্মাণের কাজ করতে দেখা গেছে। যাত্রামুড়া এলাকায় সড়ক নির্মাণে ব্যবহৃত বেশকিছু ট্রাক ও এক্সকাভেটরকে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করতে দেখা গেছে। তারাব চৌরাস্তা, রূপসী বাসস্ট্যান্ড, ভুলতা ও গোলাকান্দাইল মোড়ে মহাসড়ক দখল করে লেগুনা, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড ছিল আগের মতোই। এসব অবৈধ স্ট্যান্ডে থাকা যানবাহনগুলো সড়ক আটকে যাত্রী ওঠানামা করছে।

যাত্রামুড়া বাজার ও তারাব থেকে ভুলতা পর্যন্ত সড়কের দুই পাশ দখল করে অলস বাস ও ট্রাক পার্কিং করে রাখতে দেখা গেছে। রূপসী, বরপা, ভুলতা ও গোলাকান্দাইল মোড়গুলো রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার দখলে ছিল। এ ছাড়া ভুলতা উড়ালসড়কের নিচের মহাসড়ক দখল করে গড়ে তোলা অন্তত ১২টি অবৈধ স্ট্যান্ডে শত শত যানবাহন পার্কিং করে রাখতে দেখা যায়। মহাসড়কের ১২ কিলোমিটারজুড়েই তিন চাকার ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেখা যায়। সড়কজুড়ে গরুবাহী ধীরগতির ট্রাক ছিল চোখে পড়ার মতো।

পরিবার নিয়ে নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জের নবীগঞ্জে যাচ্ছেন ব্যবসায়ী ফয়েজ আলী। রূপসী মোড় এলাকায় তিনি বলেন, টিকিট প্রতি ১৮০ টাকা করে বেশি ভাড়ায় বাসে উঠেছেন। কাঁচপুর থেকে রূপসী আসতে তাঁদের দেড় ঘণ্টার বেশি সময় লেগেছে। স্বাভাবিক সময়ে এই পথ পেরোতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে। যানজটের জন্য মহাসড়কের বিশৃঙ্খলা আর সড়ক নির্মাণের কাজকে দায়ী করেন এই যাত্রী।

ঢাকা–কিশোরগঞ্জ রুটে চলাচলকারী যাতায়াত পরিবহনের চালক আবদুল্লাহ বলেন, সকালে ঢাকায় প্রবেশে চার ঘণ্টা যানজটে আটকে ছিলেন। যাত্রী নিয়ে ঢাকা থেকে বের হতে এক ঘণ্টা এবং কাঁচপুর থেকে রূপসী আসতে আরও দেড় ঘণ্টা যানজটে পড়ে থাকতে হয়েছে। ঈদের আগে সড়ক নির্মাণের কাজ বন্ধ না করা, লোকাল পরিবহন, সিএনজি, ইজিবাইক ও লেগুনাগুলোর যত্রতত্র যাত্রী উঠানামাসহ সড়কে শৃঙ্খলা না থাকায় এমন যানজট বলে মনে করেন তিনি।

এদিকে সড়ক নির্মাণকাজ চলমান থাকায় আজ সকাল থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা-মদনপুর বাইপাস সড়কের কাঞ্চন সেতু থেকে ভুলতা মোড় পর্যন্ত ১৫ কিলোমিটারজুড়ে যানজট ছিল। তবে গত দুই ঈদের মতোই ভোগান্তিহীন ছিল ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঈদযাত্রা।

যানজটের বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আলী আশ্রাফ মোল্লা বলেন, আজ সকাল থেকেই মহাসড়কে যাত্রীর অতিরিক্ত চাপ। তাদের দাবির পরও ঈদের আগে সড়কটির নির্মাণকাজ পুরোপুরি বন্ধ করা হয়নি। কিছু কিছু গণপরিবহনের যত্রতত্র যাত্রী উঠানামা, সড়ক আটকে সড়কের পাশের কারখানাগুলোর শ্রমিকদের পারাপার, ধীরগতির গরুর গাড়িসহ নানা কারণে যানজট তৈরি হচ্ছে। মানুষের ভোগান্তিহীন ঈদযাত্রা নিশ্চিত করতে তাঁরা কাজ করছেন।

Previous Post

কামারদের ব্যস্ততা : দম ফেলার সময়ও নাই !

Next Post

মাদক কারবারীদের হামলায় মৃত্যু শয্যায় ছাত্রলীগ নেতা

Related Posts

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

Next Post
মাদক কারবারীদের হামলায় মৃত্যু শয্যায় ছাত্রলীগ নেতা

মাদক কারবারীদের হামলায় মৃত্যু শয্যায় ছাত্রলীগ নেতা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য