• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

দূর্ণীতি বিরোধী অভিযান : আতংক ৯ ক্যাডার

Saturday, 29 June 2024, 2:16 pm
দূর্ণীতি বিরোধী অভিযান : আতংক ৯ ক্যাডার
1
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

সরকারি চাকরিতে বিসিএস ক্যাডার রয়েছে ২৬ টি। এর মধ্যে ১৪ টি সাধারণ ক্যাডার হিসাবে পরিচিত। আর প্রফেশনাল ক্যাডার বা পেশাজীবীদের ক্যাডার রয়েছে আরও ১২ টি। সব মিলিয়ে এই ২৬ টি ক্যাডারের মধ্যে এখন আতঙ্কে আছে ৯ টি ক্যাডারের কর্মকর্তাবৃন্দ।

সাম্প্রতিক সময়ে বেনজীর আহমেদ, মতিউর রহমান সহ বিভিন্ন ক্যাডারে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। দুর্নীতি দমন কমিশন বেনজীর, মতিউর সহ একাধিক সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করছে। বেনজীর আহমেদ, মতিউর রহমান, কাজী আবু মাহমুদ ফয়সাল সহ বেশ কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্ট এবং স্থাবর সম্পত্তি ইতোমধ্যে ক্রোক করা হয়েছে। আর এর ফলে সরকারি কর্মকর্তাদের কারও কারও মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সরকারি যে সমস্ত ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে, তাদের মধ্যে রয়েছে পুলিশ ক্যাডার। ইতোমধ্যে পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে সতর্কতার সাথে দুর্নীতির খবর প্রকাশের জন্য আহ্বান জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এই বিবৃতি নিয়ে গণমাধ্যমের অসন্তোষ গোপন থাকেনি। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সমূহ পুলিশ অ্যাসোসিয়েশনের এই অবস্থানের নিন্দা জানিয়েছে। জাতীয় সংসদে এর সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী একাধিক নেতা।

পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেেদর পর বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার দুর্নীতির ফিরিস্তি প্রকাশিত হচ্ছে এবং দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে অনুসন্ধান করছে বলেও খবর পাওয়া গেছে। পুলিশ ক্যাডারের মধ্যে যারা বেনজীরের সমর্থক তাদেরকে নিয়েও নানা রকম কথাবার্তা হচ্ছে। এই বাস্তবতায় পুলিশের কর্মকর্তারা এখন আতঙ্কে আছেন। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, সৎ কর্মকর্তাদের জন্য আতঙ্কের কোন কারণ নেই। যারা দুর্নীতিবাজ তারা সব সময় আতঙ্কে থাকেন।

সাধারণ ক্যাডারদের মধ্যে অন্য যে ক্যাডারদের অস্থিরতা এবং আতঙ্ক বিরাজ করছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস কর, বাংলাদেশ সিভিল সার্ভিস শুল্ক ও আবগারি, বাংলাদেশ সিভিল সার্ভিস নিরীক্ষা ও হিসাব। এই ক্যাডারগুলোর মধ্যে চলছে এখন তোলপাড়। বিশেষ করে শুল্ক আবগারি, নিরীক্ষা ও হিসাব ক্যাডারের কর্মকর্তারা বেশ আতঙ্কে আছেন। এই ক্যাডারের একাধিক কর্মকর্তা এখন দুদকের জালে ধরা পড়তে যাচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর বাইরে পেশাদার ক্যাডারের মধ্যে কয়েকটি ক্যাডারের কর্মকর্তাদের এখন রাতের ঘুম হারাম হয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এদের মধ্যে রয়েছেন বিসিএস সড়ক ও জনপথ, বিসিএস গণপূর্ত, বিসিএস বন, বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল, বিসিএস রেলওয়ে। এই ক্যাডারের কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে আগে থেকেই নানা রকম অভিযোগ উত্থাপিত তাদের বিরুদ্ধে দুর্নীতির নানা রকম খবর অতীতেও প্রকাশিত হয়েছিল। ফলে এবার দুর্নীতি বিরোধী অভিযানে তাদের মধ্যে আতঙ্কের পরিমাণ বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে। আর এই সব সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা দুর্নীতিবাজ তারা আতঙ্কে আছেন বটে, তবে যারা সৎ কর্মকর্তা তারা দুর্নীতি বিরোধী সরকারের এই অবস্থানকে স্বাগত জানাচ্ছেন।

সূত্র : বাংলা ইনসাইডার

Previous Post

আওয়ামী লীগের দ্বন্ধে ৫ মাসে ২৮ খুন

Next Post

১৯ জেলা জজ বদলী, নারায়ণগঞ্জে এম এম এরশাদুল আলম

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

Next Post
১৯ জেলা জজ বদলী, নারায়ণগঞ্জে এম এম এরশাদুল আলম

১৯ জেলা জজ বদলী, নারায়ণগঞ্জে এম এম এরশাদুল আলম

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য