• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মুক্তিপণের জন্য হাবিব হ*ত্যাকান্ডে স্বামী স্ত্রীসহ গ্রেফতার ৫

Tuesday, 18 February 2025, 11:23 pm
মুক্তিপণের জন্য হাবিব হ*ত্যাকান্ডে স্বামী স্ত্রীসহ গ্রেফতার ৫
14
SHARES
45
VIEWS
Share on FacebookShare on Twitter

ফতুল্লায় মাত্র  তিন লাখ টাকা মুক্তিপণের জন্য হাবিবুর রহমান হাবিব নামের এক যুবককে হত্যার ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ পাঁচ (৫) জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার  (১৭ ফেব্রুয়ারী) রাতে নারায়ণগঞ্জ, ঢাকা ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ হাসিনুজ্জামান-এর নেতৃত্বে উপ পরিদর্শক রফিকুল ইসলাম ও ওয়াসিম খানসহ একটি বিশেষ দল অভিযানটি পরিচালনা করে।

হাবিব হত্যাকান্ডে গ্রেফতারকৃতরা হলো : মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার দানেছপুরের মৃত জলিল মিয়ার পুত্র সিদ্দিক(৫২) ও পটুয়াখালী জেলার সদর থানার হাজীখালা গ্রামের আব্দুল সাত্তার পেয়াদার পুত্র নুরুজ্জামান (৩৫), পটুয়াখালী জেলার সদর থানার মাদারবুনিয়ার মোঃ ইউসুফ আকনের পুত্র কবির ওরফে সগির হোসেন (৩৮), মুন্সিগঞ্জ জেলার সদর থানার হাতিমারার মজিদ আলী সৈয়ালের মেয়ে ও সগিরের স্ত্রী রেহেনা বেগম (২৫), নারায়নগঞ্জ জেলার বন্দর থানার চর ইসলামপুরের আসমত আলীর পুত্র আরিফ (২৫)।

ফতুল্লা থানার পুলিশ জানায়, হত্যাকান্ডের শিকার যুবক হাবিবুর রহমান (২১) নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা। ২৪ জানুয়ারি রাতে অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টা উল্লেখিত আসামীরা। ২৪ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে হাবিবের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তার বাবা মো. আজিজুল হকের (৪৮) এর কাছে একটি ফোন আসে। হাবিবের ফোনে অজ্ঞাত ব্যক্তি জানায়, হাবিবকে অপহরণ করে আটকে রাখা হয়েছে, ৩ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে, না হলে তাকে মেরে ফেলা হবে।

ওই ফোনের ঘটনায় হাবিবের বাবা জানান, তিনি পেশায় ভ্যানচালক, এতো টাকা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তিনি ছেলের সঙ্গে কথা বলতে চাইলে অপহরণকারীরা ফোন কেটে দেয়। রাত ১২টার দিকে আবারও ফোন করে টাকা দাবি করা হয় এবং এরপর থেকে হাবিবের ফোন বন্ধ পাওয়া যায়। এর চারদিন পর ২৮ জানুয়ারি ফতুল্লার আমতলা হরিহরপাড়া এলাকার স্বপন সরকার (৪০) এর বাড়ির নিচতলার দক্ষিণ পাশের ফ্ল্যাট থেকে হাবিবের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ২৯ জানুয়ারি ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয় ।

তদন্তে তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের অভিযুক্তদের শনাক্ত করে ফতুল্লা থানা পুলিশ।

ফতুল্রা থানা পুলিশের তদন্তে জানা যায়, অপহরণকারীরা মুক্তিপণ আদায়ের জন্য হাবিবকে ওই কক্ষে আটকে রাখে। পরে মুক্তিপণের জন্য চাপ দিলে হাবিব চিৎকার করতে থাকলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ সোমবার ১৭ ফেব্রুয়ারী রাতে প্রথমে মুন্সিগঞ্জের হাতিমারা থেকে কবির ওরফে সগির হোসেন ও রেহেনা বেগম কে গ্রেফতার করে। তারা স্বামী স্ত্রী। তাদের স্বীকারোক্তি মোতাবেক নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার শাসনগাঁও এলাকা থেকে আরিফ কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরিফের স্বীকারোক্তি মোতাবেক ঢাকার পোস্তগোলা থেকে সিদ্দিক নামের একজন কে গ্রেফতার করে। পরবর্তীতে সিদ্দিকের স্বীকারোক্তি মোতাবেক ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর থেকে নিহতের সহোযোগি নুরুজ্জামান কেও গ্রেফতার করে। গ্রেফতারকৃত সকলেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিব হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি পুলিশের নিকট স্বীকার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রেহেনা জানান, ভিকটিম হাবিবকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে একটি নির্দিষ্ট কক্ষে আটকে রাখেন এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে ফোন করে। যখন হাবিব চিৎকার করতে থাকে, তখন তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ হাসিনুজ্জামান জানান, গ্রেফতারকৃত দম্পত্তি কবির ওরফে সগির হোসেন ও রেহেনা বেগম বিভিন্ন স্থানে ঘর ভাড়া নিয়ে মোবাইল ফোনে যুবক-পুরুষদের সাথে সম্পর্ক করে বাসায় ডেকে এনে মুক্তিপণ আদায় করতো এই চক্র । এমন ঘটনার ধারাবাহিকতায় নিহত হাবিবুরের সহযোগি এবং গ্রেফতারকৃত কবির ওরফ সগিরের চাচাতো ভাই নুরুজ্জামানের মাধ্যমে নিহতের সাথে মোবাইল ফোনের মাধ্যমে শারিরীক মেলামেশার লোভ দেখিয়ে বাসায় ডেকে এনে মুক্তিপণ আদায়ে নিহতের পরিবারের নিকট অর্থ দাবী করে হাবিবুর কে নির্যাতন করে। হাবিবুর চিৎকার করলে  আসামীরা হাবিবকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের ভিতর লাশ ফেলে তালাবদ্ধ করে তারা সকলে পালিয়ে যায়।

Previous Post

ফতুল্লার ঝুট কর্মকাণ্ড : নেপথ্যের কারিগরিতে সেই কাইল্লা রকমত

Next Post

আড়াইহাজারের ডালিম চেয়ারম্যান গ্রেফতার

Related Posts

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

Next Post
আড়াইহাজারের ডালিম চেয়ারম্যান গ্রেফতার

আড়াইহাজারের ডালিম চেয়ারম্যান গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য