• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ভয়ংকর অভিজ্ঞতা : ‘এক প্লেট ভাত ও কাঁচা মাছ খেতে দিত’

Tuesday, 25 June 2024, 12:47 pm
ভয়ংকর অভিজ্ঞতা : ‘এক প্লেট ভাত ও কাঁচা মাছ খেতে দিত’
3
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের ফাঁদ থেকে যুবকদের রক্ষা করা যাচ্ছে না। উচ্চ বেতনে চাকরির আশ্বাস দিয়ে বাংলাদেশ থেকে ঝুঁকিপূর্ণ পথে তাদের অবৈধভাবে পাচার করা হচ্ছে। ফাঁদে পড়া এমনই কয়েক যুবকের কাছ থেকে জানা গেল তাদের ভয়ংকর অভিজ্ঞতার কথা।

মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করা ছয় যুবক ১১ মাস ২০ দিন মিয়ানমারে কারাভোগ শেষে গত ১০ জুন ফিরে আসেন। তাদের মধ্যে চারজন নিদারুণ কষ্ট ও নির্যাতনের কথা তুলে ধরেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, মিয়ানমারের জেলে এখনও আটক রয়েছেন এ উপজেলার ১৩ জন। ফিরে আসা যুবকদের পরিবারের মাঝে স্বস্তি ফিরলেও আটক ব্যক্তিদের পরিবারের দিন কাটছে উৎকণ্ঠায়।

অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) ফিল্ড অফিসার আমিনুল হক জানান, গত বছরের ২০ জুলাই মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের সাত যুবক মালয়েশিয়া পাড়ি দিতে গিয়ে আটকা পড়েন মিয়ানমারের জেলে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও আড়াইহাজার উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১১ মাস ২০ দিন পর ছয়জন আড়াইহাজারে ফিরেছেন। বাকি একজন ছাড়াও বিশনন্দী ইউনিয়নের ১২ জন মিয়ানমারের জেলেই আছেন। ফিরে আসা ছয়জন হলেন– নাজমুল হোসেন, আব্দুল্লাহ মিয়া, হৃদয় মিয়া, আব্দুল হালিম, উজ্জ্বল মিয়া ও শাহীন মিয়া।
নির্মম অত্যাচারের শিকার আব্দুল্লাহ মিয়া বলেন, কল্যান্দী গ্রামের দালাল দীন ইসলাম তাদেরকে মালয়েশিয়ায় ভালো চাকরির লোভ দেখান।

দীন ইসলাম বলেছিলেন, তাদের মালয়েশিয়ায় পৌঁছে দিলে প্রত্যেককে চার লাখ টাকা দিতে হবে। ২০২৩ সালের ২০ জুলাই সাত যুবক দালালদের কথামতো রওনা হন মালয়েশিয়ার উদ্দেশে। কারোরই নেই পাসপোর্ট, ভিসা কিংবা ওয়ার্ক পারমিট। সবাই অবৈধ। চোখে তাদের রঙিন স্বপ্ন– সাগর পাড়ি দিয়ে কিংবা বন-জঙ্গল পেরিয়ে হলেও মালয়েশিয়া গিয়ে ভালো চাকরি পেলে সব দুঃখ ঘুচে যাবে।  প্রথমে সবাই বন্দর উপজেলার মদনপুর স্ট্যান্ড এলাকায় যান। এর পর বাসে চেপে চলে যান কক্সবাজার। সেখান থেকে অটোরিকশায় টেকনাফ। টেকনাফে ৩-৪ জন দালাল তাদের রিসিভ করেন। এখানে দালালদের ‘বড় ভাইজান’ বলে।

টেকনাফের কোনো এক দুর্গম পাহাড়ের গুহায় সাত যুবককে লুকিয়ে রাখা হয়। এখানেই দালালদের নির্মম-নিষ্ঠুর আচরণের সম্মুখীন হন স্বপ্নবাজ যুবকরা। দালালরা বাড়ি থেকে টাকা নিতে তাদেরকে ছুরি দেখান এবং হত্যার হুমকি-ধমকিও দিতে থাকেন। এভাবে গুহাতেই কেটে যায় সাত দিন। কোনোমতে দু’বেলা খেতে দেওয়া হতো তাদের। কিছু বললেই শুরু হতো শারীরিক নির্যাতন।

ফিরে আসা আরেক যুবক হৃদয় মিয়া জানান, গুহায় সাত দিন থাকার পর টেকনাফ থেকে ছোট ডিঙি দিয়ে সাগরের বড় ট্রলারে উঠিয়ে দেওয়া হয়। ট্রলারে উঠেই আতংক। সাগর পাড়ি দিচ্ছে ট্রলার। মিয়ানমার জলসীমার ৪ কিলোমিটার বাকি। এ সময় আড়াইহাজারের সাত যুবকসহ মোট ৪৩ জনকে আটক করে মিয়ানমার সেনাবাহিনী। আটকদের নিয়ে রাখা হয় মিয়ানমার কারাগারে। সেখানে ১১ মাস ২০ দিন কারাভোগ শেষে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাদের ফিরিয়ে দেওয়া হয় বাংলাদেশে। ছয়জন ফিরলেও তাদের মধ্যে এক যুবক আসতে পারেননি। প্রায় এক বছর নিদারুণ যন্ত্রণা সইতে হয়েছে তাদের। সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছে খাবারের। বেলা ১১টায় এক প্লেট ভাত ও অ্যাংকরের ডাল। বিকেল ৫টায় এক প্লেট ভাত ও কাঁচা মাছ। কেউ ভাত খেতে পারতেন না। কখনও অনেক কৌশলে কাঁচা মাছ ভেজে খেতেন। কখনও বা মাছ পুড়িয়েও খেতে হয়েছে তাদের।

ওকাপ-এর ফিল্ড অফিসার আমিনুল হক জানান, ওকাপ কর্মীরা জেনেছেন বিশনন্দী ইউনিয়নের মানিকপুর, কড়ইতলা গ্রামসহ বিভিন্ন এলাকার ৩৩ যুবক মালয়েশিয়ায় গেছেন। তাদের মধ্যে কয়েকজন মালয়েশিয়া পৌঁছেছেন। কেউ রাস্তায় আছেন, কিছু  নিখোঁজ। নিখোঁজ পরিবারের লোকজন তথ্য দিতে চান না।

আমিনুল হক আরও জানান, গত বছর ১১ মে থেকে তথ্য সংগ্রহ করে মিয়ানমারে আটকা পড়া ১৩ জনের তালিকা তৈরি করে ওকাপের আড়াইহাজার শাখা। ১৯ জুন মিয়ানমারে আটকে পড়াদের ফিরিয়ে আনতে জেলা প্রশাসকের সভাকক্ষে পরামর্শ চাওয়া হয়। প্রবাসী কল্যাণ ডেস্কের নারায়ণগঞ্জের কর্মকর্তা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করার পরামর্শ দেন। ৫ জুলাই আড়াইহাজারের ইউএনওর মাধ্যমে ভুক্তভোগী পরিবারের লোকজন জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন। ১০ জুলাই বিশনন্দী ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ১৩ জন নিখোঁজের একটি প্রত্যয়নপত্র নিতে বলা হয়। সব কাগজপত্র, ছবিসহ জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয় ১৭ জুলাই। এর মাধ্যমে ছয়জন ফিরে এসেছেন। ১৩ জন এখনও জেলে।

আড়াইহাজারের ইউএনও ইশতিয়াক আহমেদ জানান, মানব পাচারকারীদের শনাক্তের কাজ প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। গ্রামের যুবকদের স্বপ্ন দেখিয়ে অবৈধভাবে যারা বিদেশে পাচার করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যাতে পাচারকারীদের ফাঁদে না পড়ে, সে জন্য সচেতনমূলক কার্যক্রম চালানো হচ্ছে।

সূত্র : সমকাল

Previous Post

পাসপোর্টের কর্মচারী স্ত্রীসহ দুদকের জালে, পৃথক মামলা

Next Post

ঝর্ণাকান্ডে মামুনুল হকের বিরুদ্ধে ওয়ারেন্ট

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার
Lead 4

ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার

Next Post
ঝর্ণাকান্ডে মামুনুল হকের বিরুদ্ধে ওয়ারেন্ট

ঝর্ণাকান্ডে মামুনুল হকের বিরুদ্ধে ওয়ারেন্ট

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য