• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মেঘনার জলদস্যু বাহিনীর প্রধান সেই সোহাগ গ্রেপ্তার

Wednesday, 16 July 2025, 6:22 pm
মেঘনার জলদস্যু বাহিনীর প্রধান সেই সোহাগ গ্রেপ্তার

Oplus_131072

3
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও কুমিল্লার মেঘনা নদীপথের কুখ্যাত জলদস্যু ও চাঁদাবাজ ‘সোহাগ বাহিনী‘র প্রধান মো. সোহাগ মিয়াকে (৩২) গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে চাঁদপুর রিজিওনের অধীনস্থ মেঘনা চালিভাঙ্গা নৌ পুলিশ ৷

জলদস্যু ‘সোহাগ বাহিনী’র প্রধান মো. সোহাগ মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন, ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন।

নৌ পুলিশের ইনচার্জ মো. আজমগীর হোসাইন জানান, গত ৮ জুলাই চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির দায়ের করা একটি পুলিশের উপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সোহাগকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন।

জলদস্যু সোহাগ ‘বাহিনীর প্রধান‘র প্রধান সোহাগ মিয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার হাঁড়িয়া বৌদ্ধপাড়া গ্রামের জসিম উদ্দিনের পুত্র। এই সোহাগ বিশাল বাহিনী তৈরী করে বহুদিন ধরে মেঘনা নদীপথে নৌযান, বাল্কহেড, লঞ্চ ও ড্রেজারের চালকদের কাছ থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

গোয়েন্দা সংস্থা ও নৌ পুলিশের দাবি, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সলিমগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত নদীপথে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সোহাগ ও তার নেতৃত্বাধীন ‘সোহাগ বাহিনিী’।

গত ২৩ এপ্রিল বুধবার বিকেল ৩টা ৩৫ মিনিটে মেঘনা উপজেলার নলচর গ্রামসংলগ্ন নদীতে একটি স্পিডবোটযোগে এসে ‘সোহাগ বাহিনী’র সদস্যরা ‘এমবি অনাবিল নৌ পরিবহন’ নামের একটি বাল্কহেডসহ একাধিক নৌযানে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করে। শুধু অনাবিল বাল্কহেড থেকেই আদায় করা হয় ১১ হাজার টাকা। এমন অভিযোগের খবর পেয়ে চালিভাঙ্গা নৌ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সোহাগসহ এজাহারভুক্ত অন্যান্য আসামিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলার প্রস্তুতি নেয়। প্রায় ২০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ পুলিশের উপর সরাসরি হামলা চালায়। ওই সময় আত্মরক্ষার্থে পুলিশ শর্টগান থেকে ১১ রাউন্ড গুলি (রাবার ও সিসা) ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের কয়েকজন সদস্য ওই সময় আহত হন। পরে আহত পুলিশ সদস্যদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে ঘটনাস্থল থেকে দুটি রামদা, একটি লোহার রড ও দুটি লাঠি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন আরো বলেন, দীর্ঘদিন ধরে ‘সোহাগ বাহিনী’ মেঘনা নদীপথ দখলে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজি করে আসছিল। তাকে গ্রেপ্তারের মাধ্যমে বড় ধরনের সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। তবে এই মামলার অন্যান্য আসামীদেরও চিহ্নিত করা হয়েছে।

যাদের পাওয়া যাবে, তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ইনচার্জ মো. আজমগীর হোসাইন।

Previous Post

গাজীর ৪ শত কোটি টাকার সম্পত্তি জব্দ

Next Post

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ

Related Posts

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত
Lead 4

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত

তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে !
Lead 6

তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে !

Next Post
তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য