• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে প্রাণ গেল সহোদরের

Thursday, 18 December 2025, 11:38 pm
ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে প্রাণ গেল সহোদরের

Oplus_131072

6
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter
বিশেষ প্রতিবেদক :একই পরিবারের নিভে গেল দুটি প্রদীপ

ফুফুর বাড়িতে বেড়াতে এসে আনন্দের মুহূর্তই শেষ পর্যন্ত পরিণত হলো হৃদয়বিদারক ট্র্যাজেডিতে। বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের গোবিন্দকুল এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে আপন দুই ভাই—আশিক (১২) ও আরিয়ান (১০)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে গোবিন্দকুল এলাকার ইটখোলা পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু রাজধানী ঢাকার হাজারীবাগ ঝাউলাঠি চৌরাস্তা এলাকার বাসিন্দা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী খলিল মিয়ার ছেলে।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পরিবারের সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে আসে আশিক ও আরিয়ান। বিকেলে অন্য শিশুদের সঙ্গে ব্যাটমিন্টন খেলতে গিয়ে শরীরে বালু লাগায় তারা পাশের পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় একপর্যায়ে দু’জনই পানিতে তলিয়ে যায়।

নিহতদের মামাতো ভাই রোহান ও মাহিন জানান, অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে সন্দেহ হলে রোহান বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। এরপর স্থানীয় লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে আরিয়ানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রাত প্রায় ৮টার দিকে আশিকের মরদেহ উদ্ধার করে।

একসঙ্গে দুই শিশুর মৃত্যুর খবরে গোটা এলাকা শোকে স্তব্ধ হয়ে যায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। চোখের সামনে খেলতে থাকা দুই ভাইয়ের এমন করুণ পরিণতি কেউই মেনে নিতে পারছে না।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “আজ বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করবে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এক মুহূর্তের অসাবধানতা কেড়ে নিল একটি পরিবারের দুই শিশুসন্তানকে। আনন্দের সফর রূপ নিল আজীবনের শোকে—যা শুধু একটি পরিবার নয়, কাঁদাচ্ছে পুরো সমাজকেই।

Previous Post

ঝোপের মধ্যে নবজাতকের মরদেহ, উদ্ধার

Next Post

🔴 আলোচিত ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জ থেকে

Related Posts

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ
Lead 4

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু
Lead 1

পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু

রূপগঞ্জে আইনশৃঙ্খলার ধস : এক মাসে ৬ ডাকাতি, আতঙ্কে জনপদ
Lead 4

রূপগঞ্জে আইনশৃঙ্খলার ধস : এক মাসে ৬ ডাকাতি, আতঙ্কে জনপদ

এমপি প্রভাব : ‘বাড়িতে ঢুকিয়ে দিল পুলিশ’—ভুক্তভোগীর বিস্ফোরক অভিযোগ
Lead 6

এমপি প্রভাব : ‘বাড়িতে ঢুকিয়ে দিল পুলিশ’—ভুক্তভোগীর বিস্ফোরক অভিযোগ

Next Post
🔴 আলোচিত ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জ থেকে

🔴 আলোচিত ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জ থেকে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
  • পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু 26 Apr, 2026
  • হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত 26 Apr, 2026
  • মেঘনা নদী দখলে মেঘনা গ্রুপ, রাষ্ট্র যেন নীরব দর্শক 26 Apr, 2026
  • এবার ঝুট ব্যবসা দখলে ব্যবসায়ীকে প্রাণনাশে রনির হুমকি 25 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য